ফটোগ্রাফিঃ- সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আমার আজকের ব্লগিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভ দুপুর,

লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সবার দিন ভালো কাটুক সেই প্রার্থনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে। প্রতিনিয়ত চেষ্টা করি কর্মের মধ্যে ব্যস্ত থাকার। সেই সুযোগে আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। কারণ ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবে রাখতে সব সময় চেষ্টা করি। কারণ এই পৃথিবীতে বেকার মানুষের কোন মূল্য নেই। যত বেকার থাকবেন গ্যান গ্যান করবেন মানুষের কাছে একদম বোরিং লাগবে। কারো কাছে একবার থেকে দুইবার ফোন দিয়ে দেখেন বলবে কি আর করার খেয়ে দেয়ে কোন কাজ নেই। যাক এসব কথায় আর যাচ্ছি না। এখন যদি এই বিষয়ে শুরু করি আসলেই অনেক লম্বা কথা হয়ে যাবে।

e1.jpg

আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আপনারা তো অবশ্যই জানেন এখন ফুলের সিজন। বিশেষ করে শীতকালে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। তাছাড়া ও আমার বেশ ভালোই লাগে শীতকাল সিজনে ফুলের বাগান করতে। যদিও আমার এখানে ফুলের বাগান করার কোন সুযোগ নেই। তাই চেষ্টা করি প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর। সেই সাথে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার। সেই ফুলের সৌন্দর্য গুলো উপভোগ করার। আজকে আমি কিছু ভিন্ন ক্যাটাগরির ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। সেই ফুলের ফটোগ্রাফি গুলো আমি দুই জায়গা থেকে সংগ্রহ করেছি।

একটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় অফিস থেকে। অন্য গুলো হচ্ছে জেলা পরিষদ ভবনের সামনে থেকে। একদম সকালে যখন ফুল বাগানে পানি দেওয়া হচ্ছিল সেই সময়ের। সেই মুহূর্তে আমি উপস্থিত হয়েছিলাম। তখন সেই ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি ভাল লাগবে। তাহলে চলুন বন্ধুরা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসি।

ডায়ান্থাস ফুল

ফুলের জগতের আরেক বিস্ময়কর আবিষ্কার হচ্ছে ডায়ন্থাস ফুল। এই ফুল গুলো আমার খুবই ভাল লাগে দেখতে। যদিও বিদেশি ফুলের আগমন আমাদের দেশে। এই ফুলের কালার আমার খুবখুব ভালো লাগে। ডায়ান্থাস ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। তার মধ্যে এই টকটকে লাল কালার টি আমার কাছে ভীষণ পছন্দের। যে কোন নার্সারিতে কিংবা ফুলের বাগানে গেলে এখন এই ফুল গুলো বেশি দেখা যায়।

e3.jpg

চন্দ্রমল্লিকা ফুল

কথায় বলে—ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালবেসে ভুলে যেও না!!

যদিও এ কথাটি আমরা মুখেই বলে থাকি। বাস্তবে এর ভিন্নতা আমরা লক্ষ্য করে থাকি। ফুলকে যেমন গাছ থেকে ছিঁড়ে নষ্ট করে ফেলে দিই। তেমনি মানুষকেও ভালোবেসে মানুষ ভুলে যায়। আসলে এগুলো হচ্ছে পরিস্থিতির স্বীকার। কার ক্ষেত্রে কেমন হয় সেটা বলা বেশ মুশকিল। ফুল এমন এক জিনিস যা গাছের শোভা পায়। ফুল ছিঁড়ে হাতে নিলেই নষ্ট হয়ে যায়। যদিও আমরা মানুষ ফুলের বাগান করি সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু বিভিন্ন কাজে মানুষ ফুল গুলো ব্যবহার করে থাকেন। যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন সে ফুল গুলোকে আবার ফেলে দেয় মানুষ। যেটা বাস্তব কথা সেটাই বলছি। সেটা আমার ক্ষেত্রেও যেমন হয়। তেমনি আপনার ক্ষেত্রেও আবার সবার ক্ষেত্রে একই। এই চন্দ্রমল্লিকা ফুল টা দেখতে ভীষণ সুন্দর ছিল।

e1.jpg

গাঁদা ফুল

অন্য ফুলের মতো গাঁদা ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণ গাঁদা ফুল দেখা যায়। যখন আমি জেলা পরিষদ ভবনের বাগান পরিদর্শন করেছিলাম। সে সময় অনেক বড় বড় গাঁদা ফুলের বাগান দেখতে পাই। যে ফুল গুলো আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। সেখান থেকে আমি কিছু গাঁদা ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। আজকে সেই ফটোগ্রাফি থেকে একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

e4.jpg

গোলাপ ফুল

আমরা যে ফুল দেখি না কেন সব চেয়ে সেরা ফুল হচ্ছে গোলাপ ফুল। ফুলের জগতে ফুলের রানী গোলাপ ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। গোলাপ ফুল যেখানে দেখি না কেন আমার কাছে ভীষণ পছন্দ হয়। যে কোন কালারের গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর হয়। যে কোন ফুলের তোড়ার মধ্যে যখন গোলাপ ফুল দেওয়া হয় আলাদা সৌন্দর্য বৃদ্ধি পায়। এই কালারটি আমার কাছে খুব বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি গোলাপ ফুল ছিল।

