জিভে জল আনা মুখরোচক কামরাঙ্গা মাখা।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। সেটি হল জিভে জল আনা মুখরোচক কামরাঙ্গা মাখা।বাহিরে প্রচন্ড গরম ,আর এই গরমে যে কোন টক খেতে খুবই ভালো লাগে। আর এটা শরীরের জন্য খুবই উপকার, শরীরের গরম কাটে। কামরাঙ্গা আমার কাছে খুবই ভালো লাগে ।তবে শুধু শুধু খাওয়ার থেকে এইভাবে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা আমার খুব পছন্দের।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তাহলে শুরু করা যাক।

IMG-20230723-WA0056.jpg

IMG-20230723-WA0052.jpg

এটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • কামরাঙ্গা
  • আমসত্ত
  • কাসুন্দি
  • শুকনা মরিচ
  • বিট লবন
  • লবণ
প্রথম ধাপ:
  • প্রথমে আমি আমসত্ত্বগুলোকে ছোট ছোট টুকরো করে পানিতে ভিজিয়ে নেব।

GridArt_20230723_181022905.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর আমি কামরাঙ্গা গুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব।

GridArt_20230723_175127739.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর দিয়ে দেবো মরিচের গুড়া, লবণ, বিট লবণ।

GridArt_20230723_181620124.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর দিয়ে দেব শুঁকনো মরিচ। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব।

GridArt_20230723_181718322.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর দিয়ে দেব কাসুন্দি।দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।

GridArt_20230723_181744318.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর আমি এইদিকে আমসত্ত্ব গুলোকে ভালভাবে হাত দিয়ে মিহি করে নেব।

GridArt_20230723_181811590.jpg

সর্বশেষ ধাপ :
  • এরপর আমসত্ত্ব গুলো দিয়ে দিব।দিয়ে ভালোভাবে মেখে নেব।

GridArt_20230723_181811590.jpg

IMG-20230723-WA0053.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

IMG-20230723-WA0052.jpg

IMG-20230723-WA0056.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কামরাঙ্গা মাখা দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। ঠিক বলেছেন এই কামরাঙ্গা শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই সময় ফল খাওয়া অনেক উপকারী। আপু আপনি অনেক সুন্দর করে লোভনীয় এই রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 years ago 

আপু এ ধরনের কামরাঙ্গা মাথা দেখলে সবাইরে খেতে ইচ্ছা করাটাই স্বাভাবিক, আমিও কারো কাছে দেখলে খাওয়ার লোভ সামলাতে পারি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

কামরাঙ্গা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল।গরমের সময় দুপুর বেলা কামরাঙ্গা মাখা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার কামরাঙ্গা মাখা দেখে জিভে জল চলে আসলো। দেখে খেতে ইচ্ছে করছে । সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন কামরাঙ্গা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল গরমের সময় খেলে এটি আসলে গরম কাটে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোটবেলায় কামরাঙ্গা অনেক খাওয়া হতো।আমাদের বাড়িতে বিশাল একটা কামরাঙ্গাগাছ আছে এত্তো এত্তো কামরাঙ্গা ধরতো যা গ্রামের সবাই এসে নিয়ে যেতো।শহরে থাকার কারনে এখন আর কামরাঙ্গা খাওয়াই হয় না।অনেক দিন পর কামরাঙ্গা মাখা দেখে লোভ সামলাতে পারছি না আপু।আমসত্ত্ব দিয়ে কামরাঙ্গা মাখা কখনো খাওয়া হয়নি তাই এই রেসিপি টি আমার কাছে একেবারে নতুন একটি রেসিপি মনে হলো।অনেক লোভনীয় রেসিপি শেয়ার করেছেন আপু তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

নিজেদের একটি কামরাঙ্গা গাছ থাকলে তো কথাই নেই শুধু খেতে আমার খেতাম, আপু নেক্সট টাইম যখন মাখা খাবেন অবশ্যই আমসত্ত্ব দিয়ে খাবেন দেখবেন অন্যরকম একটি টেস্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

জিভে জল আনার মত কামরাঙ্গা মাখা দেখে তো আসলেই জিবে জল চলে আসলো। এভাবে কামরাঙ্গা মাখা দুপুরবেলা খেতে খুব বেশি ভালো লাগে।

 3 years ago 

এই রেসিপিটি জিভে জল আনা রেসিপি এই দেখবে তারি জিভে জল চলে আসবে, আপনি ঠিকই বলেছেন দুপুর বেলা খেতে খুবই ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক দিন হয়েছে কামরাঙ্গা মাখা খাওয়া হয়নি। কি বলবো আপু আপনার রেসিপি পোস্ট দেখলে যে কেউ লোভ সামলাতে পারবে না। এভাবে ঝাল ঝাল করে কামরাঙ্গা মাখা খেতে ভীষণ মজা লাগে। দেখেই বোঝা যাচ্ছে জমিয়ে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া এ ধরনের রেসিপি যেই দেখবে সেই খাওয়ার লোক সামলাতে পারবে না আমি নিজেও লোভ সামলাতে পারি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মাঝে মাঝে এতো লোভনীয় কিছু শেয়ার করেন সত্যি বলার মত না এ ধরনের রেসিপি গুলো দেখলেই লোভ সামলানো যায় না। কামরাঙ্গা মাখা খাচ্ছিনা অনেক দেরি হচ্ছে। কিন্তু আপনার আজকের কামরাঙ্গা মাখা দেখে আবার খেতে ইচ্ছে করতেছে আপু। কিছু মাখিয়ে এখানে পাঠিয়ে দেন আমার জন্য।

 3 years ago 

আপু লোভ সামলানোর প্রয়োজন নেই কামরাঙ্গা এখন এভেলেবল পাওয়া যায় কিনে এনে তাড়াতাড়ি রেসিপিটি তৈরি করে ফেলুন এবং খাওয়া শুরু করেন, আশা করছি আমসত্ত্ব দিয়ে খেলে অনেক টেস্ট পাবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মাঝে মাঝে এতো লোভনীয় কিছু শেয়ার করেন সত্যি বলার মত না এ ধরনের রেসিপি গুলো দেখলেই লোভ সামলানো যায় না। কামরাঙ্গা মাখা খাচ্ছিনা অনেক দেরি হচ্ছে। কিন্তু আপনার আজকের কামরাঙ্গা মাখা দেখে আবার খেতে ইচ্ছে করতেছে আপু। কিছু মাখিয়ে এখানে পাঠিয়ে দেন আমার জন্য।

 3 years ago 

কামরাঙ্গা মাখানোর লোভনীয় একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে এই ধরনের জিনিসগুলো দেখলে জিভে জল চলে আসবে এটাই স্বাভাবিক।

 3 years ago 

ভাইয়া এই পদ্ধতিতে কামরাঙ্গের মাথা খেলে আসলে অনেক টেস্ট পাওয়া যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার জিভে জল আনা রেসিপির প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42