কামরাঙ্গা ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ দুপুর প্রিয় বন্ধুরা।

লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আপনারা সবার দিনকাল কেমন যাচ্ছে। আশা করি সকলেই ভাল আছেন। তবে সব দিক থেকে শোনা যাচ্ছে অসুস্থতার খবর। আসলে দিনদিন ওয়েদারটা এত খারাপ হয়ে যাচ্ছে সুস্থ থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তবুও আমাদেরকে কিভাবে সুস্থ থাকতে হবে সেই সুযোগটা খুঁজে বের করে নিতে হবে। শত প্রতিকূলঅনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমাদেরকে স্বাভাবিক জীবন চালিয়ে যেতে হবে। আসলেই হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। আবার চিকিৎসা করার পরে দুই একদিন ভালো থাকে। দেখবেন আবার অসুস্থ হয়ে পড়তেছে। তাছাড়া শীতকাল আমাদের কাছে আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আমাদেরকে আরো একটু সচেতন হতে হবে বিশেষ করে বৃদ্ধ এবং ছোটদেরকে নিয়ে।

Add a heading (1).jpg

তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল পর্যায়ে চলে আসি। আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওগ্রাফি পোস্ট। আসলে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। যদি সুন্দর কোন ফুল দেখতে পাই তাহলে সেই ফুলের ভিডিও করতে খুবই ভালো লাগে। সাথে তো ফটোগ্রাফি নিয়ে রাখি। তাছাড়া এত সুন্দর প্রকৃতির মাঝে যখন ঘুরে বেড়ায় তখন প্রকৃতির ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে। তো আজকে আমি একটা কামরাঙ্গা ফুলের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আমি আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়েছি। আমাদের গ্রামের বাড়িতে বাবার বাড়িতে কামরাঙ্গার গাছ আছে। সেখানে বারো মাস ফল ধরে এবং বারো মাস ফুল দেখা যায়। এবারে যখন আসলাম তখন দেখেছি গাছে একদম ফুলে ভরে গেছে। দেখতে খুবই ভালো লাগছিল কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম।

ful1.jpg

তো সেই সাথে চিন্তা করলাম একটা ভিডিওগ্রাফি করলে কেমন হয়। সেই চিন্তা থেকে সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছি। কামরাঙ্গা ফল খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যেকোনো ভাবে ভর্তা করলে খেতে খুবই মজার হয়। তাছাড়া বিভিন্ন আচার ও তৈরি করা যায় কামরাঙ্গা দিয়ে। কামরাঙ্গা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো বন্ধুরা এমন সুন্দর ফুলের ভিডিওগ্রাফিটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শেয়ার করে নিচ্ছি। দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা—--

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Sort:  
 3 years ago 

জীবনটাই যুদ্ধ ক্ষেত্র। প্রতিটা সময় বিভিন্ন সমস্যার মোকাবেলা করে চলতে হয়।
কামরাঙ্গা ফুলের অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন সত্যি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম।
তাছাড়া উপস্থাপনা অসাধারণ ভাবে দিয়েছেন।

 3 years ago 

দিন যতই যাচ্ছে ততই সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি আমরা। ভালো লাগলো ভিডিওটি দেখার জন্য।

 3 years ago 

কক্সবাজারেও কামরাঙ্গা গাছ আছে,জানা ছিল না তো। আমি তো জানতাম কক্সবাজারে শুধু নারিকেল গাছ আর কামরাঙ্গা গাছ আমাদের নিজস্ব সম্পদ। এখন দেখছি আপনাদের দিকেও আছে। কোন কিছু আর গোপন রাখতে পারলাম না,হা হা হা। দারুন বিডিও হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

অনেক বেশি আছে ভাইয়া নারকেল গাছ সুপারি গাছ এবং কামরাঙ্গা।

 3 years ago 

বর্তমানে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার কামরাঙ্গা গাছের ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে। আমাদের এলাকায় এটি তেমন দেখা যায় না। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় দেখতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

 3 years ago 

বাড়ির পাশে কামরাঙ্গা ফুল রয়েছে কিন্তু এর সৌন্দর্য টা ভালোভাবে উপভোগ করা হয়না। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে সেই সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করতে পারলাম। খুবই ভালো লাগলো কামরাঙ্গা ফুলের এই ভিডিওগ্রাফি দেখে।

 3 years ago 

ঠিক ভাইয়া মাঝে মধ্যে পাশে অনেক কিছু থাকে কিন্তু খেয়াল করে দেখা হয় না। আপনি ভিডিওটি দেখেছেন ভালো লেগেছে।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কামরাঙ্গা ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি তৈরি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কামরাঙ্গা ফুলের ভিডিওগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমাদের বাড়ির পাশে কামরাঙ্গা গাছ রয়েছে সেখান থেকে ফুলের সৌন্দর্য উপভোগ করি এবং কামরাঙ্গা খেয়ে থাকি আমরা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ফুল গুলো দেখতে খুবই সুন্দর ছিল।

 3 years ago 

বর্তমানে সময় ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। খুব সুন্দর কামরাঙ্গা ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ভিডিওগ্রাফিটি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে ভিডিও টি দেখার জন্য।

 3 years ago 

আপু আপনি ঠিক বলেছেন হাজার প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও আমাদের স্বাভাবিক জীবন চালিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি আপনি যে কামরাঙ্গা ফুলের ফটোগ্রাফি করছেন। এটা বেশ ভালো ছিল আপু।কামরাঙ্গা খেতে আমার অনেক ভালো লাগে এবং গাছটি দেখলাম। আপনি ভিডিও করে দিয়েছেন বেশ সুন্দর ছিল।

 3 years ago 

অনেক ভালো লেগেছে আপু আপনার খুব সুন্দর একটি গঠনমূলক মন্তব্য পড়ে।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু, সামনে যেহেতু শীত আসতেছে তো আমাদের সতর্ক থাকা জরুরি। তবে গ্রামের বাড়িতে আপনি ভালো সময়ই কাটাচ্ছেন। কামড়াঙ্গা গাছে এখনও দেখছি কামরাঙা হয়নি। তবে কামড়াঙ্গার ভর্তা খেতে ভীষণ মজার

 3 years ago 

খুব সুন্দর একটা সময় কাটালাম ভাইয়া গ্রামে যেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই আপু ,দিন দিন ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে । প্রায় সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। আপনার বাবার বাড়িতে দেখছি কামরাঙ্গা ফলের গাছে সুন্দর ফুল এসেছে। আর আপনি তারই খুব সুন্দর ভাবে ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পরিবেশটা দিনটি দূষিত হয়ে যাচ্ছে যার কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে আপু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38