খুবই মজাদার এবং সুস্বাদু দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, খুবই মজাদার এবং সুস্বাদু দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। পিঠা আমাদের সকলের কাছে খুবই পছন্দের। আসলে গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। আমাদের মা বোনেরা প্রতি নিয়ত বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকে। বিশেষ করে শীতকালে নানা রকমের পিঠা তৈরি করা হয়।

আসুন শুরু করি

IMG20230918201829.jpg

IMG20230918201836.jpg

খুবই মজাদার সুস্বাদু ডিম দিয়ে নারিকেলের তালের পিঠা রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20231111_222701.jpg

নামপরিমাণ
চালের গুঁড়াএক কাপ
ময়দাহাপ কাপ
নারিকেলএক কাপ
দুধএক কাপ
চিনিতিন টেবিল চামচ
বেকিং পাউডারপরিমাণ মতো
লবণপরিমান মত
সয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। পিঠা তৈরির প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1699720439057.jpg

  • প্রথমে আমি চালের গুঁড়া, ময়দা সামান্য গরম পানি এবং দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20231111_223645.jpg

  • এখন আমি নারিকেলের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে নারিকেল ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1699720840979.jpg

  • মিক্স করে নেওয়া আটার মধ্যে নারিকেল মাখন এবং পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম । পিঠা তৈরি করার জন্য সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে আটা মলে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG20230918193523.jpg

  • আটা ভালো করে মলে নিলাম। কারণ আটা ভালো করে না মনে নিলে পিঠা ঠিক মতো তৈরি হবে না।

↘️ধাপ :- ৫↙️

IMG_20231111_224728.jpg

  • এখন আমি হাত দিয়ে ধীরে ধীরে একটু লম্বা আকৃতির পিঠা তৈরি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৬↙️

1699721553998.jpg

IMG_20231111_225459.jpg

  • পিঠা গুলো তৈরি করে নেওয়ার পর এখন আমি চামচ দিয়ে পিঠার মাঝে দাগ করে নিলাম। যাতে দেখতে খেজুরের মতোন মনে হয়। এভাবে আমি পিঠা তৈরি করে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20231026_225916.jpg

  • আমি চুলার উপর একটি পাতিল বসায়। তার পর তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20231111_230214.jpg

  • তেল গরম হলে চামচ দিয়ে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

1699722500304.jpg

  • পিঠা গুলো তেলের মধ্যে ভাজি হচ্ছে। আমি কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :-↙️

IMG_20231111_231442.jpg

  • পিঠা গুলোর নিচের অংশ ভাজি হয়ে গেলে চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষ পিঠা ভাজি হয়ে গেছে।

আমার দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20230918201829.jpg

IMG20230918201836.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

নারিকেল দুধ চিনি পিঠার প্রধান উপাদানই এইগুলো। পিঠা টা তৈরি করে নিয়েছেন সুন্দর একটা আকার দিয়েছেন এবং তারপর সেটা ভেজে নিয়েছেন তেলে। ভাজার পরে কালার টা বেশ চমৎকার এসেছে। দারুণ তৈরি করেছেন কিন্তু রেসিপি টা। ধন্যবাদ আমাদের সঙ্গে পিঠা তৈরির পদ্ধতি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি দেখে পাশে থেকে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া ৷ শীত এসেছে সাথে এমন মুখরোচক সব পিঠা খাওয়ার দিন গুলোও এসেছে ৷ এমন বিভিন্ন সব পিঠা খাওয়ার ক্ষিদে আগে থেকেই আছে , সেই ক্ষিদেটা আজ আপনি দ্বিগুণ করে দিলেন ৷ যাই হোক ভীষণ ভালো লাগলো দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ইউনিক একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। এর আগে কখনোই পিঠা খাওয়া হয়নি তবে দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তেলেভাজা পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হয় তাছাড়া পিঠার কথা শুনলেই তো জিহ্বায় জল চলে আসে। সুস্বাদু দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন আর এই পিঠার রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

এরকম মজাদার দুধ নারিকেলের খেজুর পিঠা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে নিতে। শীতের সময় পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমি তো সব থেকে বেশি পছন্দ করি, শীতের সময় বিভিন্ন রকমের পিঠা খেতে। এই সকাল-সকাল রেসিপি টা দেখে লোভ লেগে গিয়েছে অনেক বেশি। একা একা খেয়ে নিলেন আমাদের জন্য নিয়ে আসলেও পারতেন। তাহলে আমরা একটু স্বাদ টা গ্রহণ করতাম।

 3 years ago 

এত চমৎকার সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

নারিকেলের খেজুর পিঠা খেতে আমি অনেক বেশি পরিমানে পছন্দ করি। আর আজকে আপনি যেভাবে এটি তৈরির রেসিপি শেয়ার করেছেন তা একদমই অসাধারণ হয়েছে। এরকম একটি রেসিপি আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো। কখনো এরকম রেসিপি তৈরি করে দেখা হয়নি। আর আপনি যেভাবে এটি ডেকোরেশন করেছেন এটিকে একদম লোভনীয় মনে হচ্ছে। একই সাথে এটিকে এখান থেকে খেতে ইচ্ছে করছে৷

 3 years ago 

আসলে বিভিন্ন রকমের পিঠা খেতে সবাই বেশ পছন্দ করে । সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

দুধ নারকেলে প্রস্তুত করা মজার একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন।
প্রথমবারের মতো এমন মজাদার রেসিপি সাথে পরিচিত হলাম।

দেখেই তো ইচ্ছে করছে তুলে পটপট করে খেতে শুরু করি।
তবে রেসিপি প্রস্তুত এর ধাপ গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে শিখে রাখলাম একবার বাসায় ট্রাই করতে হবে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি আমার পছন্দের পিঠা তৈরি করেছেন, যা দেখে আমার ইচ্ছে করছে এখনই কয়েকটা তুলে নিয়ে খেয়ে ফেলি। আমাদের ঘরে যদি দুধ এবং নারকেল থাকে, তাহলে আমি এই ধরনের পিঠা তৈরি করে থাকি। এরকম পিঠাগুলো তৈরি করলে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আপনি কিন্তু মজাদার পিঠা তৈরি করতে পারেন। মাঝে মাঝে তৈরি করে আমাদের জন্য নিয়ে আসবেন।

 3 years ago 

পিঠা আপনার পছন্দের জেনে ভালো লাগলো। রেসিপি পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পিঠা খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে মিষ্টি জাতীয় পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার পিঠার রেসিপিটা দেখেই জিভে জল চলে এসেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পিঠা রেসিপি দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় দুধ নারকেলের খেজুর পিঠা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই রেসিপিটি এখন পর্যন্ত খাওয়া হয়নি তবে আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয়। এখন শীতের সময় আর শীতের সময় এই পিঠা খেতে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে বলে মনে হচ্ছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই পিঠা গুলো বেশ সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39