খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20231207203310.jpg

IMG20231207203317.jpg

খুবই মজাদার এবং সুস্বাদ আলু দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20231207_223345.jpg

IMG_20231207_223418.jpg

নামপরিমাণ
দেশি মুরগির মাংসদেড় কেজি
আলুবড় দুই টি
পেঁয়াজ কুচিতিনটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
হলুদের গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
জিরা বাটাপরিমান মত
মিক্স মসলাপরিমান মত
তেজপাতা, দারুচিনিপরিমান মত
এলাচি, লং,পরিমান মত
তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।

IMG_20231207_223418.jpg

  • প্রথমে আমি মুরগির মাংস এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1701967878260.jpg

  • এই পর্যায়ে আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তেলের কড়াই এর মধ্যে পরিণত মতো তেল ঢেলে দিলাম । তারপর পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ দিলাম। পেঁয়াজ কুচি লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1701967963015.jpg

IMG20231207163758.jpg

  • এই ধাপে পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে মুরগির মাংস ঢেলে দিলাম। আমি মাংস গুলো হালকা ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৪↙️

1701968130640.jpg

1701968181586.jpg

  • এখন আমি মাংসের মধ্যে পরিমান মতোন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, মিক্স মসলা দিলাম ।

1701968458091.jpg

  • তারপর এলাচি, লং, দারুচিনি, তেজপাতা দিলাম।

↘️ধাপ :- ৫↙️

1701968381217.jpg

  • মসলা জাতীয় সকল উপাদান মাংসের মধ্যে দেওয়ার পরে মাংসের সাথে মসলা ভালো করে মিক্স করে নিলাম। তারপর আরো কিছুক্ষণ মাংস ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1701968663789.jpg

  • এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি ।

IMG_20231207_230540.jpg

  • মাংস কষিয়ে নেওয়া হয়েছে।

↘️ধাপ :- ৭↙️

IMG_20231207_230653.jpg

  • মাংস কষিয়ে দেয়ার পর মাংসের মধ্যে আমি আলু ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG20231207165915.jpg

  • এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

1701968955241.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। মাংস রান্না হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ :-↙️

IMG20231207202240.jpg

IMG20231207203323.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো রান্না হয়ে গেছে। মাংসের ঝোল নিয়ম মতো রেখেছি।

আমার কাঙ্খিত দেশি মুরগির মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20231207203317.jpg

IMG20231207203301.jpg

IMG20231207203310.jpg

IMG20231207203323.jpg

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

অন্যান্য সব মাংস থেকে দেশি মুরগির মাংস আমারও খুব প্রিয়।
আলু দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি প্রস্তুত করে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি সহ উপস্থাপন করেছেন।
রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল।

 3 years ago 

জি ভাই, দেশি মুরগির মাংস খুবই মজাদার এবং সুস্বাদু। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাই জিভে জল চলে আসলো আপনার রেসিপি দেখে। দেশি মুরগির মাংস কম বেশি সবাই পছন্দ করে।আপনি আলু দিয়ে দেশি মুরগির মাংস দারুণ ভাবে রান্না করছেন। রান্নার উপকরণ এবং ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রেসিপির উপস্থাপন দেখে বুঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি ভাই দেখি মুরগির মাংস সবাই বেশ পছন্দ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দেশি মুরগির মাংস তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে আর দেশি মুরগির মাংসের সাথে আলু না দিলে যেন টেস্ট পুরোপুরি নেওয়া যায় না। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া দেখে জিহ্বায় জল চলে আসছে। যেহেতু প্রিয় রেসিপি তাই নিজেকে কন্ট্রোল করা কষ্ট। যাই হোক লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

মজাদার এবং সুস্বাদু দেশি মুরগির মাংসের রেসিপি দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। জিভে জল চলে এসেছে আপনার তৈরি করা রেসিপি টা দেখে। দেখেই বুঝতে পারছি এটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলে এমনিতেই তা অনেক সুস্বাদু হয়। অনেক বেশি লোভনীয় লাগছে আপনার তৈরি করা এই রেসিপিটা দেখতে। বুঝতেই পারছি অনেক মজা করে খাওয়া হয়েছিল, দেশি মুরগির মাংসের মজাদার রেসিপি টা।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে আপনার অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

দেশি মুরগির মাংস পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে আমার কাছে দেশি মুরগির মাংস অনেক বেশি সুস্বাদু লাগে। মাঝে মাঝেই দেশি মুরগির মাংস খাওয়া হয় আর এই দেশি মুরগির মাংসের সাথে যদি আলু যুক্ত করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। মজাদার এই মাংস রান্নার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দেশি মুরগি সবাই খুব পছন্দ করে ভাই, এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেকদিন হলো দেশি মুরগির মাংস খাওয়া হয়না। আসলে বাজার থেকে দেশি মুরগির মাংস কিনতে গেলেই ঠকতে হয়। এরা দেশি মুরগির নাম করে অন্য মুরগি ধরিয়ে দেয়। মুরগির মাংস রান্নার ক্ষেত্রে আলু দিলে খেতে আরো বেশি সুস্বাদু হয়। আপনার মুরগির মাংস দেখে বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হয়েছিল। কালারও বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, বাজারে দেশি মুরগি কিনতে গেলে কক বা, পাকিস্তানি জাতের মুরগি দিয়ে দেয়। রেসিপি পোস্ট দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

 3 years ago 

বর্তমান সময়ে দেশি মুরগি পাওয়া এটি অসম্ভব বিষয় আর দেশি মুরগি কয়জন কিনতে পারে কারণ ম্যাক্সিমাম মানুষ এখন শহরমুখী আর দেশি মুরগি গ্রামে থাকলে সচরাচর পাওয়া যায়।আপনার রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো কারণ মনে হচ্ছে রেসিপিটি অনেক মজাদার ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আপু আমাদের দেশি মুরগির খামার আছে তো তাই মন চাইলে দেশি মুরগির মাংস খাওয়া যায়। এত অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি অনেকগুলো উপকরণ দিয়ে দেশী মুরগির মাংস রান্নার রেসিপি চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে দেশী মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। এর মতো লোভনীয় খাবার খুবই কমই আছে। আপনার এই রেসিপি তৈরিতে বিভিন্ন প্রকারের মসলাগুলো একত্র করে প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যি ভাই দেখি মুরগির মাংস খুবই লোভনীয় খাবার । রেসিপি দেখে অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39