★বিভিন্ন রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি বিভিন্ন কালারের নয়নতারা ফুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নয়নতারা ফুল বিভিন্ন রংবেরঙের হয়ে থাকে। সাদাকালো নয়নতারার মাঝে একটু ভিন্ন রং হওয়ার কারণে এই সাদা ফুলগুলোরই ভিন্নতা লক্ষ্য করা যায়। এত কালার নয়ন তারা যে আছে সেটা আমি সেদিন নার্সারিতে গিয়ে বুঝতে পেরেছি। নার্সারিতে গেলে কত রংবেরঙের ফুল দেখা যায় তার ভিতরে আমি বিভিন্ন রঙের ফুলের ছবি তুলে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

20221204_231519.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221204_231501.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221204_231204.jpg


আর এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট্ট একটি ফুল যখন একটি গাছে ফুটে থাকে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। তবে দুঃখের বিষয় আমি আমার বারান্দায় অনেক লাগানোর চেষ্টা করেছি তবে তেমন এই গাছটি হয়নি। আমার বারান্দায় তেমন একটা রোদ লাগে না সেই কারণে এই গাছটি তেমনভাবে বাড়ে না এবং ফুলও খুব বেশি হয় না। প্রথম প্রথম কয়েকদিন ফুল একটু দেখা যায় পরে আস্তে আস্তে গাছটা কেমন যেন নুইয়ে পড়ে পাতাগুলো কুঁচকে যায় এবং ফুল ধরা বন্ধ করে দেয় । এর আগে একবার অনেক বীজ বুনেছিলাম সেটা থেকে অনেক গাছে পুরো বারান্দা ভরে গিয়েছিল। প্রথম প্রথম কিছুদিন ফুল হতো পরে আর হলো না পুরা গাছগুলোই মরে নষ্ট হয়ে গেল। নয়ন তারা বিভিন্ন রংবেরঙের হয়ে থাকে তার ভেতরে একটি ফুলের মাঝে ভিন্ন ছোট্ট একটি কালার থাকে যেটা ফুলকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলে ।

20221204_231626.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221204_231613.jpg


এটি একটি দেশীয় প্রজাতির ফুল, গ্রামাঞ্চলের বিভিন্ন আনাচে-কানাচে এই ফুল গাছগুলো হতে দেখা যায় এবং ফুল হয়ে ভরে থাকে যেটা গ্রামের মানুষ জানতেই পারেনা । এর ফুল গাছের কোন তেমন কোন পরিচর্যার প্রয়োজন হয় না এটি এমনি এমনি বেড়ে উঠে এবং ফুলগুলো এমনিতেই ধরে। বেশ কিছুদিন আগে আমি আমার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম যে পাশে জানলার নিচে ছোট কার্নিশের সাথে একা একাই ঝুলে আছে একটি গাছ এবং ফুল ফুটে আছে দেখতে খুবই ভালো লাগছিল। এই নয়ন তারা গাছগুলো কাটিং থেকেও হতে পারে আবার বীজ থেকেও হতে পারে । ছোট্ট গাছ বড় করতে হলে সেটাকে ছোট্ট একটা টব কিংবা ছোট্ট একটা কৌটাতে রাখলে সেখানে যখন একটু বেড়ে উঠবে সেখান থেকে বড় কোথায় স্থানান্তর করলে ভালো হয়। তাছাড়া একেবারে ছোট থেকে বড় টবে লাগালে সেটা তেমন বাঁচে না। আমি অনেকবার চেষ্টা করেছি বাঁচাতে পারিনি। আমি ফরিদপুর থেকে আমার বোনের কাছ থেকে অনেকগুলো গাছ এনেছি। ফরিদপুর যখন ছিলাম তখন প্রচন্ড পরিমানে রোদে রাখতাম গাছগুলো যার কারণে গাছ ভর্তি ফুল ছিল। আমার বাসায় আনার পরে বারান্দাতে তেমন একটা রোদ আসে না যার কারণে ফুলও ধরে না এবং পাতা গুলো কেমন যেন কুঁচকে যাচ্ছে, যেটা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। কারণ নয়ন তারা গাছে প্রচন্ড প্রচুর পরিমাণে রোধের প্রয়োজন হয় বিশেষ করে সকালের সূর্যের রোধটা এই গাছের জন্য খুবই উপকারী। ৫-৬ ঘন্টা সূর্যের আলো পেলে এই গাছটা অনেক বেশি বেড়ে ওঠে।

20221204_231358.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221204_231311.jpg


এই গাছের অতিরিক্ত পানি দেওয়া লাগে না এই গাছ কেন যেকোনো গাছই শুকনা থাকলে ভালো। অতিরিক্ত পানি দিলে গোড়ায় পঁচে যেতে পারে যার কারণে আর ফুল ধরে না। এজন্য সবসময় এই গাছগুলো শুকনো রাখলেই ভালো হয় । আবার এ গাছগুলো যখন একটু বড় হয় তখন মাথার কাছ থেকে একটু কেটে দিলে গাছটা অনেক বেশি ঝাপটানো হয় এবং গোল হয়ে বেড়ে উঠে যার কারণে প্রত্যেকটা ডালে কলি আসে আর ফুল ফুটলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। বৃষ্টির পানি অনেক বেশি পরিমাণে পেলে গাছগুলো নষ্ট হয়ে যায়। আবার শীতকালে এই গাছের ফুল তেমন একটা ধরে না যেটা আমি আমার গাছগুলো দেখেই বুঝতে পারছি । শীতের সময় এই গাছগুলোর পাতা ঝরে যায় এবং গাছগুলো কেমন যেন শুকনো হয়ে আসে। তবে গাছগুলো তখন মরে যায় না সেটা ওভাবেই রয়ে থাকে এবং আবার যখন একটু রোদ পায় এবং গরমের দিন চলে আসে তখন গাছগুলো আবার আস্তে আস্তে বেড়ে ওঠে। নয়ন তারা ছোট ফুল হলে কি হবে দেখতে আসলে মন মাতানো হয়, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আসলে যেকোনো ধরনের ফুলই হোক না কেন যদি নিজের ছোট্ট একটা বাগান থাকে এবং সেই বাগানে বিভিন্ন রংবেরঙের ফুল ফুটে থাকে তাহলে সকালবেলা বাগানে গেলেই মনটা ভালো হয়ে যায়। আর আমার যে ছোট্ট বারান্দা একটি বাগান আছে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি সেই বাগানে যাই এবং ফুল থাকুক আর না থাকুক গাছগুলোর দিকে তাকালে কেমন যেন শান্তি লাগে।

