নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, খুবই মজাদার এবং সুস্বাদু নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। পিঠা আমাদের সকলের কাছে খুবই পছন্দের খাবার। আসলে সকালে বা গোধূলি বিকেলে গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। আমাদের মা বোনেরা প্রতি নিয়ত বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে। বিশেষ করে শীতকালে নানা রকমের পিঠা তৈরি করা হয়। গ্রাম অঞ্চলের প্রতিনিয়ত বাহারি রকমের পিঠা দেখতে পাওয়া যায়।

আসুন শুরু করি

IMG20240812185234.jpg

IMG20240812185224.jpg

খুবই মজাদার সুস্বাদু নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1000045188.jpg

নামপরিমাণ
চালের গুঁড়াএক কাপ
তালএকটা
নারিকেলএক কাপ
চিনিচার চামচ
বেকিং পাউডারপরিমাণ মতো
লবণপরিমান মত
সয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। পিঠা তৈরির প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1000045461.jpg

  • প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিলাম । তালের মধ্যে সামান্য পানি দিলাম । তারপর হাত দিয়ে মাখিয়ে তালের রস বের করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000045173.jpg

  • এই পর্যায়ে তালের রস থেকে আঁশ তুলে নিলাম ।

↘️ধাপ :- ৩↙️

1000045462.jpg

  • এখন একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে তালের রস ঢেলে দিলাম । তারপর তালের রস ঘন হওয়া পর্যন্ত নাড়িয়ে নিলাম ‌। তালের রস ঘন হয়ে এলে বাটিতে ঢেলে নিলাম‌ ।

↘️ধাপ :- ৪↙️

1000045463.jpg

  • এই পর্যায়ে তালের রসের মধ্যে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো নারিকেল, চিনি, লবণ এবং বেকিং পাউডার দিয়ে দিলাম । পিঠা তৈরি করার জন্য সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে মাখন তৈরি করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000045196.jpg

  • আমি চুলার উপর একটি পাতিল বসায়। তার পর তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000045464.jpg

  • তারপর আমি হাত দিয়ে ধীরে ধীরে একটু লম্বা আকৃতির পিঠা তৈরি করে নিচ্ছি। তেল গরম হলে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000045208.jpg

  • পিঠা গুলো তেলের মধ্যে ভাজি হচ্ছে। আমি কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৮↙️

1000045465.jpg

  • পিঠা গুলোর নিচের অংশ ভাজি হয়ে গেলে চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :-↙️

1000045209.jpg

1000045466.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষ পিঠা ভাজি হয়ে গেছে।

আমার নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই তালের পিঠা রেসিপি টি তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20240812185234.jpg

IMG20240812185211.jpg

IMG20240812185224.jpg

IMG20240812185202.jpg

IMG20240812185154.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আসলে শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তবে তলের পিঠা খেতে খুবই ভালো লাগে আমার। আজকে আমাদের বাসায় তালের পিঠা বানানো হয়েছে। তবে নারিকেল দিয়ে কোনদিন খাওয়া হয়নি। যাইহোক সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নারিকেল দিয়ে তালের পিঠার ইউনিক রেসিপি তৈরি করে। আসলে এভাবে কখনো এর আগে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তবে রেসিপি তৈরির পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। চেষ্টা করব বাড়িতে এভাবে রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্য ভাই বাড়িতে এই রেসিপি তৈরি করে দেখবেন‌ খেতে বেশ ভালো লাগবে নিশ্চয়। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

এ জাতীয় তাল পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। এখনই পাকা তাল এর সময়। তাই বলতে গেলে সারাদেশব্যাপী কম-বেশি পরিবারে তালের পিঠা তৈরি করে থাকে এই সময়ে। অনেক সুন্দর হয়েছে আপনাকে পিঠা।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দুই তিন দিন আগেই এই পিঠাটা খাওয়া হয়েছিল আমার বাবার বাড়িতে। নারিকেল দিয়ে এরকম ভাবে তালের পিঠা তৈরি করলে অনেক সুস্বাদু হয়। যা খেতে অসম্ভব ভালো লাগে। আমি তো তালের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমি নিজের হাতেও বেশ কয়েকবার এরকম তালের পিঠা তৈরি করেছিলাম। আপনি এত মজাদার ভাবে তালের পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো আমার কাছে। নিশ্চয়ই এটা মজা করে খাওয়া হয়েছে।

 2 years ago 

আপনার বাবার বাড়িতে তালের পিঠা খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপি খুবই সুস্বাদু মনে হচ্ছে, তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে দারুন লেগেছে, এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই ।

 2 years ago 

বর্তমান সময়ে চলছে তালের সময়। এ সময় তালের পিঠা তৈরি করা ধুম পড়ে যায়। আপনি আজকে তালের খুবই চমৎকার একটি পিঠা তৈরি করেছেন। এই পিঠাগুলো খেতেও ভীষণ মজা। সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই এই সময়ে তালের পিঠা তৈরি করা ধুম পড়ে যায়। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপি করেছেন চমৎকার সুন্দর হয়েছে রেসিপিটি। তালের পিঠা খুব সুস্বাদু একটি খাবার।এমনি তাল পিঠা বানানো হয়েছে কিন্তুু নারিকেল দিয়ে বানিয়ে খাওয়া হয়নি তাই রেসিপিটি ইউনিক লাগছে।ধাপে ধাপে পিঠা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু, তালের পিঠা খুব সুস্বাদু একটি খাবার। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাইয়া আপনার নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপিটা দারুন হয়েছে। আসলে এসব রেসিপি করতে একটু সময় লাগে। গ্রামে থাকতে এসব রেসিপি খাওয়া হতো। আপনার রেসিপিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago (edited)

জি ভাই, নারিকেল দিয়ে তালের পিঠা রেসিপিটা দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই ‌।

 2 years ago 

আপনার এই তালের পিঠা রেসিপি দেখে অনেক- সুস্বাদু হয়েছে বলে মনে হয় এবং যেভাবে আপনি তালের পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখনি খেয়ে ফেলতে ইচ্ছা করছে৷ ধাপে ধাপে খুব সুন্দরভাবে আপনি এটি তৈরি করার পদ্ধতিগুলো শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

তালের পিঠা রেসিপি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37