★গোলাপ ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি ফুলের রানী গোলাপ ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে গোলাপ ফুল এতটাই সুন্দর যে এই ফুলকে সৌন্দর্যের প্রতীক বলা হয়ে থাকে। সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে এই গোলাপ ফুল। পৃথিবীতে যে কত রঙের গোলাপ ফুল আছে তার কোন হিসাব নেই। আগে তো আমরা শুধু লাল গোলাপ বলেই জানতাম। এখন নাকি কালো গোলাপ বলেও গোলাপ ফুল রয়েছে। যেটা লোকমুখে শোনা যায় তবে অবশ্য কালো গোলাপ বলতে কোন গোলাপ মনে হয় না আছে। তবে ডিপ খয়রি কালারের গোলাপকে কালো গোলাপ বলা হয়ে থাকে। তাছাড়া সাদা হলুদ সবুজ আরো বিভিন্ন কালারের গোলাপ আমরা দেখেছি। ইদানিং আরো বিভিন্ন ধরনের গোলাপ দেখা যায় তবে তার মধ্যে নতুন কিছু গোলাপ বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। সেটা হল ইন্ডিয়ান হাজারী গোলাপ। ছোট্ট গাছে একসাথে অনেকগুলো কলি আসে এবং ফুটে থাকে ।


এই গোলাপ গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। পৃথিবীতে প্রায় ১২০ প্রজাতির গোলাপ রয়েছে যা আমরা তার ১০ ভাগেও মনে হয় দেখিনি। গোলাপ ফুল দিয়ে বিভিন্ন ধরনের সুগন্ধি তৈরি করা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে যেটা আমরা শুনে আসছি। এছাড়া বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ও আরো বড় বড় অনুষ্ঠানে গোলাপ ফুলের অনেক সমাহার দেখা যায়। যে কোন অনুষ্ঠানে গোলাপ ফুল ছাড়া যেন চলে না। গোলাপ ফুল কোন অনুষ্ঠানের সৌন্দর্য বাড়াতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া কোন বিয়ের অনুষ্ঠানে গোলাপ ফুল ছাড়া যেন একেবারেই পূর্ণতা পায় না । কারণ বিয়ের গাড়ি সাজাতে ও বাসর ঘরের খাট সাজাতে গোলাপ ফুলের কোন বিকল্প ফুল হতে পারে না। গোলাপ ফুলের সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে আমি তুলে ধরছি।

20230220_174622.jpg

20230220_174824.jpg

20230220_174805.jpg

20230220_174714.jpg

20230220_174641.jpg

20230220_174500.jpg


উপরের সবগুলো গোলাপ ফুলই দেখতে পাচ্ছেন এগুলো সবই হলুদ কালারের গোলাপ। একেকটা ফুলের ছবি আমি একেক গাছ থেকে তুলেছি। সেদিন নার্সারিতে গিয়ে এই ফুলের ছবিগুলো তুলে এনেছি। হলুদ রঙের যে কত ধরনের গোলাপ আছে সেগুলো নার্সারিতে না গেলে বোঝাই যায় না। ফুলগুলো দেখতে একই রকম হলেও একেকটা গোলাপের মধ্যে কিছু না কিছু ভিন্নতা রয়েছে। সেটা কাছ থেকে দেখলেই বোঝা যায়। আমি এখান থেকে দুটো গাছ কিনেছি।

20230220_174853.jpg

20230220_174838.jpg

20230220_174731.jpg


এখানের ফুলগুলো দুটি কালার মিক্স করা রয়েছে। হলুদ আর গোলাপীর একটু ছোঁয়া রয়েছে যেটা দেখতে আসলে অপূর্ব লাগছিল। আমি এখান থেকে একটি গাছ কিনেছি। জানিনা বাঁচাতে পারবো কিনা তবে গোলাপ বাগানে যাবো গোলাপ কিনব না তা কি হয় নাকি তাই কিনে নিয়েছি।

20230220_174657.jpg


এটা হচ্ছে সাদা গোলাপ তবে এটা ধবধবে সাদা নয়। একেবারে ধবধবে সাদা গোলাপ দেখতে ভালো লাগে আবার এই কালারটাও দেখতে কিন্তু ভালই লাগে।

20230220_174609.jpg

20230220_174556.jpg


এখন যে গোলাপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা হল হালকা গোলাপি আর একটা ডিপ গোলাপি। এই ফুলগুলো সব সময় দেখা যায় এবং এগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

