নিজ হাতে তৈরিকৃত রঙ্গীন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট।( ১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ।)

সবার উপর শান্তি বর্ষিত হোক
০৬ রমাদান, ১৪৪৩ হিজরি
০৮ এপ্রিল,২০২২সাল

নিজ হাতে তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট।

হ্যালো

স্টিমিট বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভাল আছেন। আমিও আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার নিজ হাতে তৈরিকৃত রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট নিয়ে। ..

আমার তৈরিকৃত ওয়ালমেট এর চূড়ান্ত দৃশ্য

received_356786782954965.jpeg

উপকরণঃ

  • রঙ্গীন কাগজ
  • কাচি
  • গাম
  • পুঁথি

ধাপ ১

প্রথমে ওয়ালমেট তৈরি করার উদ্দেশ্যে আমার হাতের কাছে কাচি রঙিন কাগজ এবং গাম নিয়ে নিয়েছি।

received_1375102526253380.jpeg

ধাপ ২

দ্বিতীয় ধাপে আমি একটি রঙিন কাগজ প্রস্তুত করে নিয়েছি।

received_480537020197189.jpeg

ধাপ ৩

এরপর আমি এই কাগজটিকে লম্বা আকৃতির করে সরু করে অনেক কয়টা ভাগে কেটে নিয়েছি।

received_1408468136274453.jpeg

ধাপ ৪

এবারে একইভাবে নিল কাগজটি লম্বা আকৃতির সরু করে বেশ কয়েকটি ভাগে কেটে নিয়েছি।

received_993826844850593.jpeg

ধাপ ৫

এবার সাদা কাগজ থেকে বৃত্তাকার করে কেটে নিয়েছি।

received_487521079624133.jpeg

ধাপ ৬

বৃত্তাকার কাগজের চারপাশ দিয়ে লম্বা আকৃতির কাগজগুলো গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি।

received_379107663603556.jpeg

ধাপ ৭

এবার সেই লম্বা আকৃতির কাগজগুলোর মাথা মুড়িয়ে আবার বৃত্তাকার কাগজের চারপাশ দিয়ে গাম দিয়ে মুড়িয়ে নিয়েছি।

received_2430710703734975.jpeg

ধাপ ৮

লম্বা আকৃতির হলুদ রঙের কাগজগুলো দুই মাথা মুড়িয়ে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_689065342097643.jpeg

ধাপ ৯

এবার লম্বা আকৃতির মুড়িয়ে নেওয়া কাগজগুলো বৃত্তাকার কাগজের মাঝখান দিয়ে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_1233930247132152.jpeg

ধাপ ১০

এবার নীল রঙের কাগজ গুলো একই ভাবে মাথা মুড়িয়ে নিয়েছি।

received_1018290728767177.jpeg

ধাপ ১১

এখানে আবার বৃত্তাকার কাগজের মাঝখানে তৃতীয়বারের মতো নীল কাগজটা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_296579012574150.jpeg

ধাপ ১২

এবার আমি সবুজ রঙের কাগজ থেকে হালকা মোটা করে লম্বাকৃতি ভাবে কেটে নিয়েছি।

received_420902466477029.jpeg

ধাপ ১৩

এখানে লম্বা আকৃতির সবুজ কাগজটিকে কুচি কুচি করে একপাশে কেটে নিয়েছি।

received_377427700491679.jpeg

ধাপ ১৪

এবার আমি সেই সবুজ কাগজটি কে মুড়িয়ে ফুল বানিয়ে নিয়েছি।

received_4875145982592405.jpeg

ধাপ ১৫

এবার সবুজ রঙের ফুলটি কে সুন্দর করে সাদা কাগজের মাঝে বসিয়ে দিলাম।

received_1419143218506769.jpeg

ধাপ ১৬

সবুজ কাগজ দিয়ে লম্বা আকৃতির করে কাঠি বানিয়ে নিয়েছি।

received_378421880763565.jpeg

ধাপ ১৭

এবার সবুজ রং দিয়ে বানিয়ে নেওয়া লাঠিটি আমার ওয়ালমেট এর পিছনে লাগিয়ে দিয়েছি।

received_311318497647597.jpeg

ধাপ ১৮

এবার আরেকটি কাগজ আমি চারকোনা ভাবে মাঝারি আকৃতির করে কেটে নিয়েছি।

received_276090424657726.jpeg

ধাপ ১৯

এবারে আমি সেই কাগজ দিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

received_838501140880011.jpeg

ধাপ ২০

এখানে আগের যাবে তৈরিকৃত ফুল বানানো কয়েকটি কাগজ একত্রিত করে নিয়েছি।

received_480127517018832.jpeg

ধাপ ২১

সর্বশেষ এবং চূড়ান্ত ধাপে তৈরিকৃত ফুলটি সবুজ কাঠির মাথায় লাগিয়ে নিয়েছি গাম দিয়ে।

