বিকাল বেলা ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। ঘুরাঘুরি করতেও আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বিকেল বেলা ঘোরাঘুরি করতে আমার বেশি ভালো লাগে। অনেকদিন পরে আজকে চলে গিয়েছিলাম বিকেল বেলা ঘোরাঘুরি করতে। এবং কিছু খাবার খেতে। বিকেলবেলা বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার পর শুরু হলে বৃষ্টি। হালকা বৃষ্টি পড়ছিল এজন্য আমরা চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল। প্রথমেই আমরা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেতে আমার অনেক ভালো লাগে। বেশি ঝাল দিয়ে ফুচকা খেতে আমার মনে হয় অনেকেই পছন্দ করে। খুবই কম মানুষ আছে যারা ফুচকা খেতে পছন্দ করেনা।

IMG-20230613-WA0004.jpg

IMG-20230613-WA0000.jpg

বিকেলবেলা ফুচকার দোকানে বসে ফুচকা খাওয়ার অনুভূতি অন্যরকম মনে হয় আমার কাছে। ফুচকা কি খেতে খুবই অসাধারণ ছিল। সবকিছু পরিমাণ সঠিক ছিল। ফুচকাটির দাম নিয়েছিল চল্লিশ টাকা। পরে আমরা চলে গেলাম বার্গার খেতে।

IMG-20230613-WA0001.jpg

ফুচকার দোকানের একটু পাশেই ছিল বার্গারের দোকান । এখানে আরো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। প্রথমে বার্গার অর্ডার দিলাম বার্গারটিও ছিল খুবই অসাধারণ। বার্গারটির দাম নিয়েছিল মাত্র চল্লিশ টাকা। ৪০ টাকা এত সুন্দর বার্গার পাবো ভাবতেও পারিনি।

IMG-20230613-WA0002.jpg

এরপরে আমি ট্রাই করলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই খেতেও খুবই অসাধারণ ছিল। চিকেনের পরিমাণ খুব একটা বেশি ছিল না। তবুও খুবই ভালো লেগেছে। চিকেন ফ্রাইটির দাম নিয়েছিল ৩০ টাকা। ৩০ টাকায় খুবই সুন্দর চিকেন ফ্রাই দিয়েছে।

IMG-20230613-WA0003.jpg

এরপরে ট্রাই করলাম চিকেন বল। সত্যি কথা বলতে চিকেন বল আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বুঝতে পারছিলাম না এটা কিসের টেস্ট। চিকেন বল এর দাম ছিল ৩০টাকা। সবকিছুর সাথে একটি সস দিয়েছিল সসটি ছিল খুবই টেস্টি। আমি আগে কখনো এই সসটি খাইনি। এই সসটি আমার খুবই ভালো লেগেছে। আমি দোকানদার কে জিজ্ঞেস করলাম এই সস কোথা থেকে নিয়েছে। উনি বলল এই সস উনি নিজেই তৈরি করেছে।

IMG-20230613-WA0005.jpg

ঘুরাঘুরি করে এবং খাওয়া দাওয়া করে আজকের বিকালটি খুবই সুন্দর কাটলো।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসGalaxy A6+

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 3 years ago 

দুপুর গড়িয়ে যখন বিকেল আসে। তখন মিষ্টি রোদ গায়ের ওপর পড়ে তখন অনেক ভালো লাগে। এবং বিকেল বেলায় বিকেলের আকাশ দেখতে অনেক ভালো লাগে,তাই বিকেল বেলা ঘোরাঘুরি করার জন্য আদর্শ সময়।আপু আপনি বিকেলে ঘোরাঘুরির পাশাপাশি অনেক গুলো লোভনীয় খাবার খেয়েছেন।প্রতিটি খাবারের ফটোগ্রাফি অসাধারণ ছিলো সবমিলিয়ে অনেক সুন্দর একটি বিকেল কাটিয়েছেন এবং সেই মুহুর্ত গুলো শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

ফুচকা খেতে কে না পছন্দ করে। আমি তো ফুচকা দেখলে হুমড়ি খেয়ে পড়ি‌ । আর চিকেন বল এর দাম তো দেখছি কম। যাক ভালই হল। ৪০ টাকায় বার্গর? উফ আপু আমাকেও নিয়ে যেতেন।

 3 years ago 

আপু যখন আমি কক্সবাজার সমুদ্র সৈকতে যাই তখন আগে ফুচকা খেয়ে নিই ঝাল করে বেশ মজার করে। তারপর ঘোরাঘুরি শুরু করি আপনিও তো ঠিক তাই করলেন। ঘোরাঘুরি করার আগে ফুচকা খেয়ে নিলেন আপনি বেশ মজার করে। সুন্দর ঘোরাঘুরি করলেন মজার মজার খাবার খেলেন অনেক সুন্দর ছিল মুহূর্তটি।

 3 years ago 

আপু বিকেল বেলা ঘুরতে গিয়ে তো অনেক কিছু খেলেন। পুসকা এবং বার্গার আমার কাছে খেতে অনেক ভালো লাগে। এবং চিকেন বল এবং চিকেন ফ্রাই সব একদিনে খেয়ে ফেললেন। তবে ঠিক বলেছেন ফুচকা কম লোকে খেতে চায় না। বাকি সবাই ফুচকা খেতে অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড পাই সময় বাইরে গেলে আমার জন্য ফুচকা নিয়ে আছে। আপনার পোস্টটি খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফুচকা ও বার্গার খেতে অনেকেই পছন্দ করে। কিন্তু আমি পছন্দ করি না। এ ধরনের খাবারগুলো আমি স্বাস্থ্যসম্মত বলে বিবেচনা করি না। বিকেলবেলা আপনার ফুচকা খেতে ও বার্গার খেতে ভালো লাগে জানতে পেরে আমারও ভালো লাগলো। ঘোরাঘুরির সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিকাল টাইমে কোথাও ঘুরতে গেলে অবশ্যই কোন কিছু খেতে ইচ্ছে হয়। আর ঠিক তেমনি একটা ভালো লাগার মুহূর্ত আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর করে আপনার এই সুন্দর একটা অনুভূতিমূলক পোস্ট করেছেন যা আমার অনেক ভালো লেগেছে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38