আমার করা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা❣️❣️

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের চারিপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। শুধু একটু উপভোগ করা প্রয়োজন। আর গ্রামীণ পরিবেশে তো আর প্রাকৃতিক সৌন্দর্যের কোন অভাব নেই। তাই খুব কাছে থেকেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি। আর তাছাড়া যেখানেই যাই আমি সুন্দর সুন্দর দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করি। তবে আমি আজকে আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আমি মনে করি কারো মন খারাপ থাকলে সুন্দর ফুল মানুষ মন ভালো করতে সাহায্য করে । ফুল সব সময় সবাইকে আকৃষ্ট করে । আমার ক্যাপচার করা তেমনি কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।

ফটোগ্রাফি নংঃ ১,২

মেস্তা ফুলের ফটোগ্রাফি। এই ফলগুলো দিয়ে টক রান্না করলে খেতে অসাধারণ লাগে। এই ফলগুলো খুবই সুন্দর আর এ ফলের ফুলগুলো আরো অসাধারণ। করে সামান্য সাদা এবং ভেতরের সামান্য লাল। এই ফুল সবাইকে তার সৌন্দর্যে আকৃষ্ট করবেই। এই ফুলের ভেতরের অংশটি অসাধারণ দেখতে।

IMG-20240407-WA0031.jpg

IMG-20240407-WA0032.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৩,৪

ডালিয়া ও মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। ছোট ছোট কলিওয়ালা ফুলগুলোকে আমরা ডালিয়া ফুল বলে থাকি। তার সাথে অন্য দুটো ফুল ছিল। সেগুলো হলো মাধবীলতা। মাধবীলতা ফুলগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে হলুদ গোলাপি ইত্যাদি। সাদা ও গোলাপি এই দুটি রং আমার সচরাচর দেখা হয়েছে। ডালিয়া ফুল ও মাধবীলতা ফুল আমার খুবই পছন্দ।

IMG-20240407-WA0034.jpg

IMG-20240407-WA0033.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৫,৬

গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করো না এমন মানুষ নেই বললেই চলে।গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে৷ সবগুলোর মধ্যে এই কালার টাও আমার অনেক প্রিয়। গোলাপ ফুলের পাপড়ি গুলো পানিতে ভিজিয়ে রেখে গোলাপ জল তৈরি করা সম্ভব। এজন্য গোলাপগুলো পানিতে ২৪ ঘন্টা বেজিয়ে রাখলে গোলাপজল তৈরি হয়। গোলাপজল তৈরি করার জন্যই আমি এই ফুলগুলো সংগ্রহ করেছি।

IMG-20240407-WA0029.jpg

IMG-20240407-WA0030.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৭,৮

জারবেরা ও phlox drummondii ফুলের ফটোগ্রাফি। phlox drummondii ফুলটির নাম সম্পর্কে আমি অবগত ছিলাম না google এ সার্চ দেওয়ার পর জানতে পারলাম। তবে বেগুনি রঙের এই ফুলটা দেখতে খুবই চমৎকার। আর জারবেরা ফুলটি ও দেখতে খুবই ভালো লাগে। এই ফুল দুটি দোকানে কিনতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম।

IMG-20240407-WA0027.jpg

IMG-20240407-WA0028.jpg

অবস্থান

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23

ফটোগ্রাফারঃ

@naimuu
এই ছিল আজমার আজকের ফটোগ্রাফি গুলো। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰❣️🥰
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  
 2 years ago 

আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আসলেই অনেক বেশি সুন্দর এবং সৌন্দর্য দিয়ে চারিপাশটা ঘেরা। আমি মনে করি এগুলো শুধুমাত্র উপভোগ করা উচিত, দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেকটাই মুগ্ধ হয়েছি, বিশেষ করে আমার কাছে ৩ এবং ৪ নম্বর ফটোগ্রাফি তো অসাধারণ লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। একই সাথে অনেকগুলো অচেনা ফুলের সাথে পরিচিত হতে পারলাম আপনার এই পোস্ট দেখার মাধ্যমে। এর আগে আমি কোনদিন মেস্তা ফুল দেখেছিলাম না।

 2 years ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো আপু। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। সুন্দর সব বর্ণনার মাধ্যমে এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে । আর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে একসাথে অনেক ধরনের ফুল সম্পর্কে জানা যায় আর সুন্দর সুন্দর ফুল দেখা যায় । প্রত্যেকটা ফুলের ছবি অনেক বেশি সুন্দর হয়েছে। হাতের থেকে কিন্তু ফুল গাছেই বেশি মানায় । যেগুলো গাছে ধরে রয়েছে সেগুলোই বেশি সুন্দর লাগছে ।

 2 years ago 

আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বৈচিত্রময় ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। ডালিয়া ও মাধবীলতা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। গোলাপ ফুলের সৌন্দর্য বেশ দারুণ। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মুগ্ধ করে দেওয়ার মতো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ৷ আপনার তোলা এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ চমৎকার ভাবে ফুলের অপরূপ সৌন্দর্য্য ফটোগ্রাফি মাধ্যমে ফুটিয়ে তুলছেন ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আসলে ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে আমার বেশ ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে বেশ দারুন লাগছে। আসলে ফটোগ্রাফি গুলো দেখে কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটাই তো বুঝতে পারছি না।

 2 years ago 

আপু আপনি তো দেখছি দারুন দারুন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা মেস্টা ফুল ও জারবেড়া আর গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে এই ফটোগ্রাফিহুলে করেছেন। আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে। তাইতো ফুলের ফটোগ্রাফি দেখলেও ছুটে চলে আসি। আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সূর্যের সাথে ফুলের ফটোগ্রাফি এবং প্রথম ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.081
BTC 63226.76
ETH 1686.26
USDT 1.00
SBD 0.42