সাবুদানা ও পোলাওর চাউল দিয়ে মজাদার পায়েস।।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল সাবুদানা ও পোলাউর চাল দিয়ে মজাদার পায়েস।।।। মিষ্টি জাতীয় জিনিস আমার খুব একটা ভালো লাগেনা। তবে সাবুদানা ও পোলাউর চাউলের পায়েস মাঝে মাঝেই রান্না করি,কারণ এটা আমার খুব ভালো লাগে। এই পায়েস রান্না করতে খুব একটা সময় লাগে না মাত্র ১০ মিনিট পুরাপুরি রান্না করা যায়। তাই নিজেদের খাবার জন্য ,অথবা মেহমান আসলেই ঝটপট তৈরি করে ফেলা যায়।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।

তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।|

তাহলে শুরু করা যাক।

IMG-20230317-WA0018.jpg

IMG-20230317-WA0007.jpg

IMG-20230317-WA0011.jpg

IMG-20230317-WA0015.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • পোলাওর চাল
  • সবুদানা
  • বাদাম পেষ্ট
  • চিনি
  • দারুচিনি
  • এলাচ
  • তেজপাতা
প্রথম ধাপ:
  • প্রথমে আমি দুধগুলোকে একটি চুলায় বসিয়ে দেবো, এবং ভালো করে জাল করে নিব।

GridArt_20230615_091826083.jpg

দ্বিতীয় ধাপ:
  • দুধ গুলো ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে।আমি দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা।

GridArt_20230615_091047888.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর দিয়ে দেবো পোলাওর চাউল গুলো। এবং পোলাওর চাউল গুলো দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব।

GridArt_20230615_091139274.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর দিয়ে দেব সাবুদানা। এবং সাবুদানা গুলোকেও কিছুক্ষণ সিদ্ধ করে নেব।

GridArt_20230615_091309572.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর দিয়ে দিব বাদাম বাটা এবং চিনি। চিনি পরিমাণ মতো দেব। বাদামগুলো আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছি।

GridArt_20230615_091341895.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর আরো পাঁচ মিনিট সবগুলোকে ভালোভাবে দুধের মধ্যে ফুটিয়ে নেবে। এবং যখন দেখব যে দুধগুলো একটু ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেব।

IMG-20230121-WA0069.jpg

সর্বশেষ ধাপ :
  • এরপর এক ঘন্টা জন্য রেখে দিব ফ্রিজে। কারণ পায়েস ঠান্ডা হলে ভালো লাগে।

IMG-20230317-WA0007.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

IMG-20230317-WA0007.jpg

IMG-20230317-WA0011.jpg

IMG-20230317-WA0015.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Sort:  
 3 years ago 

পলাওয়ের চাউল এবং সাবুদানা দিয়ে মজাদার পায়েস তৈরি করেছেন। যা দেখে খেতে ইচ্ছে করছে। যদিও মিষ্টি খাবার কমই খাওয়া হয়। তবে আপনার রেসিপিটি আমার কাছেই ইউনিক লেগেছে। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার মত আমিও মিষ্টি খাবার কম পছন্দ করি। কিন্তু এই সাবুদানাও পোলা ওর চালের রেসিপিটি খুবই ভালো লাগে। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার মত আমিও মিষ্টি জাতীয় খাবার এমন একটা পছন্দ করি না। সাবুদানা ও পোলাও এর চাউল দিয়ে এভাবে পায়েস রান্না করা যায় তা আমি জানতাম না। মাত্র ১০ মিনিটে ঠিক তৈরি করা যায় শুনে আরো আগ্রহ নিয়ে রেসিপিটি দেখলাম ‌ । অসাধারণ শেয়ার করেছেন আপনি আপু ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু অল্প সময়ে এই রেসিপিটি করা যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার কাছেও মিষ্টি জাতীয় জিনিস বেশি ভালো লাগে না। কিন্তু এই পায়েস রেসিপিটি ভালো লেগেছে।

