কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম।।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কিছু বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এই ফটোগ্রাফি গুলো আমি আমার স্টোক থেকে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
বন্ধুরা আজকে প্রকৃতি নিয়ে কিছু কথা শেয়ার করবো। কারন প্রকৃতিকে যে ভালোবাসে তার মন অনেক বড় হয়। প্রকৃতি আমাদের সবার জীবনের সাথে জড়িত। বাংলাদেশ দিনকে দিন বন শূণ্য হয়ে যাচ্ছে। আবার অন্য দিকে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। সব কিছূই আমাদের মত কিছু স্বার্থলোভী মানুষ এই কাজ গুলো করছে। যারা সচেতন মানুষ তারা কিছুটা বাগান,গাছ পালা লাগানোর চেষ্টা করে।
আমাদের বাসার সামনেই একটি মোটা রাস্তা আছে। সেই রাস্তার উপরে দেওয়াল টপকিয়ে কিছু আম গাছের ডাল এসে পড়েছিল। কিছুদিন আগে দেখলাম এক বাড়িওয়ালা বলছে আপনাদের গাছের ডাল গুলো কেটে ফেলুন। কারন গাছের ডাল থেকে পানি পড়ে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর গাছের মালিক ডাক গুলো কেটে ফেলে। গাছের ডাল গুলো কাটতে দেখে আমার চোখ দিয়ে পানি এসে পড়েছিলো। কারন আমাদের শহরে এমনি গাছ নেই, সে শহরে এভাবে হিংসা করে গাছের ডাল কাটানো মেনে নেওয়া যায় না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বলতাম সরকারি আদেশ ছাড়া গাছ কাটা নিষিদ্ধ। যায়হোক আমার তো সেই ক্ষমতা নেই,শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে।
চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক। আজকে আমার জুড়িতে অনেক গুলো ফুলের ছবি রয়েছে। জানা অজানা বন্য ফুল সহ বেশ কিছু ছবি দেখাবো।
প্রথমে যে ছবিটা দেখতেছেন এটি একটি বন্য ফুল। এই গাছটা তেমন বড় হয় না। সর্বউচ্চ পাঁচ থেকে সাত ফিট লম্বা হয়। তবে গাছে যে ফুলটা আসে সেটা এক ফিট লম্বা হবে। আমার মনে হয় পৃথিবীর সব থেকে লম্বা ফুল এটি। কারন এটি ছাড়া একফিট লম্বা ফুলের ছবি আমি দেখি নাই। তবে দুঃখের বিষয় হলো ফুলটি কোন কাজে আসে না।
এই ফুলটি হয়তো সবাই চিনবেন,ক্যাকটাস ফুল। এই ফুলটি গাছের মধ্যেই সুন্দর লাগে। ছিড়ে হাতে নিলে তেমন ভালো লাগে না। কারন এই ফুলের তেমন কোন ঘ্রান নেই। ক্যাকটাস ফুল আবার অনেক ধরনের হয় থাকে। এই গাছের কান্ডের মধ্যে কোন কাটা নেই। পাতা ছাড়া এক প্রকার ক্যাকটাস আছে। যে গুলোতে কাটা অছে।
এই ফুলটি আমার কাছে নতুন। আমি এর আগে এই ফুলটি তেমন দেখি নাই। এই ফুলটির নামও আমি জানি না। সাদার মধ্যে বেগুনি কালারটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ফুলের সাইট দিয়ে কাটা কাটা ডিজাইন থাকার কারনে একটু অদ্ভুদ লাগছে। এই ফুল গুলো আবার বেশি দিন সজিব থাকে না। খুব তারাতারি নষ্ট হয়ে যায়।
এটিও একটি বন্য ফুল। ধানের জমির কিনারে বন্য ফুলটি ফুটে উঠেছে। ফুলের ফটোগ্রাফিটা করার সময় প্রায় সন্ধা হয়ে যাচ্ছিলো। ফুলটা দেখে মনে হচ্ছে আকাশে লেগে আছে। ফুলটির পিছনে রয়েছে বিস্তর ফসলের খালি মাঠ। মাঠে কোন ফসল নেই, কারন বর্ষার পানির জন্য অপেক্ষা করছে।
এই ফটোগ্রাফির মধ্যে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কুমড়োর ডগা। এখানে অবশ্য এখনো ফুল ফুটেনি। ফুল ফোটার জন্য অপেক্ষা করছে। ভালো ভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে, কুমড়ো গাছের গায়ে কেমন একটি ধারালো কাটা আছে। যদিও এগুলো তেমন কোন আঘাত করে না। তবে এক জাগায় বেশি লাগলে আঘাত গুরুতর হতে পারে।
