"ভেন্ডি দিয়ে ছোট মাছের ( পুটি, মলা-ঢেলা মাছ) রেসিপি"
বন্ধুরা, আশা করি ভালো আছেন সকলেই।এখন বর্ষাকাল।তাই খালে-বিলে প্রচুর পরিমানে ছোট ছোট মাছ পাওয়া যায়।আর এই ছোট মাছে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে।যা শরীরের জন্য ভীষণ উপকারী এছাড়া চোখের দৃষ্টিশক্তি
বৃদ্ধিতে সাহায্য করে।আমি এবং আমার বাবা আজ সকালে বিলের জমিতে জল জমায় সেখানে মাছ ধরতে গিয়ে ছিলাম।তো অল্প কিছু ছোট মাছ পেয়েছি।যেমন-পুটি,মলা-ঢেলা মাছ ইত্যাদি।সেটিই ভেন্ডি দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে।তো চলুন শুরু করা যাক---
আমার লোকেশন
উপকরণ:
1.বাড়ির গাছের ভেন্ডি- 400 গ্রাম
2.বিলের ছোট মাছ- 350 গ্রাম
3.কাঁচা মরিচ/লঙ্কা- 6 টি
4.লবণ- 1.5 টেবিল চামচ
5.হলুদ- 1 টেবিল চামচ
6.পেঁয়াজও রসুন কুচি-2 টি
7.সরিষার তেল- 150 গ্রাম
8.পাঁচফোড়ন- 1/2 টেবিল চামচ
9.জিরা বাটা-2 টেবিল চামচ
10.শুকনো লঙ্কা বাটা- 1টেবিল চামচ
11.পরিমাণ মতো জল
প্রস্তুত প্রনালী:
●ধাপঃ 1
1.আমি এখানে বিভিন্ন ধরনের কিছু বিল থেকে ধরে আনা মাছ নিয়েছি।
2.মাছগুলো বটির সাহায্যে পরিষ্কার করে কেটে নেব।মাছগুলো কেটে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিয়ে আবার ও হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলাম।
●ধাপঃ 2
3.মাছগুলো ভাজার জন্য মাছের গায়ে লবণ ও হলুদ মিশিয়ে নিতে হবে।লঙ্কাগুলি কেটে নিলাম একইসাথে।
4.এবার চুলাতে একটি পরিষ্কার কড়া বসিয়ে দেব মিডিয়াম আঁচে ।কড়াতে তেল দিয়ে গরম করে নেব।তেল গরম হলে তারপর কড়াইতে মাছগুলো ভেঁজে নেব।
5.তো মাছগুলো ওলটপালট করে আমি ভেঁজে নিলাম।
●ধাপঃ 3
6.এরপর আমি এখানে বাড়ির সবজি বাগান থেকে কিছু ভেন্ডি তুলে আনলাম।
7.ভেন্ডিগুলি সমান মধ্যে দিয়ে কেটে নিলাম প্রত্যেকটি।এরপর ধুয়ে নেব ভালোভাবে জল দিয়ে।ধুয়ে নেওয়া শেষ এখন রান্না করতে হবে।
8.আমি এখানে 2 চামচ জিরা ,একটুকরো দারচিনি এবং 3 টি শুকনো লঙ্কা শিল-নোড়ার সাহায্যে হাত দিয়ে বেঁটে নিলাম।
●ধাপঃ 4
9.প্রথমে চুলাতে কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভেঁজে নেব মিডিয়াম আঁচে।
10.ভাজা পেঁয়াজের মধ্যে ভেন্ডি দিয়ে হালকা ভেঁজে নেব 3 মিনিট ধরে এবং লবণ ও হলুদ দিয়ে দেব পরিমাণ মতো।
11.এবার ভেন্ডিতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট মতো।10 মিনিট পর কেটে রাখা লঙ্কা, বাটা মসলা এবং ভেঁজে রাখা মাছগুলি দিয়ে দেব ।এরপর আর ও 10 মিনিট জ্বাল করে নেব হাই আঁচে ।
12.10 মিনিট পর আমার তারকারীটি রেডি।এবার একটি পাত্রে ঢেলে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।আশা করি আমার আজকের "ছোট মাছ দিয়ে ভেন্ডির তারকারী" রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015
মলা-ঢেলা মাছ আমার অনেক প্রিয় মাছ, ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।কষ্ট করে আমার রেসিপিটি দেখার এবং সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই পুষ্টিকর ও স্বাস্থ্য সম্মত একটা রেসিপি। যেমন উপকারী তেমন খেতেও সুস্বাদু । ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য
অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
আমার তো খেতে ইচ্ছা করছে! কি করবো??
তাহলে চলে আসুন ভাইয়া আমাদের বর্ধমানে 😊ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
হু যাবো।
খুবই স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি শেয়ার করেছেন। বিল থেকে পাওয়া ছোট মাছগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া,এই মাছগুলো খুব স্বাদের হয়।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর একটা রেসিপি আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.