"কৃষ্ণসায়র ফুলমেলা"(হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব : 31)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব : 31
শীতকাল শেষ হয়ে গিয়েছে অনেক আগেই।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা এই ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:
এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল।শীতকালের সবথেকে জনপ্রিয় ফুল হচ্ছে এই চন্দ্রমল্লিকা।যেটা দেশি-বিদেশি ও হাইব্রিড প্রজাতির হয়ে থাকে। নানা প্রজাতির ও রঙের হয়ে থাকে এই ফুলগুলি।তবে দেশি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফুলের কুঁড়ির সমাহার দেখা গেলেও হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুল গাছে একটি মাত্র ফুল ধরে থাকে।
মজার বিষয় হচ্ছে, এই ফুলগুলি দেখেই আমি প্রথমে ভেবেছিলাম ডালিয়া ফুল।কিন্তু আসলেই এগুলো হাইব্রিড জাতের চন্দ্রমল্লিকা ফুল যেটি অনেক দিন পর্যন্ত সজীব থাকে ও বড় হয়। সূর্যের আলোতে এই ফুলগুলি খুব ভালোভাবে বেড়ে ওঠে।
আমি এখানে বেশ কয়েকটি রঙের হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ছবি সংগ্রহ করেছি।যেমন---সাদা,হালকা গোলাপি,হলুদ, কমলা এবং মেরুন রঙের চন্দ্রমল্লিকা ফুল। যাইহোক দিন যতই যায় ততই এই ফুলের রঙের পরিবর্তন হয়ে থাকে।
অসংখ্য পাপড়ির সমন্বয়ে একটি বড় জাতের চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।আর এক একটি পাপড়ি যেন নৌকার মতোই বাঁকানো আকৃতির দেখতে।প্রত্যেকটি ফুল অসম্ভব সুন্দর ছিল, যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম।
এই লাইনের ফুলগুলি দেখলে মনে হচ্ছে আমরা কোনো হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের বাগানে চলে এসেছি।আসলে ফুলগুলি সারি সারি লাইন করে সাজিয়ে রাখা হয়েছিলো।অতিরিক্ত জল এই ফুল গাছের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।
এখানের প্রত্যেকটি ফুল আলাদা আলাদা মানুষের ও আলাদা জায়গা থেকে আনা হয়েছিলো।আর এই মেলায় যেহেতু ফুল ও বিভিন্ন গাছ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেহেতু এখানেও প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় অবস্থান লেখা রয়েছে ফুলগুলির সারির উপর।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক--
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1957914553494200412
https://x.com/green0156/status/1957914837771501675
হাইব্রিড চন্দ্রমল্লিকার সৌন্দর্যতার বাহার দেখে আমি মুগ্ধ। ফটোগ্রাফিতে আপনার বেজায় দক্ষতা আছে সেটা আপনার ফটোগ্রাফির ধরন দেখেই বোঝা যাচ্ছে। ফটোগ্রাফির সাথে বর্ণনা গুলি ও সামঞ্জস্যই হয়েছে। শেষের কয়েকটা ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।
ভাইয়া, খুব বেশি দক্ষতা তো নেই ফটোগ্রাফিতে কিন্তু আমি চেষ্টা করছি।ধন্যবাদ আপনাকে।
বাহ আপনি তো দারুন দারুন কিছু হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বলতে গেলে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার উৎসাহমূলক মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ভাইয়া।