দেশি কৈ মাছ ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো দেশি কৈ মাছ ভাজির মজাদার রেসিপি😋। রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ এই মাছের রেসিপি ভুনা ভুনা হলে বেশ ভালো লাগে আমার। কিন্তু মাঝে মাঝে এভাবে ভাজি করে খেলেও গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আর তাছাড়া বেশি কই মাছ বলে কথা। যাই হোক কৈ মাছ ভাজির রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

প্রয়োজনীয় উপকরণঃ
  • কৈ মাছ
  • পেঁয়াজকুচি
  • কাঁচা মরিচ কুচি
  • হলুদের গুঁড়ো
  • রসুন বাটা
  • লবণ
  • সয়াবিন তেল

IMG-20230923-WA0067.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি মাছগুলোকে হলুদের ও লবণ দিয়ে মেখে নিলাম।

দ্বিতীয় ধাপঃ
  • এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পাতিল এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম।

তৃতীয় ধাপ:
  • তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেজে নিলাম।

চতুর্থ ধাপ:
  • তারপর বাতিলের মধ্যে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

চতুর্থ ধাপ:
  • এখন লবণ ও রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ সামান্য নেড়েচেড়ে দিলাম।

চতুর্থ ধাপ:
  • তারপর মসলার উপকরণগুলো দিয়ে দিলাম। সবগুলো মসলা ভালোভাবে মিক্সড করে নিলাম এবং ভেজে রাখা কৈ মাছগুলো দিয়ে দিলাম।

সর্বশেষ ধাপ:
  • মসলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর চুলা থেকে নামিয়ে নিলাম।

পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

কই মাছগুলোকে ভাজি করে পরবর্তীতে মসলার সাথে ভালোভাবে মিক্স করে পরিবেশন করেছেন যেটা দেখতে আরো বেশী লোভনীয় লাগছে। মন চাইছে কৈ মাছ ভাজি গুলো নিয়ে গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকানা দিন ভাইয়া আবার তৈরি করে পাঠিয়ে দিবো‌।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দেশী কই মাছে বেশ শক্ত কাঁটা থাকে বিধায়, এভাবে ভাঁজলে কাঁটাগুলো মুচমুচে হয়ে যায়। তখন খেতে আর ভয় লাগে না। আর এভাবে যে কোন মাছে ভাঁজি করে খেতে দারুন লাগে। আমার খুব পছন্দ এভাবে ভাজি করা মাছ।মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন এভাবে ভাজি করলে কাঁটা গুলো শক্ত হয়ে যায় তখন খেতে খুবই মুচমুচে হয়। আর ভুনা করলে মুখে কাটা লাগে।

 3 years ago 

কৈই মাছ আমার খুব পছন্দ। খেতে আমার কাছে ভালো লাগে। ভাজি করলে তো কথাই নেই। আপনার রেসিপিটা দেখে খুবই লোভনীয় লাগছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে মনে হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এই চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সব সময় উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকবেন।

 3 years ago 

মচমচে কই মাছ ভাজি খাওয়ার অনুভূতিটা সত্যি খুব অন্যরকম । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে দেশি কৈ মাছ ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। কৈ মাছ ভাজি দেখে খুব ভালো লাগলো । আপনার মাছ ভাজি প্রক্রিয়া দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার অসাধারণ মন্তব্য পরিবেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আশা রাখার জন্য।

 3 years ago 

যে কোন মাছ আপনি গরম ভেজে খাবেন খেতে খুব দারুণ লাগবে। তবে কেন জানি ওই কৈ মাছ ভেজে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আল্লাহ এই মাছের মধ্যে একটু স্বাদ বেশি দিয়ে দিছে। আপনি খুব চমৎকার ভাবে দেশী কৈ মাছ ভাজে রেসিপি তৈরি করেছেন। এবং মাছ ভাজির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই দুর্দান্ত বলেছেন আল্লাহ এই মাছের মধ্যে টেস্ট একটু বেশি দিয়েছেন।

 3 years ago 

আপু আপনার রেসিপির উপস্থাপনা দেখেই তো খিদা লেগে গিয়েছে। এভাবে কড়া করে কৈ মাছ ভাজা খেতে খুবই সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে এভাবে মাছ ভাজা খেতে আরো বেশি সুস্বাদু লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

দাওয়াত করলাম আপু খিদে মিটিয়ে যাবেন। সবকিছু দেশি জিনিস দিয়ে আপ্যায়ন করা হবে।

 3 years ago 

কি আর বলবো আপু দেশি কৈ মাছ খেতে যে এত সুন্দর লাগে তা ধারণার বাইরে। অনেকদিন পর কৈ মাছের ভাজি রেসিপি দেখে খুবই ভালো লাগলো। কৈ মাছ ভাজি খেতে খুবই অসাধারণ লাগে। দেখে বোঝাই যাচ্ছে আপনার তৈরি কৈ মাছ ভাজি খেতে খুবই মজাদার হবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সু স্বাগতম আপু

 3 years ago 

কৈ মাছ আমার অনেক পছন্দ।আপনার রেসিপিটি দেখেই জিভে জল চলে এসেছে।আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আগেকার সময় প্রচুর কই মাছ ধরা হতো। তবে এখন আর এরকম কোন কৈ মাছ ধরা হয় না। আর আজকে আপনি যেভাবে এই কৈ মাছের রেসিপিটি শেয়ার করেছেন এটি একদমই সুন্দর হয়েছে৷ এই রেসিপিটির যে ডেকোরেশনটি আপনি শেয়ার করেছেন সেটি দেখে আমার এখনি এই মাছ খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

গ্রামে ছেলেমেয়েরা কৈ মাছ ধরে। বেশ সুন্দর লাগে আর সেই মাছ খেতে আরো ভীষণ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39