e5.jpg

সাদা ডায়ান্থাস ফুল।

ডায়ান্থাস ফুলের মধ্যে অন্যতম একটি সুন্দর ফুল হচ্ছে সাদা কালারের। যদিও একেবারে সাদা নয় বিভিন্ন কালারের মিশ্রণে ফুল গুলো অনেক ভালো লাগে। ডায়ান্থাস ফুল গুলো বিশেষ করে বিভিন্ন ধরনের কালার সংমিশ্রণ হওয়ার কারণে অনেক বেশি দূর থেকে আকর্ষিত করে মানুষকে। এই ফুল টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু সাদার মধ্যে মাঝখানে লাল বর্ণের কালার। খুব বেশি ভালো লাগে দূর থেকেই দেখতে।

e6.jpg

হাজারি গোলাপ ফুল

এটিও আর এটি গোলাপ ফুলের জাত। যদিও হাজার হাজার গোলাপ ফুলের জাত রয়েছে। প্রকারভেদ গোলাপ ফুল বিভিন্ন রকমের রয়েছে। এটা বিশেষ করে হাজারি গোলাপ বলা যায়। একটি গাছের মধ্যে অনেক গুলো গোলাপ ফুল আছে। তাছাড়াও বড় সাইজের গোলাপ ফুল গুলো একটি গাছের মধ্যে তেমন গোলাপ ফুল দেখা যায় না। বিশেষ করে বড় গোলাপ গাছের মধ্যে দুই একটি গোলাপ ফুল দেখা যায় বড় সাইজের গোলাপ ফুল গুলো। কিন্তু ছোট সাইজের গোলাপ ফুল গুলো অনেক গুলো দেখা যায় একটি গাছের মধ্যে।

e2.jpg

হলুদ কালারের চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা ফুল দেখতে সব সময় ভালো লাগে। এই হলুদ কালার গুলো খুবই সুন্দর হয়। বিশেষ করে চারপাশের অনেক গুলো পাপড়ি। মাঝখানে খুব সুন্দর করে জমানো থাকে পাপড়ি গুলো। যখন কলি থাকে তখন দেখতে খুব ছোট দেখায়। যখন ফুল গুলো ফোটে খুব সুন্দর করে বড় হয়ে দেখায়। বিশেষ করে সূর্যমুখী ফুলের মত করে মু খ একদম সূর্যের দিকে করেই থাকে। বিশেষ করে আমার কাছে সব কালারের চন্দ্রমল্লিকা ফুল অনেক ভালোই লাগে।

e.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি
Locationপুলিশ সুপার কার্যালয়


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর বেশ ভালো কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখতে অত্যন্ত সুন্দর। সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো যখন দেখেছিলাম তখন কোনটা থেকে কোনটা কে ভালো বলবঝ এটা ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে এবং দেখতে খুবই দারুণ লাগছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে কোনটা থেকে ফোনটাকে ভালো বলবে এটা বুঝতে পারছি না। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল মনোমুগ্ধকর আর ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং নাম না জানা অনেক সুন্দর বেশি ভালো লাগলো। এছাড়া চন্দ্রমল্লিকা ফুলটি বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে আপনি খুব সুন্দর অনুভূতি প্রকাশ করলেন। আপনার লেখা গুলো পড়ে আমারও অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আপনার কথাটা বেশ ভালো লাগলো "ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালবেসে ভুলে যেও না।" ছোটবেলায় এই ছন্দ গুলো খাতায় লিখতাম। যাইহোক অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই যুক্তির সাথে আপু আসলে বাস্তবে কোন মিল নেই।

 2 years ago 

ফুল আসলেই অনেক সুন্দর ফুলের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায়। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের নামও জানতে পারলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুল এবং প্রকৃতি মানুষের মনে প্রশান্তি এনে দেয়।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ‌।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলছেন চন্দ্রমল্লিকা ফুল অনেক সুন্দর ফুল।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে আপু বিশেষ করে প্রতিটা ফুলের ছবি একদম স্বচ্ছ ভাবে ক্যাপচার করেছেন যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ফুলের ছবিগুলো শেয়ার করে নিচে বর্ণনা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপু ফুলের ফটোগ্রাফি দেখলে মন প্রাণ জুড়ে যায়।আমরা যতই ফুল দেখি না কেন গোলাপ ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে দেয়। আপনি প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।

 2 years ago 

আমার আপু ফুলের বাগানে গেলে সেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করেনা।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে সবগুলো ফটোগ্রাফির অসাধারণ ছিল। হাজারী গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হাজারি গোলাপ ফুল সাইজে ছোট হলেও গাছ গুলোতে অনেক ফুল দেখা যায়।

 2 years ago 

আপ আপনার করা শার্টটি ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো সব সময়ই আমি অনেক বেশি পছন্দ করি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 2 years ago 

শীতকাল আর বসন্তকাল মানেই তো চারিদিকে হাজারো রকমের ফুলের সমাহার আর সেগুলো দেখে সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত।
আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ সুন্দর সুন্দর সৌন্দর্য উপভোগ করলাম বেশ ভালো লাগলো আমার কাছে।
বিশেষ করে দুই রকমের গোলাপ ফুলের সৌন্দর্য সব থেকে বেশি নজর কেড়েছে আমার।

 2 years ago 

এখন আমরা যেদিকে যায় না কেন শুধু ফুল আর ফুল দেখতে পাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38