পাঁচ পাপঁড়ি বিশিষ্ট পিংক কালারের ফুলটি যে দেখতে সেই তার প্রেমে পড়ে যাবে। ফুলের কোমল স্পর্শ পেতে মন চাইবে। দেখতে মাইকের মত লাগছে। এই ফুলের নামটাও আমার জানা নেই। গ্রিন কালারের গাছে পিংক কালারের ফুল। এই ফুলের মধ্যেও তেমন কোন ঘ্রান নেই। জাষ্ট সুন্দর্যের জন্য গাছ গুলো লাগিয়ে থাকে।
বন্ধুরা আজকে আর বাড়াবো না। প্রকৃতি নিয়ে লিখতে খুবই ভালো লাগে। কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রেডমি নোট-৮ |
| শিরোনাম | কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি এ্যালবাম।। |
| স্থান | সৈয়দাবাদ,কসবা, ব্রাহ্মণবাড়িয়া,চট্রগ্রাম, বাংলাদেশ। |
| তারিখ | ০৪-০৬-২০২৩ |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
| ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
দারুন সব ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইজান বেশ ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফির সুন্দর দৃশ্য দেখে। ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ছিল। পাশাপাশি সবজির লতাও ছিল বেশি দারুন।
জী ভাইয়া চেষ্টা করেছি যথা সম্ভব। সুন্দর ভাবে বর্ণনা দিতে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। কিছু চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জী আপু মাঝে মাঝে চেষ্টা করি ফুলের ফটোগ্রাফি করতে। ধন্যবাদ।
আমাদের সচেতনতার অভাবে ও হিংসাত্মক মনোভাবের জন্য আমরা গাছ কেটে নিজেদেরই ক্ষতি করছি। যাইহোক বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেই সাথে বেশ গুছিয়ে বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
জী আপু আমাদের ক্ষতি আমরা নিজেরাই করছি। সেটা আমরা বুঝতেছি না।
সত্যি ভাইয়া সময়ের সাথে সাথে পরিবেশের চিত্র পাল্টে যাচ্ছে। সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। আর পাল্টে যাচ্ছে প্রকৃতির রূপ। ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
জী আপু আমাদের হিংসার ফলে প্রকৃতির ক্ষতি হচ্ছে। ধন্যবাদ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আসলেই আমাদের দেশ ধীরে ধীরে বনশূন্য হয়ে পরেছে। মানুষ হিংসাত্মক হয়ে আরো গাছপালার ক্ষতি করে।
যাইহোক আপনার ফুলের ছবি দারুন ছিল। বিশেষ করে ছবিগুলোর সাথে বেশ গুছিয়ে বর্ননা দিয়েছেন। দু একটা জায়গায় বানানের ভুল থাকলেও ভালো লেগেছে পোস্টটি।
জী ভাইয়া কিছু কিছু জাগায় হিংসা করে গাছ কেটে ফেলে। ধন্যবাদ।
ফুল মানেই ভালোবাসা আর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। আপনি ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখে সত্যি ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করেছেন।
আসলেই এভাবে গাছ কাটা টা ঠিক নয়, কেননা গাছ আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিজেদের একটু রেষারেষির কারণে এই মূল্যবান সম্পদ নষ্ট করা উচিত নয়।
জী ভাইয়া আমরা গাছের গুরুত্বটা বুঝার চেষ্টা করছি না। ধন্যবাদ।
আপনার একটা কথা আমার অনেক ভালো লেগেছে ভাই যে যে প্রকৃতি ভালোবাসে তার মন অনেক বড় হয়। কথাটা একেবারে সত্য। আর প্রকৃতি আমাদের কখনোই নিরাশ কে না। আর আমাদের বাংলার প্রকৃতির প্রেমে পড়তে যে কেউ বাধ্য। অনেক সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। বেশ ভালো লাগল দেখে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ভাই।।
জী ভাইয়া বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। যার প্রেমে সবাই পড়ে। ধন্যবাদ।