বেগুন এবং কাতলা মাছের রেসিপি

হ্যালো বন্ধুরা, আজকে আমি কাতলা মাছ রান্না করেছি। আজকে এই মাছ আমি বেগুন দিয়ে রান্না করেছি। বেগুন দিয়ে খেতে খুব টেস্ট লাগে। আর আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি।

উপাদানসমূহ:

  • কাতলা মাছ।
  • ১টি বেগুন।
  • ৫টি আলু।
  • ২টি পেয়াঁজ এবং ১টি রসুন।
  • ৯টি কাঁচা লঙ্কা।
  • পাঁচফোড়ন।
  • সরিষার তেল।
  • ৩ চামচ লবন।
  • ৩ চামচ হলুদ গুঁড়ো।


কাতলা মাছ


বেগুন


আলু


পেয়াঁজ এবং রসুন


কাঁচা লঙ্কা

পদ্ধতি:

পদক্ষেপ ০১:
প্রথমে মাছটির আঁশ ছাড়িয়ে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখি।

পদক্ষেপ ০২:
বেগুনটি কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে পাত্রে রাখি।

পদক্ষেপ ০৩:
আলুগুলোর খোসা ছালিয়ে নিই। খোসা ছালানোর পরে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে পাত্রে রাখি।


পদক্ষেপ ০৪:
পেয়াঁজের খোসা ছালিয়ে নিই। ছালানোর পরে কেটে রসুনের সাথে একটি বাটিতে রাখি।

পদক্ষেপ ০৫:
লঙ্কাগুলো কেটে জল দিয়ে ধুয়ে বাটিতে রাখি।


পদক্ষেপ ০৬:
মাছের পিচগুলোতে লবন এবং হলুদ ভালো করে মাখিয়ে নিই।

পদক্ষেপ ০৭:
মাছ ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ০৮:
বেগুনগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখি।


পদক্ষেপ ০৯:
আলুগুলো ভেজে পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ১০:
পেয়াঁজ এবং রসুন ভেজে বাটিতে তুলে রাখি।


পদক্ষেপ ১১:
পাঁচফোড়ন সামান্য ভেজে নিই।

পদক্ষেপ ১২:
ভেজে রাখা সমস্ত উপাদানগুলো পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিই। সাথে লবন এবং হলুদ দিয়ে দিই।

পদক্ষেপ ১৩:
উপাদানগুলো একে অপরের সাথে ভালো করে মিক্স করে নিই।

পদক্ষেপ ১৪:
মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিই। জল ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছের পিচগুলো দিয়ে দিই। তরকারি ভালোমতো হওয়ার জন্য ১২-১৪ মিনিট অপেক্ষা করি। তরকারি রান্না সম্পন্ন হয়ে গেলে তরকারির উপরে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিই।

পদক্ষেপ ১৫:
সর্বশেষ তরকারি একটি পাত্রে তুলে রাখি খাওয়ার জন্য।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63475.73
ETH 1680.30
USDT 1.00
SBD 0.41