20230220_174526.jpg


এটা হচ্ছে লাল গোলাপ, এই গোলাপটি দেখতে অপূর্ব লাগছিল। এই গাছটি আমার কেনার খুব ইচ্ছা ছিল তবে এ গাছটি একটু বড় ছিল দেখে কিনে দিতে পারিনি। কারণ আমি গাছগুলো ঢাকায় নিয়ে যাব বড় হলে নিতে অসুবিধা হবে। আমার চোখের সামনে একজন কিনে নিয়ে গেল দেখে একটু খারাপ লেগেছিল। তবে এই ফুলটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর।

20230220_174909.jpg

IMG_20230220_175420.jpg


এগুলো হচ্ছে হাজারী গোলাপ একই ডালে একসাথে ২৫,৩০,৫০ টা ফুল ফুটে থাকে। যেটা দেখতে সত্যি অনেক বেশি আকর্ষণীয় লাগে। এর দুটো গাছ আমার বোন আমাকে কিনে গিফট করেছে। এই ফুল সবগুলো একসাথে ফুটলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই ফুলগুলো আসলেই অদ্ভুত ধরনের সুন্দর। গোলাপ বলে কথা গোলাপ ফুল সবসময়ই সুন্দর হয় আর বিভিন্ন কালারের ফুল একসাথে দেখলে মনটা ভরে যায়।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর কিছু গোলাপ ফুলের ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। গোলাপের ১২০ প্রজাতি আছে আর আমরা হাতে গোনা কয়েকটা দেখেছি। আপনার ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে আমিও এই সপ্তাহে গোলাপের কয়েকটি প্রজাতির ছবি শেয়ার করেছি। ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক যেটা দেখতে খুবই ভালো লাগে। ১২০ প্রজাতির গোলাপ ফুল রয়েছে পৃথিবীতে সেটা আগে কখনো জানা ছিল না। আমি কয়েক প্রজাতি দেখতে পেয়েছি যাই হোক আপনার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ভালো লাগলো।

 3 years ago 

ফুল আমি খুবই ভালোবাসি। আর আজকে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে ফুলের মধ্যে গোলাপ ফুল আমার সবচাইতে প্রিয়। আর প্রিয় গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার মন ছুঁয়ে গেছে।

 3 years ago 

সত্যি কথা কি বলবো আপু ছোটকাল থেকেই দেখে আসছি সাদা গোলাপ আর লাল গোলাপ। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে এত প্রজাতিরগোলাপ ফুল দেখেছি বলার মত না। মাঝেমধ্যে নার্সারিতে গেলে ভিন্ন কিছু গোলাপের কালার দেখতাম। কিন্তু আমার বাংলা ব্লগের বিভিন্ন জনের ফটোগ্রাফিক পোস্ট থেকে সুন্দর সুন্দর গোলাপের কালার দেখতে পেয়েছি। অনেক ভালো লেগেছে আপু আপনার শেয়ার করা গোলাপ ফুলের কালার গুলো দেখে।

 3 years ago 

সেটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু পৃথিবীতে এত বেশি পরিমাণে গোলাপ ফুল রয়েছে তার কয়েক ভাগও আমরা দেখতে পারিনি। আজকে আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

গোলাপ হচ্ছে ভালবাসার প্রতীক। এই ফুলটি পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমার কাছে সব রকমের গোলাপ ফুলই ভীষণ ভালো লাগে। আপনি বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি চোখ ফেরাতে পারছি না ‌‌। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে আছে। মনটা ভরে গেল ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

আসলে গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর বিভিন্ন রকমের কালার। আসলে গোলাপ ফুলের বিভিন্ন রকমের জাতের থেকে আমরা মনে হয় দশ ভাগও দেখি নাই। আপনি বর্ণনা সহকারে তুলে ধরেছেন দেখে একটু বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমি তো যখনই ফুল দেখি ফুলের রাজ্যে একেবারে হারিয়ে যাই।জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট।

 3 years ago 

চমৎকার কিছু গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার অনেক পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ 🌹। ঠিক বলেছেন আপু যে আগে শুধু জানতাম যে গোলাপ বলতে লাল বুঝায়। কিন্তু গোলাপের যে কতো কালার এবং প্রজাতি রয়েছে তার কোন হিসেব নেই। ফুলের রাজ্যে বলা হয়ে থাকে এই গোলাপ ফুলকে। আমার কাছে লাল কালারের গোলাপ ফুল বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

গোলাপের সৌন্দর্য অনেক ভালো লেগেছে আপু। অনেক দিন পর হলুদ গোলাপের সৌন্দর্য দেখলাম। সাধারণত লাল গোলাপ সব সময় দেখা যায়। আমার কাছে হলুদ আর সাদা গোলাপ বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60785.45
ETH 1557.47
USDT 1.00
SBD 0.47