শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁঠালের বিচির রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, খুবই মজাদার এবং সুস্বাদু শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁঠালের বিচির রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240528154912.jpg

IMG20240528154905.jpg

শিমের বিচি আর শুটকি দিয়ে কাঁঠালের বিচির রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20240712_143009.jpg

1000043157.jpg

নামপরিমাণ
কাঁঠালের বিচি৫০০গ্ৰাম
শিমের বিচিএক কাপ
পোয়া শুটকিদুইটি
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
ধনিয়া গুঁড়াপরিমান মত
আদা বাটাপরিমান মত
লবণপরিমান মত
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20240712_151540.jpg

  • প্রথমে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে পানি দিয়ে ধুয়ে নিলাম ।

↘️ধাপ :- ২↙️

1000041962.jpg

  • এখন আমি শুকনো শিমের বিচি তাবার উপর দিয়ে গরম করে নিলাম। তারপর খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি।

↘️ধাপ :- ৩↙️

1000043159.jpg

  • এখন আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিলাম।
    পেঁয়াজ কুচি লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20240712_152447.jpg

  • পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে শুটকি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1000043161.jpg

  • এই পর্যায়ে আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ দিলাম। তারপর শিমের বিচি ঢেলে দিলাম দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000043163.jpg

  • এখন আমি মসলা জাতীয় সকল উপাদান কিছুক্ষণের নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000043165.jpg

  • এই ধাপে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

1000043166.jpg

  • এই পর্যায়ে আমি পাতিলের মধ্যে শিমের বিচি আর কাঁঠালের বিচি ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

1000043167.jpg

  • পাতিলের মধ্যে কাঁঠালের বিচি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। ‌

↘️ধাপ :- ১০↙️

1000043168.jpg

  • এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000043169.jpg

IMG20240528144219.jpg

  • পাতিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু পর পর ঢাকনা উঠিয়ে কাঁঠালের বিচি নাড়িয়ে নিচ্ছি।

IMG20240528154545.jpg

  • পরিশেষে কাঁঠালের বিচি রান্না হয়ে গেছে।

আমার কাঙ্খিত সবজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি শিমের বিচি দিয়ে কাঁঠালের বিচির রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240528154901.jpg

IMG20240528154856.jpg

IMG20240528154843.jpg

IMG20240528154905.jpg

IMG20240528154912.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

শিমের বিচি ও কাঁঠালের বিচি দিয়ে ভীষণ চমৎকার করে শুটকি মাছের রেসিপি করেছে। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে রেসিপিটি। দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে রেসিপিটি খেতে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আপু । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিমের বিচি এবং কাঁঠালের বিচি একসাথে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এর সাথে শুটকি দিলে আরো বেশি ভালো লাগে। সুন্দরভাবে আপনি পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। এই ধরনের রেসিপি গুলো গরম ভাতের সাথে খেতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, এই ধরনের রেসিপি গুলো গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আমি শুঁটকি মাছ খাইতে ভীষণ পছন্দ করি। আপনি আজকে সিমের বিচি দিয়ে শুঁটকি মাছের কাঁঠালের বিচি রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে ভাই। এ ধরনের রেসিপি কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর একটি রেসিপি বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

শুঁটকি মাছ আমারও খুব পছন্দের। ধন্যবাদ আপনাকে ভাই মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিমের বিচি কাঁঠালের বিচি তার সাথে শুটকি দিয়ে আমার ভীষণ পছন্দের একটি খাবার। সিমের বিচি না পেলেও আমি প্রায় কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করি। আজ আপনার রেসিপিটি দেখতেও অনেক সুস্বাদু মনে হচ্ছে। না জানি খেতে আরো কতটা স্বাদ হয়েছে। ধন্যবাদ ভাইয়া। এত মজাদার রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু, রেসিপি টি বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

কাঁঠালের বিচি দিয়ে যা কিছু রান্না করি না কেন অনেক ভালো লাগে। আপনি শুটকি রান্না করেছেন অনেক মজা হয়েছে নিশ্চয়।সাথে শিমের বিচি দেওয়াতে স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে । আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু, রেসিপিটি অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। শিমের বিচি আমার খুবই প্রিয়। তাছাড়া শিমের বিচি এবং কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি মাছ রান্না করেছেন। এধরনের রেসিপি গুলো খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

শিমের বিচি আপনার খুবই প্রিয় জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সিমের বিচি, কাঁঠালের বিচি ও শুটকি দিয়ে দারুন একটা রেসিপি রান্না করেছেন । একদম ইউনিক লাগলো রেসিপিটি আমার কাছে ।এভাবে কখনো খাওয়া হয়নি । দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে । কালারটা বেশ ভাল এসেছে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

শিমের বিচি এবং কাঁঠালের বিচি একসাথে রান্না করেছেন দেখে ভালো লাগলো। শুটকি মাছ আমার খুবই প্রিয়। একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবো ভাইয়া। মনে হচ্ছে এই রেসিপি খেতে খুবই ভালো ছিল। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

শুটকি মাছ খেতে অনেকে খুবই পছন্দ করে। ধন্যবাদ আপনাকে আপু ‌ ‌।‌

 2 years ago 

দুই বিচির সমন্বয়ে মাছ রান্না। বেশ দারুন একটি রেসিপি হয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারণ। এ জাতীয় রেসিপিগুলো আমি খুবই পছন্দ করে থাকি ভাইজান। কাঁঠালের বিচি যেমন আমার অতি প্রিয় তেমনি শিমের বিচি। খুবই চমৎকার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62069.28
ETH 1614.34
USDT 1.00
SBD 0.45