খুবই মজাদার এবং সুস্বাদু শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240528160337.jpg

IMG20240528160420.jpg

শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20240528145131.jpg

নামপরিমাণ
মিষ্টি কুমড়ামাঝারি একটা
শিমের বিচিএক মুঠো
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
আদা বাটাপরিমান মত
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG20240528145202.jpg

  • প্রথমে মিষ্টি কুমড়া কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ।

↘️ধাপ :- ২↙️

1000041962.jpg

  • এখন আমি শুকনো শিমের বিচি তাবার উপর দিয়ে গরম করে নিলাম। তারপর খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি।

↘️ধাপ :- ৩↙️

1000041967.jpg

  • এখন আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20240627_233040.jpg

  • পেঁয়াজ কুচি লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000041969.jpg

  • এই পর্যায়ে আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিলাম। তারপর শিমের বিচি ঢেলে দিলাম দিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20240627_233759.jpg

  • শিমের বিচিসহ মসলা জাতীয় সকল উপাদান ভালো করে কিছুক্ষণের নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000041975.jpg

  • এই ধাপে সামান্য পানি দিয়ে শিমের বিচি ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG20240528151147.jpg

  • এই পর্যায়ে আমি পাতিলের মধ্যে মিষ্টিকুমড়া ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000041985.jpg

  • পাতিলের মধ্যে মিষ্টিকুমড়া কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। ‌

↘️ধাপ :- ১০↙️

1000041990.jpg

এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000041995.jpg

  • পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু পর পর ঢাকনা উঠিয়ে মিষ্টি কুমড়া নাড়িয়ে নিচ্ছি।

IMG20240528155916.jpg

  • পরিশেষে মিষ্টিকুমড়া রান্না হয়ে গেছে।

আমার কাঙ্খিত সবজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240528160407.jpg

IMG20240528160420.jpg

IMG20240528160407 (1).jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

এই রেসিপিটা আমার ভীষণ পছন্দ। শুকনা শিমের বিচি এরকম ভেজে দিলে অনেকটা ঘ্রাণ থাকে আর খেতেও ভালো লাগে। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে। সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু, শুকনা শিমের বিচি এরকম ভেজে দিলে অনেকটা ঘ্রাণ থাকে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি। তবে আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালোই হয়েছিল। শিমের বিচি খেতে সবাই অনেক পছন্দ করে।

 2 years ago 

জি আপু শিমের বিচি খেতে সবাই অনেক পছন্দ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি, আমার কাছে সম্পুর্ণ নতুন একটা রেসিপি। এমন রেসিপি কখনো খাওয়া হয়নি। আমার মনে হয় সম্পুর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি। রেসিপির আউট লুকটা অনেক সুন্দর লাগছে। কোন একদিন চেষ্টা করবো এই রেসিপিটা বানাতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো অসাধারণ মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই মজাদার এবং সুস্বাদু শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। রেসিপির পরিবেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই, এই রেসিপি অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সুস্বাদু শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে অসাধারণ ছিল। আসলে মিষ্টি কুমড়া আমি খুবই পছন্দ করি। অনেকদিন পর এই রেসিপি দেখতে পেলাম।

 2 years ago 

মিষ্টি কুমড়া আপনি খুবই পছন্দ করেন জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি খুব মজার একটি রেসিপি করছেন। শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি করেছেন। তবে আমি মিষ্টি কুমড়ো খেতে খুব পছন্দ করি। আর মিষ্টি কুমড়োর মধ্যে পশুর পরিমাণ ভিটামিন আছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শিমের বিচি এবংমিষ্টি কুমড়ো মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি ভাই , মিষ্টি কুমড়ার মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবজি দিয়ে তৈরি যে, কোন রেসিপিই খাইতে অনেক বেশি সুন্দর লাগে। মিষ্টি কুমড়ো আর সিমের বেশি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আপনি এই মিষ্টি কুমড়ো আর সিমের বিচির সমন্বয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি রেসিপি তৈরি প্রক্রিয়া আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এত দারুন মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

শিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়োর দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই রেসিপি এর আগে আমি তৈরি করিনি তবে আমার কাছে রেসিপিটি অনেক ইউনিট লেগেছে। বাসায় একদিন ট্রাই করবো। রেসিপিটি দেখেও মনে হচ্ছে অনেক মজাদার। ধন্যবাদ ভাই ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি আপু, এই রেসিপি বাসায় একদিন ট্রাই করবেন নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মিষ্টি কুমড়া ও শিমের বিচি দিয়ে চমৎকার সুন্দর ও লোভনীয় একটি পুষ্টিকর রেসিপি আমাদের সাথে ভাগ করেছেন। অনেক লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38