ফটোগ্রাফী পোস্ট: সাতটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্র বার,২৯ডিসেম্বর ২০২৩ ইং

20231228_113509_0000.png

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


চিত্র: চন্দ্রমল্লিকা ফুল
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

চন্দ্রমল্লিকা ফুল বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ফুল, এই ফুল বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। শহরের থেকে গ্ৰামে একটু বেশি দেখতে পাওয়া যায় এই চন্দ্রমল্লিকা ফুল।গ্ৰামের অনেক কৃষক এই ফুল চাষাবাদ করে থাকে।এই ফুল টি দেখতে সূর্য মুখী ফুলের মতো, এই ফুলের পাপড়ি গুলো ও সূর্য মুখী ফুলের মতোই ।এই ফুল গুলো বাংলাদেশের মধ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যায়।এই ফুলের আরেকটি নাম হচ্ছে চন্দ্র মুখী ফুল।এই ফুলের ফটোগ্রাফী টি আমি বদরগঞ্জের একটি ফুলের বাগান থেকে সংগ্রহ করেছি।


চিত্র: সরিষার ফুল
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

আমরা যারা গ্ৰামে বসবাস করে থাকি, তারা সকলেই এই সরিষা ফুলের সাথে সুপরিচিত। ইতোমধ্যেই আপনারা হয়তো গ্ৰামের মাঠে ঘাটে এই সরিষা ফুলের ক্ষেত দেখতে পেরেছেন। বাংলাদেশে এই সরিষা ফুল ডিসেম্বর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায়।যখন সরিষা গাছে সরিষা ফুল ফুটে তখন সেই ফুলের একটি সুগন্ধ বের হয়, আর সেই সুগন্ধে মৌমাছিরা মধু নেয়ার জন্য সরিষা ক্ষেত গুলোতে ভীড় জমায়।যখন সরিষা ফুল ফুটে তখন দুর থেকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে।


চিত্র: সূর্য অস্ত যাওয়া
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

শীতকালে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য কার ভালো না লাগে, যে এমন দৃশ্য দেখেছে শুধু সে বুঝতে পারবে। শুধু গ্ৰামে এরকম সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাওয়া যায়। বিকেল বেলা গ্ৰামের মাঠ ঘাট গুলোতে গেলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এরকম সুন্দর দৃশ্য দেখতে সবারই অনেক বেশি ভালো লাগে। বিকাল বেলা সম্পুর্ন আকাশ আগুনের মতো লাল বর্ণের হয়ে যায়, এবং সূর্য টি কে আগুনের গোলার মতো দেখা যায়, এমন দৃশ্য টি দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে।


চিত্র: জারবেরা ফুল
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

উপরের চিত্রে আপনারা যে ফুল টি দেখতে পারছেন, এই ফুল টি হচ্ছে জারবেরা ফুল।এই বাংলাদেশের একটি জনপ্রিয় ফুল।এই ফুলটি সূর্য মুখী ফুলের পরিবারের একটি ফুল। ফুলটি দেখতে হুবহু সূর্য মুখী ফুলের মতো। এই ফুলের পাতা গুলো দেখতে একেবারে পালং শাকের মতো।মূলত এই থেকে এক ধরনের তেল তৈরি করা হয়ে থাকে। সাধারণত চাষীরা তেল তৈরি করার জন্য এই ফুল চাষ করে থাকে।এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের মধ্যে।


চিত্র: কসমস ফুল
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

আপনারা ইতোমধ্যেই সকলেই এই কসমস ফুলের সাথে সুপরিচিত। অনেকেই ফুলের গাছ বাসা বাড়িতে লাগিয়ে থাকেন।এই কসমস ফুল গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। শীতকালের ঝল মল রোদে দুর থেকে সবার নজর কাড়ে এই কসমস ফুল। একটি কসমস ফুলের গাছের মধ্যে অনেক গুলো কসমস ফুল ফুটে।কসমসের সৌন্দর্যে শুধু মানুষ নয়, বরং প্রজাতি, মৌমাছি ও কীটপতঙ্গ সহজেই এই ফুলের মধ্যে আকৃষ্ট হয়।এই ফুলের ফটোগ্রাফী টি আমি বদরগঞ্জের একটি ফুলের বাগান থেকে সংগ্রহ করেছি।


চিত্র: নদী
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

এই নদীটি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে যাওয়া একটি নদী। আমরা প্রায় প্রতিদিন বিকাল বেলা এই নদীর চরে ঘুরতে যাই। বিকাল বেলা বদরগঞ্জের প্রায় মানুষ এই নদীর চরে ঘুরতে আসে।জায়গা টি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। এটি আমার একটি প্রিয় জায়গা, মন খারাপ হলে আমি এই জায়গায় ঘোরার জন্য চলে আসি। সেখানে গেলে সেখানকার পরিবেশের সৌন্দর্য দেখলে আমার মন ভালো হয়ে যায়।এই জায়গাটির নাম হচ্ছে বাধের পাড়।


চিত্র: সাদা গোলাপ
ক্যামেরা: রেডমি ১০ সি
তারিখ: ২৬/১২/২০২৩

বাংলাদেশের প্রতিটি মানুষ এই গোলাপ ফুলের সাথে সুপরিচিত, এই ফুল চিনে না এমন মানুষ মনে হয় বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের প্রায় প্রতিটি বাসা বাড়িতে এই গোলাপ ফুলের গাছ আছে। আমরা সকলে ফুলের রাজা হিসাবে গোলাপ ফুলকেই চিনি। গোলাপ ফুল কে ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।যেমন: বিয়ের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, উদ্ভোধনী অনুষ্ঠানে এই গোলাপ ফুল ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির গোলাপ ফুল রয়েছে, তারমধ্যে সাদা গোলাপ অন্যতম।সাদা গোলাপের দুর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি প্রত্যেকটা মানুষের কাছেই কম বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জারবেরা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন এবং অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট এর সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে।
আপনার পোস্ট থেকে দারুন কিছু সৌন্দর্য উপভোগ করলাম বিশেষ করে চন্দ্রমল্লিকা এবং গোলাপ ফুল সব থেকে বেশি ভালো লাগলো।

 3 years ago 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভাল লেগেছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো। ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি। তাছাড়া নদীর দৃশ্য এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটা উপভোগ করলাম খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম তৈরি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুল ও জারবেরা ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলগুলোর ফটোগ্রাফি যেমন ভালো লেগেছে, তেমনই সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফিটা অনেক ভালো লেগেছে। নদীর ফটোগ্রাফিটা ও জাস্ট মনোমুগ্ধকর ছিল। এরকম সব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা ফটোগ্রাফি গুলোর দিকে। নদীর পাড়ে ঘোরাঘুরি করলে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যায়। কোন ফুল দেখলেও খুব ভালো লাগে।

 3 years ago 

আপনিতো দেখছি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়েছি। প্রত্যেকটা ফটোগ্রাফ এত বেশি সুন্দর হয়েছে কেউ দেখলেই চোখ ফেরাতে পারবেনা। প্রত্যেকটা ফটোগ্রাফি যেমন আপনি সুন্দরভাবে করেছেন, তেমনি প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনাও সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি তো কোন কিছু দেখলে ফটোগ্রাফি না করে থাকতেই পারি না। আপনি যে সবকিছুর ফটোগ্রাফি করেছেন, এগুলো প্রত্যেকটা আমার খুব পছন্দের।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি সাথে বর্ণনা ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। আর গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফিক সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনটা রেখে কোন ফটোগ্রাফি টা ভালো বলবো সেটা আমি বলে বোঝাতে পারছি না। সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37