আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই এই বৃষ্টিমুখর দিনে খুব ভাল আছেন আর আবহাওয়াটা খুব সুন্দর করে অনুভব করছেন। আমিও ভালো আছি।
আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে যেহেতু সকাল থেকেই আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ,তাই এই বৃষ্টিমুখর দিনে আমি কয়েকটি বৃষ্টি ভেজা ফুলের ছবি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
এই ফুলের ছবিগুলি আসলে গত বছর বর্ষাকালে ইকো পার্ক থেকে তোলা। তারিখটা আমার সঠিক মনে নেই ,তবে বর্ষাকালের দিকে আমি আর আমার এক বান্ধবী ইকোপার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, হঠাৎ প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল । তাই আমরা একটা সেটের নিচে আশ্রয় নিয়েছিলাম ।সেখান থেকেই দাঁড়িয়ে এই সুন্দর ফুলটির সৌন্দর্য উপভোগ করছিলাম আর মনে মনে ঠিক করে নিয়েছিলাম বৃষ্টি থামলেই গিয়ে এই ফুলটির সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি করে নেব । তাই বৃষ্টি থামার সাথে সাথে আর দেরি না করে চলে গেলাম সেখানে আর করেও ফেললাম কিছু ফটোগ্রাফি।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

এটি হলো হলুদ গন্ধরাজ ফুল বা সোনালী গন্ধরাজ ফুল। আবার হলুদ গন্ধরাজ ফুল বা সোনালী গন্ধরাজ ফুল বলাটাও পুরোপুরি সঠিক নয়, কারণ এই ফুলের মধ্যে দিয়ে তিনটি রংয়ের পরিবর্তন লক্ষ্য করা যায়। সময় ভেদে ফুলটির রং পরিবর্তিত হয়। যেমন সকালের দিকে এই ফুলটি হলুদ বর্ণ ধারণ করে, বিকেলের দিকে আবার গেরুয়া বর্ণ ধারণ করে আর সন্ধ্যার সময় সাদা বর্ণ ধারণ করে।

আমি যেহেতু বিকেলের দিকে ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম ।তাই এই ফুলটির গেরুয়া বর্ণটি আমি দেখতে পেয়েছিলাম। গন্ধরাজ ফুল যে অতি সুগন্ধি যুক্ত একটি ফুল তা আমাদের সকলেরই জানা। তাই স্বাভাবিকভাবেই এই ফুলের থেকেও খুব সুন্দর গন্ধ আসছিল।

যে কোন মাটিতেই গন্ধরাজ গাছ জন্মায়। তবে দোআঁশ মাটি আর বেলে মাটিতে গন্ধরাজ গাছ সবচেয়ে ভালো হয়। হলুদ গন্ধরাজ সাধারণত গুল্ম জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ । উচ্চতায় ১০ থেকে ১২ ফুট উঁচু হতে দেখা যায়। ফুলগুলি বহু পাপড়ি যুক্ত হয়।

এই হলুদ বা সোনালী গন্ধরাজ ফুলটির বিজ্ঞানসম্মত নাম হল গার্ডেনিয়া সুটপেনসিস । আর সাধারণ নাম হলো গোল্ডেন গার্ডেনিয়া। এটি মূলত রুবিয়েসি পরিবারের অন্তর্গত। যার গণ হলো গার্ডেনিয়া।

এই ফুলটির নানা বৈশিষ্ট্যের জন্য চিনা ওষুধ তৈরিতে একে ব্যবহার করা হয়।সাধারণত গন্ধরাজ ফুলের সাদা প্রজাতিটি আমাদের সকলের কাছে খুবই চেনা ,কিন্তু হলুদ বা সোনালী প্রজাতিটি খুব বেশি চেনা বলে আমার মনে হয় না।

হলুদ বা সোনালী গন্ধরাজ ফুলটিও সাদা গন্ধরাজ এর মত অত্যন্ত সুগন্ধযুক্ত । তবে সাদা গন্ধরাজের মত এদের কুঁড়ি ঝড়ে যাওয়ার কোন সমস্যা দেখা যায় না। এই গাছে সাধারণত কোনো পোকার আক্রমণ দেখা যায় না ,তবে গাছের গোড়ায় জল জমে গেলে গাছটি মারাও যেতে পারে।

যাইহোক আমার তো নতুন প্রজাতির গন্ধরাজ ফুলটি দেখে খুবই ভালো লেগেছিল । আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। বৃষ্টির ফোঁটা গুলো ফুল এবং ফুলের পাতার উপর পড়ে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল ফুল গুলিকে।
আজ তাহলে এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
| ডিভাইস | realme 8i |
| ফটোগ্রাফার | @pujaghosh |
| লোকেশন | কলকাতা, ইকো পার্ক |
বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলা অসাধারণ হয়েছে আপু।।
আপনি যে একজন ভালো মানের ফটোগ্রাফার এটা আর বুঝতে বাকি রইল না।।
বিশেষ করে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা ফুলের উপর জমে থাকার কারণে এর সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে।।
হ্যাঁ ভাই বিন্দু বিন্দু বৃষ্টির ফোটা ফুলের উপর জমে আছে বলেই, দেখতে অসাধারণ লাগছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এখন অনেক জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। দেখতেও বেশ ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। যদিও এই ফুল এর আগে কখনো দেখিনি। নতুন একটি ফুলের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনা আলোকচিত্র গুলো খুবই দুর্দান্ত হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মন জুড়ে গেলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আলোকচিত্র গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও আপনি দেখছি হলুদ বা সোনালী গন্ধরাজ ফুলের ফোটোগ্রাফি করেছেন সকাল সকাল আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। সচরাচর এই ফুলগুলো সকল পার্কে দেখা যায়। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই এই ফুলগুলো বেশিরভাগ সময় পার্কে দেখা যায় ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
হলুদ গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি টা দারুন লাগছে। হলুদ রঙের পাপড়ি গুলো খুব কাছ থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। সুন্দর ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার কাছে হলুদ ফুলের পাপড়ি গুলো দেখতে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
সোনালি গন্ধরাজ ফুল আমি কখনো দেখা হয়নি। তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে নিলাম। আপনার সবগুলো ফটোগ্রাফিই দেখতে অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফিই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
এই সোনালী গন্ধরাজ ফুলগুলো আমিও ইকোপার্কে গিয়ে দেখেছিলাম। তবে এই ফুল গাছের যে এত বৈশিষ্ট্য সেটা আমার জানা ছিল না। এই একটা ফুল গাছ সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছ দেখছি। তোমার share করা ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে, তেমনি লেখাগুলোও খুব সুন্দর এবং প্রাণবন্ত ছিল।
লেখাগুলো পড়ে তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ্!খুব অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। দেখতে খুব চমৎকার লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার সোনালী গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছেন। গত বছর ইকো পার্ক থেকে এই গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন। এবং অনেক সুন্দর করে ফটোগ্রাফির সাথে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।