বুট বা, ছোলা ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু বুট বা, ছোলা ভাজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আমরা প্রায় সময় বুট বা, ছোলা ভাজি খেয়ে থাকি। ছোলা ভাজি খেতে অনেকে পছন্দ করে থাকে। পড়ন্ত বিকেলে বা, গোধূলি সন্ধ্যায় নাস্তার জন্য ছোলা ভাজি বেশ পারফেক্ট খাবার। আমরা কোথায় ঘুরতে গেলে বিকেলবেলা বা, সন্ধ্যার মুহূর্তে ফুটপাতের দোকান থেকে ছোলা ভাজি খেয়ে থাকি। বাইরে তুলনায় বাসায় নিজে তৈরি করে ছোলা ভাজি খেতে বেশ সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। ছোলা ভাজি বিভিন্ন সালাত দিয়ে তৈরি করে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে।

আসুন শুরু করি

IMG20240528172523.jpg

IMG20240528172416.jpg

ছোলা ভাজি রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20240618_124020.jpg

IMG_20240618_124045.jpg

নামপরিমাণ
ছোলাএক কাপ
আলুদুটি
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদের গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
জিরা গুঁড়াপরিমান মত
আদা বাটাপরিমান মত
লবণপরিমাণ মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20240618_124045.jpg

  • প্রথমে আমি ছোলা ৫ থেকে ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখি। পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আলু কেটে ধুয়ে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000040834.jpg

  • এখন আমি একটি পাতিল চুলার উপরে বসাই। পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ছোলা সিদ্ধ করার জন্য ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG_20240618_125429.jpg

  • ছোলা কিছুটা সিদ্ধ হয়ে গেলে পাতিলের মধ্যে আলু ঢেলে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ছোলা এবং আলু সিদ্ধ হওয়ার পর প্লাস্টিকের জালির মধ্যে ছোলা এবং আলু ঢেলে নিয়ে পানি সরিয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG20240528163456.jpg

  • এই পর্যায়ে আমি তেলের কড়াই চুলার উপরে বসায়‌। তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000040840.jpg

  • এই ধাপে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া,হলুদের গুঁড়া দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000040850.jpg

*এখন আমি মসলা জাতীয় সকল উপাদান ভালো করে কষিয়ে নিচ্ছি। ‌

↘️ধাপ :- ৭↙️

IMG20240528164102.jpg

IMG20240528171635.jpg

  • মসলা কষিয়ে নেওয়ার পর ছোলা এবং আলু ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20240528171639.jpg

  • কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ছোলা ভাজি হয়ে গেছে।

আমার কাঙ্খিত আলু দিয়ে ছোলা ভাজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240528172431.jpg

IMG20240528172543.jpg

IMG20240528172500.jpg

IMG20240528172523.jpg

IMG20240528172416.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন বিকেলের সময় এই নাস্তাটা একদম পারফেক্ট। আমরাও রমজান মাস ছাড়া মাঝে মাঝে বিকেল বেলায় নাস্তাটা তৈরি করি। মুড়ি দিয়ে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বুট রান্নার খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। বিকেলে বা সন্ধ্যায় নাস্তায় বুট আর মুড়ি হলে তো আড্ডা জমে যায় পরিবার এর সকলে একসাথে। বুট রান্নার মধ্যে আলু দিলে খুব ভালো লাগে খেতে। আপনি খুব সুন্দর ভাবে উপকরণ এবং ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু, বিকেলে বা সন্ধ্যায় নাস্তায় বুট আর মুড়ি হলে তো আড্ডা জমে যায়। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিলেন আপনি। বুট বা, ছোলা ভাজি রেসিপি বৃষ্টির দিনে খেতে অনেক মজা হয়। বাইরের তুলনায় বাসায় নিজে তৈরি করে ছোলা ভাজি খেতে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হয়। ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দেখে মজাদার মনে হয়েছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে এই বুট ভাজি খেলে আমিও খুবই পছন্দ করি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। ‌

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে মুগ্ধ হলাম। কোথায় অসাধারণ ছিল এখন আর রেসিপি তৈরি করা। এ জাতীয় ডালের রেসিপিগুলো আমার খুব ভালো লাগে।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ছোলা ভাজি রেসিপিটা বেশ দারুন ছিল। আপনি অত্যন্ত সুন্দরভাবে রেসিটি সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। এটা দেখতে ভীষণ ভালো লাগতেছে। আপনার পরিবেশনা অনেক সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি খুব মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আলু দিয়ে ছোলা ভুনা খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপি দেখে আমার তো খুব খেতে ইচ্ছে করছে। আপনি রেসিপির প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি ঠিক বলছেন ছোলা ভাজি খেতে বেশ পছন্দের সবার কাছে। বিশেষ করে সন্ধ্যা বেলায় কিংবা বিকেল বেলায় খেতে খুবই ভালো লাগে। এই ধরনের খাবার গুলো সবাই মিলে খেতে পারলে অনেক বেশি ভালো হয়। রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ছোলা রেসিপি অনেক পুষ্টিকরও সুস্বাদু একটি রেসিপি।আমার তো খুব প্রিয়।ছোলার সাথে বোদে ও মুড়ি মিশিয়ে খেতে চমৎকার লাগে।ধাপে ধাপে ছোলা ভাজা রেসিপি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

জি আপু ছোলা রেসিপি অনেক পুষ্টিকর ও সুস্বাদু খাবার। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37