20221204_231227.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221204_231145.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

659E2F62-99CC-4668-99D7-AA65CA733F5A.jpeg break .png

Sort:  
 4 years ago 

নয়ন তারা ফুল গ্রামের যেখানে সেখানে গাছ থাকে এটা সত্য বলেছেন ৷ আর নয়ন ফুলটি দেখতে সত্যি চমৎকার একটি ফুল ৷ এই ফুলের রঙ অনেক প্রকার ৷ তবে শুনে খারাপ লাগলো যে আপনি অনেকবার লাগানোর পরেও হয় নি ৷ আপনি বললেন যে বারান্দায় রোদ নেই হয়তো তার জন্যই ৷

 4 years ago 

এই গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এজন্য যেখানে সেখানে গাছ হয়ে ফুল ধরে থাকে মানুষ টেরই পায় না। ভালই লাগে দেখতে ফুলগুলো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 years ago 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন,ফুল দেখলে আপনা-আপনি মনটা ভালো হয়ে যায়।আর তা যদি হয় নিজের লালনপালন করা গাছের তাহলে তো কথাই নেই।
ছবিগুলো সুন্দর ছিল এবং পোস্টটাও তথ্যবহুল ছিল।শুভ কামনা রইলো।

 4 years ago 

এটা ঠিক বলেছেন নিজের গাছের যেকোন ফুলই ভালো লাগে সেটা যাই হোক না কেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনি ঠিক বলেছেন আপু! গাছের গোড়ায় বেশি পানি দিলে পচে যায়। এজন্য শুকনা রাখাই ভালো। ভিন্ন রঙের নয়নতারা ফুল দেখতে পেলাম। সকাল সকাল এমন ফটোগ্রাফি দেখলেও ভালো লাগে!

 4 years ago 

হ্যাঁ নার্সারিতে ওরা সবসময়ই বলে দেয় যে গাছের গোড়া শুকনা রাখবেন তাহলেই গাছ ভালো হবে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।

 4 years ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। ফুল গাছে রৌদ্র না লাগলে ভালো হতে চায় না। সন্ধ্যার সময় এই ফুল গুলো বেশি ফুটতে দেখা যায়। আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 

এই ফুলগুলো সব সময় ফুটে সন্ধ্যার সময় ফুটে সন্ধ্যা মালতি ।গাছ ভরে যখন ফুল গুলো ফুটে থাকে তখন দেখতে ভালই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 years ago 

বিভিন্ন রং এর নয়নতারা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল তবে তার মধ্যেও সাদা নয়ন তারা ফুলের সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 

ঠিকই বলেছেন সাদা নয়নতারা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর একটা আছে সাদা সেটার মাঝখানে পিংক কালার দেওয়া সেটা আরো বেশি সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

 4 years ago 

আপনার মতো আমি আমার বাসার বারান্দায় নানা গাছ লাগাই।কিন্তু সব গাছে ফুল ধরে না।কিছু দিন পরে মরে যায়।অন্যের বাসায় এ ধরনের গাছগুলো দেখে খুব সুন্দর লাগে।নয়নতারা ফুল আমার ও অনেক পছন্দের। অনেক ধরনের নয়নতারা ফুল এক সাথে দেখে খুব ভালো লাগলো।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 4 years ago 

বারান্দায় গাছ লাগালে ঠিকমতো রোদ পায় না এজন্য তেমন একটা ফুল ধরে না, কিন্তু তারপরও ভালো লাগে। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

আমার বাসার ছাদেও এই ফুলের গাছ লাগিয়েছি। আমার কাছে এই ফুল দেখতে খুবই সুন্দর লাগে। সন্ধ্যাবেলা এই ফুল সবচেয়ে বেশি ফুটে আর ঐ সময় দেখতে খুবই সুন্দর লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 years ago 

ছাদে লাগাতে পারলে ভালো এই ফুলগুলো রোদে অনেক সুন্দর হয়। ভালো লাগলো আপু আপনার কথা শুনে ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বেশ সুন্দর এবং কয়েকটি কালারের নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে। যদিও আমার ফুলবাগানে এখন পর্যন্ত আমি শুধু লাল কালারের নয়নতারা ফুলের চারা রোপন করতে পেরেছি বাদ বাকি গুলা ইচ্ছা আছে কিন্তু নার্সারিতে সময় করে যাওয়া হচ্ছে না তাই।

সুন্দর ফটোগ্রাফি সুন্দর নার্সারি ভ্রমণ সেই সাথে সুন্দর উপস্থাপনা খুবই ভালো লাগলো শুভেচ্ছা রইল আপু আপনার জন্য

 4 years ago 

সব কালারের নয়ন তারা লাগাবেন দেখবেন যে বারান্দাটার চেহারায় সুন্দর হয়ে গেছে , নিজের কাছেই তখন ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60080.08
ETH 1572.99
USDT 1.00
SBD 0.42