"বিভিন্ন ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

বিভিন্ন ফুলের ফটোগ্রাফি:

IMG_20250224_095022.jpg

শীতকাল মানেই বাহারি ফুলের সমাহার।আর এই রকমারি ফুল নানা রঙের,নানা জাতের এবং নানা সাইজের হয়ে থাকে।সবগুলো ফুল দেখলেই যেন তৃপ্তি ভরে আরো তাকিয়ে থাকতে ইচ্ছে করে।এককথায় যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের অনার্স 6 সেমিস্টারের একটি সার্টিফিকেট নেওয়ার ছিল কলেজ থেকে।যেটা ফাইনাল সার্টিফিকেট না হলেও কাজ চালানোর জন্য তাই একদিন কলেজ যাওয়ার প্রয়োজন ছিল।আর সেখানে গিয়েই করিডোর থেকে ছবিগুলো তুললাম।যেহেতু কলেজ জীবন শেষ তাই কলেজ গেলেই মনে হয় যেন কিছু স্মৃতিচিহ্ন নিয়ে যাই সঙ্গে করে।আশা করি ভালো লাগবে ফটোগ্রাফিগুলি আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---

অজানা ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250224_065108.jpg

এই ফুলটি একটি শীতকালীন ফুল।যদিও এর নাম আমার অজানা,তবে কথায় বলে কিছু জিনিস অজানাতেই বেশি ভালো লাগে।সেটা মানুষ হোক কিংবা ফুল তফাৎ কি!হি হি☺️☺️শীতকালের এই ফুলটিও অনেক রঙের হয়ে থাকে।ছয় পাপড়িবিশিষ্ট ফুলটির মাঝের অংশ ও কৃষ্ণচূড়া ফুলের মাঝের অংশের সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়।

IMG_20250224_064900.jpg

দুটি রঙের অজানা ফুল ছিল।একটি লাল রঙের ও অপরটি কমলা রঙের।সবথেকে বেশি ভালো লাগে এই অজানা ফুলের গাছটি দেখতে।পাতাগুলো এতটাই ঘন ও ছোট ছোট যেন মনে হয় ক্যাকটাস প্রজাতির

হলুদ বড় গাঁদা ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250224_065153.jpg

IMG_20250224_064939.jpg

আমাদের অতি পরিচিত আরো একটি ফুল গাঁদা।এই গাঁদা ফুল বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে।তবে এটি বড় জাতের হলুদ গাঁদা ফুল।একবার ফুটলে দীর্ঘদিন পর্যন্ত সজীব অবস্থায় থাকে।গাঁদা ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে মেলতে থাকে তারপর বড় আকার ধারণ করে।যেটা দেখতে অনেক সুন্দর লাগে।আমাদের বাড়িতেও হলুদ রঙের গাঁদা ফুল গাছ রয়েছে।

সাদা চন্দ্রমল্লিকা ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250224_065236.jpg

শীতকালের আরো একটি জনপ্রিয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা।যেটাও নানা প্রজাতির ও রঙের হয়ে থাকে।একটি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে থাকে এবং অনেক দিন পর্যন্ত সজীব থাকে।এই ফুলের গাছ একবার লাগালে তা থেকেই বারেবারে নতুন চারা গজাতে থাকে।যতই দিন যায় ততই এই ফুলের রঙের পরিবর্তন হয়ে থাকে।

লাল চন্দ্রমল্লিকা ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250224_065019.jpg

এটি হচ্ছে লাল চন্দ্রমল্লিকা ফুল।তবে এটার ভিতর দেখে একদমই বোঝা যায় না এটি চন্দ্রমল্লিকা ফুল।কারন পাপড়ির ভিতরে দেখে মনে হচ্ছিলো, অসংখ্য ছোট ছোট ফুলের সমাবেশ ঘটেছে।যেগুলো দেখতে অনেকটা হাসনাহেনা ফুলের মতোই ছিল।

সাদা গোলাপ ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250224_064734.jpg

আমাদের অতি পরিচিত ফুল গোলাপ।যেটা ছাড়া সবকিছুই অসম্ভব।ভালোবাসা দিবস থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের সম্মান ও শ্রদ্ধাজনক কাজে গোলাপ ফুলের ভূমিকা অপরিসীম।সবকিছু জ্ঞাপন করতে যেন এই ফুল ছাড়া অসম্পূর্ণ।বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে।তবে আমি এখানে শেয়ার করেছি সাদা ও হালকা গোলাপি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি।

হলুদ গোলাপ ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250224_064817.jpg

গোলাপ ফুল আমার অনেক প্রিয়।আর এই ফুল পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল।গোলাপ ফুল কম-বেশি সারাবছরই ফুটে থাকে।তাছাড়া হলুদ রঙের গোলাপ ফুলটিও বেশ সুন্দর দেখতে লাগছিলো।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250225_011549535.jpg

 last year 

গোলাপ, গাঁদা বা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সবকটি ফুলের ছবি অসাধারণ হয়েছে। এত সুন্দর করে ছবিগুলি তুলে ব্লগে শেয়ার করলে বলে খুব ভালো লাগলো। শীতকালে ফুল সব সময় খুব ভালো ফোটে। এত শীতকাল কিছুটা চলে গেলেও এখনো ফুলের সৌন্দর্য গুলি বাগানে রয়ে গেছে। আর সেগুলো ছবিতে ধরে রাখলে আরো মনোরম এবং সুন্দর লাগে।

 last year 

ফুল সকলেরই পছন্দ আমিও অনেক পছন্দ করি।আপনি এই যে ফুলের নাম অজানা বলেছেন সেই ফুলের নাম হচ্ছে গাজানিয়া রিগেন্স । বিশেষ করে এই গাজানিয়া রিগেন্স এর বিভিন্ন জাত রয়েছে এই ফুল গুলো অন্যরকম সৌন্দর্য বহন করে। ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনি দেখছি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুল দেখতে খুবই সুন্দর ছিল্ গাঁদা ফুল গোলাপ ফুল এবং অন্যান্য ফুল গুলো সুন্দর ছিল। ফুলের সৌন্দর্য উপভোগ করতে যেমন পছন্দ করি। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের ওখানে কি সেমিস্টার অনুসারে সার্টিফিকেট দেওয়া হয় নাকি? আমাদের তো একবারে অনার্স শেষ হলে তারপর সার্টিফিকেট। যাইহোক, আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। হলুদ গোলাপ ফুল আমার খুব পছন্দ। আপনার ফটোগ্রাফিতে লাল চন্দ্রমল্লিকা এবং হলুদ গোলাপ সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গাঁধা ফুল, সাদা গোলাপ এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আপনি তো বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। বিশেষ করে অজানা ও গোলাপ ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে। এইরকম এলোমেলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

তোমাদের কলেজের করিতে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এবং তাতে ফুলও বেশ ভালই হয়েছে। এখন বলেন সমস্ত প্রতিষ্ঠানে এই ফুল গাছ লাগানোর প্রচলন চলে এসেছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছো প্রতিটা ফটো একদম পারফেক্ট উঠেছে।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আর বর্ণনা করেছেন অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42