 3 years ago 

সাবুদানা ও পোলাওর চাউল দিয়ে চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। তবে সাবুদানা দিয়ে কখনো এভাবে পায়েস তৈরি করিনি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু কখনো তৈরি করেননি এখন আবার তৈরি করে দেখবেন ।এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি যখন প্রথম রান্না করেছিলাম ভেবেছিলাম ভালো লাগবে না। কিন্তু পরে দেখলাম যে অনেক ভালো লাগে ।চেষ্টা করতে পারেন।

 3 years ago 

সাবুদানা ও পোলাওর চাল দিয়ে বেশ মজাদার পায়েস রেসিপি তৈরি করেছেন আপনি, যা দেখে আমার তো ইচ্ছে করছে খেতে। এভাবে সাবুদানা ও পোলাওয়ের চাল দিয়ে পায়েস রেসিপি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দেখে বুঝতে পারছি বেশ মজাদার ভাবে তৈরি করেছেন এবং খুবই মজা করে খেয়েছিলেন। পায়েস আমার অনেক বেশি ফেভারিট। লোভ লাগিয়ে দিলেন এরকম মজাদার একটা রেসিপি দেখিয়ে।

 3 years ago 

জি ভাইয়া সাবুদানা ও পোলা ওর চাউল দিয়ে পায়েস করলে খেতে খুবই ভালো লাগে ।আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। সবাই বেশি প্রশংসা করেছে । যেহেতু আপনার ফেভারিট সেহুতু আমাদের বাসায় চলে আসেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

সাবুদানা ও পোলাওর চাউল দিয়ে পায়েস রেসিপি দেখে তো জিভে পানি চলে আসলো আপু। আপনার বাসার আশে পাশে থাকলে অবশ্য খেতে চলে আসতাম। ধন্যবাদ আমাদের মাঝে রেসিপটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া যেহেতু পায়েসের রেসিপি দেখে জিভে পানি চলে এসেছে সেহেতু আপনি আমার এখান থেকে খেয়ে নেন। আর না হলে দাওয়াত নেন।আমাদের বাসায় চলে আসেন।

 3 years ago 

ঠিক আছে আপু যে কোন মুহূর্তে চলে আসতে পারি কিন্তু। 💐💐

 3 years ago 

ওয়াও আপনার রেসিপিটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। খেতে ইচ্ছে করছে খুব।সাবুদানা ও পোলাওর চাউল দিয়ে মজাদার পায়েস, এই ধরনের পায়েস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনি দেখছি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া খেতে ইচ্ছে করছে যেহেতু ওখান থেকে একটু খেয়ে নেন ।আর নয়তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প সময় এ রেসিপিটির হয়ে যাবে খেতে ভালো লাগবে ধন্যবাদ।

 3 years ago 

সত্যি আপু নতুন নতুন রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে। তেমনি খেতেও ভালো লাগে। আর যদি এরকম কোন দারুন খাবার হয় তাহলে তো কথাই নেই। সাবুদানা ও পোলাও এর চাউল দিয়ে পায়েস তৈরি করেছেন দেখে ভালো লাগলো। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

জি আপু নতুন নতুন রেসিপি করতে ভালো লাগে দেখেই তো আমি মাঝে মাঝে নতুন নতুন রেসিপি করতে চেষ্টা করি। এবং সবাইকে টেস্ট করাতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

পোলাউয়ের চাউলের সঙ্গে সাবুদানা দিয়ে কখনো এভাবে পায়েস খাওয়া হয়নি । খেতে কেমন লাগে জানিনা ।তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই লাগবে। যদিও আমি কখনো সাবুদানা খাইনি ।যাইহোক ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপু পোলাও চালের সঙ্গে সাবুদানা দিয়ে একবার পায়েস করে দেখবেন ।খেতে কিন্তু খুবই ভালো লাগে ।আমি মাঝে মাঝেই করি ।বাসার সবাই খুব পছন্দ করে ।এটা একটু ভিন্ন রকম তাই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39