ফুড ফটোগ্রাফি।
আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।
আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। আজকে শুধুমাত্র খাবারের ফটোগ্রাফি শেয়ার করব । ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর খেতে গেলে আগে ছবি তুলতে হবে। এটা শুধু আমার না এটা এখন পুরো জেনারেশন এর সমস্যা, খাওয়ার আগেই ছবি তোলা। ফটোগ্রাফি গুলো আমার বিভিন্ন রেসিপির,এবং আমার নিজের তৈরি করা কিছু খাবারের ফটোগ্রাফি। যে রেসিপিগুলো আমার কাছে একটু বেশি স্পেশাল, তাদের কিছু ফটোগ্রাফি রাখি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি । আশা করি আপনাদের ভালো লাগবে।
- কাউ ফলের ফটোগ্রাফি।
কাউ ফল গুলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চল গুলোতেই উৎপন্ন হয়। কক্সবাজার এই ফলগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো খেতে টক স্বাদের। লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে এই ফলের রস খেতে খুবই টেস্টি। আমার কাছে প্রচন্ড পরিমাণে টক লেগেছিল। যারা টক জাতীয় খাবার পছন্দ করে তারা এটি ট্রাই করতে পারে। আর এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। এই ফলকে কেউ কাগলিচু বলে থাকে।
- কাউ ফলের ফটোগ্রাফি।
- দুধ চায়ের ফটোগ্রাফি।
অনেক মানুষই আছেন চা ছাড়া এক বেলাও পার করতে পারে না। যারা চা প্রেমিক তারাই বুঝে। কিছুদিন আগে এই প্রচন্ড বৃষ্টি হয়েছিল। তখন আমি এই ফটোগ্রাফি করেছিলাম।
- পেয়ারা মাখার ফটোগ্রাফি।
টক ঝাল মিষ্টি পেয়ার আমাকে কে না পছন্দ করে। কিছুদিন আগেই রেসিপিটি তৈরি করেছিলাম খুবই টেস্টি একটি রেসিপি ছিল। টক ঝাল মিষ্টি আচার খেতে ভীষণ ভালো লাগে। মরিচের পরিমাণটা একটু বেশি ছিল টক ও মিষ্টি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে রেসিপি তৈরি করেছিলাম। অবশ্য টেস্ট করে দেখতে পারেন ফটোগ্রাফি তো দিয়েই দিলাম। 😁
- আইসক্রিমের ফটোগ্রাফি।
ক্ষীর মালাই আমার পছন্দের একটি আইসক্রি। ছোট একটি কৌটায় সামান্য পরিমাণে আইসক্রিম থাকে। দামটাও বেশী । ৭০ টাকা। আমি বাহিরে যাব মানেই এরকম একটি আইসক্রিম সাথে নিয়ে বাড়ি ফিরবই।
- পিঠার ফটোগ্রাফি।
শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব। শীতকাল সকালে খোলাজালি , ভাপা, পুলি বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়। এই খোলাজা পিঠাগুলো আমার বেশ পছন্দ। পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে এভাবে তৈরি করলে খুবই টেস্ট পাওয়া যায়।
ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23
ফটোগ্রাফারঃ
এই ছিল আজমার আজকের ফটোগ্রাফি গুলো। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
আপু অনেক সুস্বাদু ও লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যকটি ফটোগ্রাফি চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার ফুড ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ চমৎকার ফটোগ্রাফি করেছেন বিভিন্ন খাবারের ৷ প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি সুন্দর ভাবে করার পাশাপাশি চমৎকার বিবরণ দিয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বেশ মজাদার খাবারের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বেশ সুন্দর ও ঝকঝকে হয়েছে প্রতিটি ফটোগ্রাফি। আর পিয়াজ ,কাঁচা ,মরিচ দিয়ে এভাবে খোলাজালি পিঠা খেতে বেশ লাগে। আমিও বানাই মাঝে মাঝে। ভর্তা বা মাংস দিয়ে খেতে দারুন লাগে। মজাদার খাবারের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জি পিয়াজ ,কাঁচা ,মরিচ দিয়ে এভাবে খোলাজালি পিঠা খেতে বেশ লাগে। মাংসের ঝোল বা ভর্তা দিয়েও খেতে ভালো লাগে।
একদম ঠিকই বলেছেন আপু এখন তো একেবারে ছবি তোলা ছাড়া কোন কিছু মুখে দেওয়া হয় না ।খাবার খাওয়ার আগে ছবি তুলতেই হবে । আর সুন্দর সুন্দর খাবারের ছবি আপনি শেয়ার করেছেন বিশেষ করে কাউ ফলের ফটোগ্রাফি দেখতে অনেক লোভনীয় লাগছে । এই ফল যদিও কখনো খাওয়া হয়নি তবে ফলের ভিতরে যে মরিচ দিয়ে মাখিয়েছেন সেটা আমার খেয়ে দেখতে ইচ্ছা করছে কেমন টক । টকের কথা শুনে তো এখনই জিভে পানি চলে আসলো ।
আমরা এখন যে সময় আছি সবাই খাবার মুখে দেওয়ার আগে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যদিও এখন আমরা আমাদের কাজের জন্যই ফটোগ্রাফি করি কিন্তু মর্ডান ছেলে মেয়েরা আগে ফেসবুকে চ্যাকিং দেওয়ার জন্য তোলে😵💫
আজকের ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে এবং লোভনীয়। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে এবং এই ফলটিও খেতে বেশ মজা কক্সবাজার গিয়ে খেয়েছিলাম অনেকবার। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।
এই ফল কক্সবাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
আপু আপনি লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেলো। তবে কাউ ফলটি অনেক আগে খেয়েছি। আজকে আপনার পোস্টের মাধ্যমে কাউ ফলটি দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
যেহেতু আপনি ফলটি খেয়েছেন তাই আপনি এই ফলের টেস্ট সম্পর্কে অবগত আছেন।
দারুন কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার পোষ্টের মাধ্যমে আজকে নতুন ধরনের একটা ফল দেখতে পেলাম। কাউ ফল হয়তোবা আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না।
জ্বি কাউফল সব জায়গায় তেমন একটা পাওয়া যায় না এগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলেই উৎপন্ন হয়।
আপনি একদম সত্য কথা বলেছেন বর্তমান জেনারেশনের এটাই এক সমস্যা যে খাবার সামনে এলে তারা খাওয়া-দাওয়া না করে আগে ছবি তুলে। যদিও আগে আমি এরকম করতাম তবে এখন খুব একটা ছবি তুলতে ইচ্ছে করে না, মনে হয় সবাই যেন আমার দিকে তাকিয়ে আছে হাহাহা। যাইহোক দারুণ কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন।কাউ, এই ফলটা কক্সবাজার গিয়ে খেয়েছিলাম বেশ সুস্বাদু লেগেছিল। ধন্যবাদ চমৎকার কিছু ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার বাপু ছবি তুলতে হয় ফটোগ্রাফি পোস্ট এর জন্য।
আপনি তো খুব মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। তবে এটি ঠিক এখন বাইরে কোথাও কিছু ভালো খেতে লাগলে সাথে সাথে অনেকে ফটোগ্রাফি করে অনেকেই। সবগুলো খাবারের ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য