ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা❣️❣️

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের চারিপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। শুধু একটু উপভোগ করা প্রয়োজন। আর গ্রামীণ পরিবেশে তো আর প্রাকৃতিক সৌন্দর্যের কোন অভাব নেই। তাই খুব কাছে থেকেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি। আর তাছাড়া যেখানেই যাই আমি সুন্দর সুন্দর দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করি। তবে আমি আজকে আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আমি মনে করি কারো মন খারাপ থাকলে সুন্দর ফুল মানুষ মন ভালো করতে সাহায্য করে । ফুল সব সময় সবাইকে আকৃষ্ট করে । আমার ক্যাপচার করা তেমনি কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।

ফটোগ্রাফি নংঃ ১

কড়ই ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো সম্পুর্ন সাদা ও সামান্য গোলাপি রঙের হয়। এগুলো দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো আরো ফুটবে। তবে মে মাসে এই ফুলগুলো সম্পুর্ন ফুটে উঠে। কড়ই এই ফুলের সৌন্দর্য সবাইকে খুব সহহেই আকৃষ্ট করে। গ্রাম বাংলার পরিবেশে এগুলো খুবই পরিচিত ফুল।

IMG-20240326-WA0022(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ২

IMG-20240326-WA0023(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৩

কড়ই গাছের ফুলের কলির ফটোগ্রাফি।ফুল ফোটার আগের অবস্থান এতে। ফুল ফোটার আগে এটি সম্পূর্ণ সবুজ থাকে। গায়ে একদম সবুজ দানাদার জাতীয় আবৃত থাকে। ছোটবেলায় আগে আমরা এগুলো দিয়ে খেলা করতাম ।

IMG-20240326-WA0021(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৪

লেবুর ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোর ঘ্রাণ আমাদের পুরো বাড়িতে সারাদিন থাকে। খুব সুন্দর লেবুর ঘ্রাণ বিচরণ করে সারাদিন। খুব ভোরে যখন সবকিছু শান্ত থাকে তখন এই গানটা নাকে আসলে আমার খুব ভয় লাগে। একদম নিস্তব্ধ মনে হয় কোন ভুতুড়ে বাড়িতে এসেছি।🤣 তবে লেবুর যে দাম, তাই নিজেদের গাছের লেবু দিয়েই শরবতের কাজ ভালোই হচ্ছে ।

IMG-20240326-WA0025(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৫

ধুন্দুল ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো সম্পূর্ণ হলুদ বর্ণের। দেখতে অসাধারণ লাগে। আমাদের গাছে বেশ ভালই ধুন্দুল পাই। কিন্তু পোকার আক্রমণ বেশি হয়। দেখ ফুলটির মধ্যে লাল লাল ছোট ছোট পিপড়া হাঁটছে।

IMG-20240326-WA0024(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৬

বুনো ফুলের ফটোগ্রাফি। বাড়ির পাশের ঝোপ থেকেই এই ফুল আমি নিয়েছি। বন জঙ্গলের ভেতর থেকেই নিয়েছি তাই এটিকে বুনোফুল বললাম। এই ফুলের সঠিক নাম আমার জানা নেই। তবে সাধারণের এই ফুলগুলো খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে।

IMG-20240326-WA0026(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23

ফটোগ্রাফারঃ

@naimuu

এই ছিল আমার আজকের ফটোগ্রাফি গুলো। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰❣️🥰
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  
 2 years ago 

অনেকদিন পরে আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে কড়ই এর ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আপনার মত আমারও অনেক ভালো লাগে। লেবুর ফুলের ফটোগ্রাফিটা ও আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। কড়ই ফুল আজকে আমি প্রথম দেখলাম। এই ফুলটি দেখতে বেশ চমৎকার লাগতেছে।ধুন্দুল ফুলের ফটোগ্রাফিটা বেশ চমৎকার ছিল। দেখতে অনেক ভালো লাগতেছে । ফটোগ্রাফি করতে বেশ দক্ষতা ও সময়ের প্রয়োজন হয়। কমপক্ষে সাতটি ছবি দিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু ফুল সৌন্দর্যের প্রতিক। ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমিও তাদের মধ্যে একজন ফুল যেমন ভালোবাসি তেমনি ফুলের ফটোগ্রাফি করতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। হলুদ রঙের ধুন্দুল ফুল এবং লেবু ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও তাদের মধ্যে একজন ফুল যেমন ভালোবাসি তেমনি ফুলের ফটোগ্রাফি করতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে

 2 years ago 

আপু আপনি কিন্তু বেশ ভাগ্যবতী। কারন গ্রামে থেকে গ্রামের অপরূপ প্রকৃতিকে আপনি দারুন ভাবে উপভোগ করেন। আর আজ সেই অনুভূতি থেকে আমাদের মাঝে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার প্রতিটি ফটোগ্রাফি কিন্তু চোখে পড়ার মত।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি গ্রামে থাকা একটা ভাগ্যের ব্যাপার। শহরের দালানকোঠা থেকে অনেক কষ্টে বের হয়েছিলাম।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার অনেক বেশি পরিচিত। আপনি বেশ দারুন ফটোগ্রাফী করতে পারেন। আমার কাছে ফুলের ফটোগ্রাফী গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আপনি বেশ সময় নিয়ে ফটোগ্রাফী গুলো করেছেন।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে সম সময় ভালোই লাগে আমার।

 2 years ago 

আপু আপনার ৬ নম্বর ফটোগ্রাফি যেটা আপনি বুনো ফুল বলছেন সেটা আমার কাছে মনে হচ্ছে মুলার ফুল। কেননা মুলার ফুল অনেকটাই এরকম দেখতে হয়। তাছাড়াও আপনার শেয়ার করা লেবুর ফুলের ফটোগ্রাফি টা দেখে আমার তো এখন লেবু খেতে ইচ্ছা করছে। যাইহোক আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু।

 2 years ago 

মুলার ফুল কিনা জানিনা। মন হয়। তবে মুলার ফুল এতো সুন্দর কিন্তু মুলা খেতে এমন কেন।🥴🥴

 2 years ago 

বেশ ভালই বলছেন আপু যেহেতু আপনি গ্রামীন পরিবেশে আছেন সত্যিই আপনার ফটোগ্রাফির অভাব হয় না। কারণ গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর কিছু খুঁজে পাওয়া যায় যা আপনার জন্য খুবই সুবিধা হয়। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আসলে গ্রামীণ পরিবেশে সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। সব সময়।

 2 years ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল সামনাসামনি যেমন দেখতে ভালো লাগে, তেমনি ফুলের ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বলতেই হয় আপনি কিন্তু চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফুলের সাথে বর্ণনা গুলো গুছিয়ে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ফুল সামনাসামনি যেমন দেখতে ভালো লাগে, তেমনি ফুলের ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে।

 2 years ago 

ফুল আমার অনেক ভালো লাগে তাই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতেও বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের মাঝে দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ জানাই ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39