received_356786782954965.jpeg

আশা করি আমার তৈরিকৃত এই ওয়ালমেট টি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের এই ওয়ালমেট দিয়ে কেমন লেগেছে তা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে অনুগ্রহ করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু করে আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

IMG20211206200422-removebg-preview.png

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।

আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে

Sort:  
 4 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। বিভিন্ন কালারের কাগজ ব্যবহার করার কারণে ওয়ালমেটটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। তাছাড়া তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।

ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট দেখে একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভালোবাসা নেবেন।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চোখ-ধাঁধানো ওয়ালমেট প্রস্তুত করেছেন বেশ ভাল লেগেছে আমার কাছে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে

ধন্যবাদ আপনা কাঙ্খিত মন্তব্যের জন্য।

 4 years ago 

আপনার তৈরি ওয়ালমেট টি কিন্তু অসাধারণ হয়েছে। রঙিন কাগজের ভাঁজের খেলা। প্রতিটি পদক্ষেপ দেখতে দেখতে যখন দেখলাম মাঝখানে একটি ফুল বসিয়ে দিলেন। তখন বিষয়টি আরো ভালো লাগলো। সত্যি ফুলটি কিন্তু আপনার ওয়ালমেট টিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ ভালো থাকবেন।

এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এই কামনা করি।

 4 years ago 

বাহ অনেক সুন্দর। রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেটটা অনেক সুন্দর তৈরি করেছেন ভাই। ফুলটা একটু অন‍্যরকম ছিল। এবং বেশ অনেকটা সময় প্রয়োজন হয়েছে এই সুন্দর ফুলটা তৈরি করতে। এবং ফুলের পেপারের কালার কম্বিনেশন টাও ভালো ছিল। অনেক সুন্দর একটি পোস্ট। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য পেশ করার জন্য।আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 4 years ago 

রঙ্গিন কাগজের ওয়ালমেট গুলো অনেক আকর্ষণীয় হয়। এরকম ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। এবং এই ওয়ালমেট গুলো সহজলভ্যও বটে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

বাহ!!কি দারুন হয়েছে আপনার তৈরি ওয়ালমেট টি। যা দেখতে অনেক অনেক ভালো লাগছে। রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনি খুবই যত্নসহকারে ওয়ালমেটটি তৈরি করেছেন তা বেশ বুঝতে পারছি। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাই দোয়া রাখবেন সামনের দিনে যেন আরো ভাল ভাল কাজ করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

 4 years ago 

অনেক কঠিন একটি কাজ করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন যেটি প্রশংসার দাবিদার এবং খুব কঠিন মনে হচ্ছে আমার কাছে জিনিসটি। তবে খুব সুন্দর হবে ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরার কারণে, জিনিসটি কিছুটা সহজ মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে।

আপনাদের অনুপ্রেরণা পেলে সামনের দিনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

 4 years ago 

জি অবশ্যই এবং আশা রাখি, সামনে আরো ভালো ভালো ইউনিক কাজ আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি অলমেট তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ফুলের ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার কাঙ্খিত মন্তব্যর জন্য আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

এ ধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে দারুন লাগে ভাইয়া। এই ওয়ালমেট গুলো দেখতে যেমন দারুন ঘরের ওয়ালে লাগানোর পর ঘরের সৌন্দর্যও অনেক গুণে বেড়ে যায়। যাইহোক আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ওয়ালমেট তৈরির ধাপ গুলো আপনি খুবই গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

ধন্যবাদ আমার এই কাজটি আপনার পছন্দ করার কারণে। আপনাদের সার্পোট পেলে আরো ভালো ভালো কাজ আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ।

 4 years ago 

image.png


ভাই আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের কি উপহার দিয়ে আসছেন। বরাবরের মতো আজকের ক্রাফটি ও আমার কাছে দারুন লেগেছে। ক্রাফটি তৈরি করার পদ্ধতি সুন্দরভাবে দেখিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।


image.png

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38