ঝাল ঝাল মুরগির ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু মুরগির মাংস ভুনা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240122183022.jpg

IMG20240122183045.jpg

ঝাল ঝাল মুরগির ভুনা রেসিপি। ।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1706026352564.jpg

নামপরিমাণ
মুরগির মাংস১ কেজি
আলুতিনটি
পেঁয়াজ কুচিতিনটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
হলুদের গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
জিরা বাটাপরিমান মত
রাঁধুনী মসলাপরিমান মতো
তেজপাতা, দারুচিনিপরিমান মত
এলাচি, লং,পরিমান মত
সরিষার তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।

IMG_20240123_221444.jpg

  • প্রথমে আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1706026588507.jpg

  • এই পর্যায়ে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিণাম মতো তেল ঢেলে দিলাম । তারপর আমি মাংস গুলো ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৩↙️

1706026791629.jpg

  • এখন আমি মাংস গুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ এবং সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1706027124846.jpg

1706027200602.jpg

  • এই পর্যায়ে মাংসের মধ্যে পরিমান মতোন পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচি, লং, দারুচিনি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, রাঁধুনী মসলা দিলাম।

  • মাংস ভুনা কার জন্য ঝাল একটু পরিমাণে বেশি দিয়েছি।

↘️ধাপ :- ৫↙️

IMG_20240123_222752.jpg

  • মসলা জাতীয় সকল উপাদান মাংসের মধ্যে দেওয়ার পরে সব কিছু মাংসের সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আরো কিছুক্ষণ মাংস ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20240123_223207.jpg

  • মাংস কষিয়ে নেওয়া হলে এখন আমি পরিমাণ মতো পানি এবং আলু দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20240123_223436.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। মাংস রান্না হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ :-↙️

IMG_20240123_223700.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো রান্না হয়ে গেছে। মাংস ভুনা করার জন্য ঝোল একেবারে কমিয়ে রেখেছি।

আমার কাঙ্খিত মুরগির মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240122183037.jpg

IMG20240122183045.jpg

IMG20240122183022.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আজ তো বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া ৷ আসলে মুরগির মাংস আমার অনেক পছন্দের ৷ আর যদি সেটা আবার ঝাল ঝাল করে ভুনা করা হয় তাহলে তো কথাই নেই ৷ খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয় ৷ আপনি আজ অনেক সুন্দর ভাবে মুরগির মাংস ভুনা রান্নার রেসিপি শেয়ার করেছেন ৷ আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এত সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু দিয়ে ঝাল ঝাল মুরগির মাংস ভুনা করলেন দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আমি মনে করি মুরগির মাংস খেতে পছন্দ করে না, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। কারণ ছোট বড় সবাই মুরগির মাংস খুবই পছন্দ করে। আপনি একটু ঝাল ঝাল ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। খুবই লোভনীয় লাগতেছে কিন্তু আপনার রেসিপিটা। খুব সুন্দর করে আমাদের মাঝে সম্পূর্ণটা ভাগ করে নিলেন দেখে অনেক ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

তরকারি একটু ঝাল বেশি হলে খেতে বেশী সুস্বাদু লাগে। ঝাল ঝাল মুরগির ভুনা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে নিচ্ছই সুস্বাদু হয়েছিলো। সকাল বেলায় লোভনীয় রেসিপি দেখে খিদে পেয়ে গেলো ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মুরগির মাংসের রেসিপি সবসময় আমার প্রিয় রেসিপিগুলোর তালিকায় থাকে। আপনার শেয়ার করা রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আর এই লোভনীয় ঝাল ঝাল মুরগির ভুনা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাই, দেশি মুরগির মাংস সবার খুব পছন্দের। ধন্যবাদ আপনাকে মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম লোভনীয় রেসিপি গুলো দেখলে কোনরকমেই লোভ সামলানো যায় না। মুরগির মাংস তো আমার খুব ফেভারিট। আর যদি ঝাল ঝাল করে ভুনা করা হয়, তাহলে আরো ভালো লাগে খেতে। খুবই মজা করে আপনি এই রেসিপিটা তৈরি করলেন। আর মনে হচ্ছে খুব মজাদার হয়েছিল আর খেতে খুবই ভালো লেগেছে। আমার পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন আপনি আজকে। সুন্দর করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে আরো ভালো লাগলো।

 2 years ago 

মুরগির মাংস আপনার খুব পছন্দের জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

দারুণ চমৎকার করে ঝাল ঝাল মুরগির ভুনা করেছেন ভাইয়া।আসলে ঝাল ঝাল যে কোন মাংসই খেতে ভীষণ চমৎকার লাগে।মাংসে ঝাল আমিও প্রচুর খেয়ে থাকি।আপনার মুরগির মাংস রান্নার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধাপে ধাপে রান্নার পদ্ধতি সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত অসাধারণ অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনি ঝাল দিয়ে খুব সুন্দর ভাবে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন। আমিও আজ এভাবে ঝাল দিয়ে মুরগির মাংস রেসিপি তৈরি করেছি। আমার কাছে মুরগির মাংস একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। ধাপ গুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38