আমাদের বাড়ির পুকুর থেকে মাছ ধরার ভিডিও

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পুকুর থেকে মাছ ধরার ভিডিও। যেখানে জেলে ভাইদের সাথে রাজের আব্বুও মাছ ধরেছিল।


IMG_20240323_135419.jpg



মাছ ধরা এবং মাছ ধরতে দেখা দুইটাই আনন্দের বিষয়। তবে তার চেয়ে বেশি আনন্দের বিষয় হয়ে থাকে মাছের খাবার দেওয়া। আমাদের বাড়ির দক্ষিণ সাইডের পুকুরটা মাটি খনন করতে হবে। এই জন্য মোটর দিয়ে সেকে দেয়া হয়েছিল পানি। এরপর জেলে ভাইয়েরা আসলেন মাছ ধরতে। যেহেতু পুকুরে পানি ছিল না তাই মাছগুলো গুছিয়ে একটি জায়গায় ছিল। আর এই মুহূর্তে যে যেভাবে পারে হাত দিয়ে খুঁটে খুঁটে মাছ ধরে হাঁড়ি লোড করেছিল। ঠিক এই মুহূর্তে আমরা অনেকজন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম। মাছ ধরার এমন সুন্দর চিত্র মনে করে দেয় গ্রামের ভালোলাগার কিছু বিষয়। আমিও মাছ ধরতে ভালোবাসি তবে বড়শি দিয়ে। এভাবে তো সম্ভব নয়। তবে এই মুহূর্তটা উপভোগ করতে খুবই ভালো লাগে। বিবাহের পর অনেকবার এমন মাছ ধরা দেখেছি এখানে। তবে তখন তো আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম না তাই ভিডিও ধারণ করার প্রতি তেমন ইন্টারেস্টিং ছিল না আমার। ভেরিফাইড হওয়ার আগেও ক্লাসে থাকাকালীন মুহূর্তে বেশ কিছু ভিডিও ধারণ করেছি। তবে এখন একে একে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি।


IMG_20240323_135447.jpg
Photography device: Huawei P30 Pro-40mp



ভিডিওতে মাছ ধরতে যে সমস্ত জেলেদের দেখছেন এরা অধিকাংশ আমাদের গ্রামের মানুষ। এদের মাছ ধরে খুবই হাত চালু হয়ে গেছে তাই কাঁটা আলা তেলাপিয়া মাছ কিছুই মনে করছে না তারা। আমরা অবশ্যই এভাবে মাছ ধরতে পারবো না। একটি তেলাপিয়া ধরতে গেলে বারবার খেয়াল রাখতে হয় হাতে কাটা ফুটছে কিনা। কিন্তু তারা তাড়াহুড়া করে যে যার মত বড় বড় মাছগুলো ধরে নিতে পারে এই জন্য কেমন লাগিয়েছে দেখুন। যারা উপস্থিত ছিল আমাদের সাথে তারা তো আনন্দে আটখানা। কেউ একে অপরকে দেখিয়ে দিচ্ছে উপর থেকে ওই যে বড় মাছ। আর এরাও সেভাবেই মাছ ধরতেছিল। এদিকে রাজের আব্বু রাজের ছোট আব্বু মোটর থেকে পানি তোলার কাজে ব্যস্ত ছিল। এক পুকুর থেকে মাছ ধরে নিয়ে পাশের আরেক পুকুরে রাখা হচ্ছিল। দুইটাই আমাদের পুকুর। আমাদের বাড়িতে দুইটা পুকুর রয়েছে। তাই একটা পুকুর যখন ছ্যেকে দেওয়া হয়। তখন একটা থেকে আর একটায় পানি দেওয়া হয়। এই জন্য পানি ধরানো নিয়ে কোন ঝামেলা হয় না। বরং মাছ ধরার পর গা ধোয়া,মাছ ধোয়ার সুবিধা হয়। এখানে বেশিরভাগ তেলাপিয়া মাছ ছিল। আর অল্প কিছু পাঙ্গাস মাছ। অন্যান্য মাছ এবার বর্ষার কারণে আমাদের পুকুর থেকে পাশের পুকুরে বেরিয়ে গিয়েছিল। পাশের আঙ্কেলরা সেই মাছ বাবদ কিছু টাকা দিয়ে দিয়েছিল।



Video source

Videography device: Huawei P30 Pro-40mp



যতক্ষণ জেলে ভাইয়েরা মাছ ধরল ততক্ষণ আমরা সবাই আনন্দ সহকারে দেখছিলাম। ঠিক এভাবে মাছ ধরতে ধরতে একটি মুহূর্তে সব জেলে ভাইদের মাছ হয়ে গেল। এরপরে পুকুরে অনেক মাছ ছিল। পরবর্তীতে সে মাছগুলো তারা নিজেরাই ধরে দিয়ে ছোট পুকুরটাতে ছেড়ে দিল। আর পরিত্যাক্ত মাছ গুলো রাজের আব্বু আর রাজের ছোট আব্বু অর্থাৎ আপনাদের সুপরিচিত @bidyut01 & @sumon09 মাছগুলো ধরল এবং বাড়িতে খাওয়ার জন্য রাখল। কিছু আত্মীয়-স্বজনের বাড়িতে দেয়া হলো। একদিকে আমার আব্বুদের দেয়া হয়েছে, আরেকদিকে ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে দেয়া হয়েছে। এদিকে আমার নানী শাশুড়িদের বাড়িতে দেওয়া হয়েছে। এভাবে আত্মীয়দের মাঝে কিছু মাছ দেওয়া হল। আর বড় মাছগুলা তো জেলেরা কিনে নিয়ে গেল। ঠিক এভাবে প্রায় তিন মন মাছ পাওয়া গেছিল।


IMG_20240323_135421.jpg

IMG_20240324_164843.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


ধন্যবাদ সকলকে


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওমাছ ধরার মুহূর্ত
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

Sort:  
 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাদের বাড়ির পুকুর থেকে মাছ ধরার ভিডিওগ্রাফি। আপনার শেয়ার করা পোস্টটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই পুকুর পানি ফেলে দিয়ে সেই পুকুরে মাছ ধরতে সত্যি বেশ ভালো লাগে। এমনিতেই তেলাপিয়া মাছ খেতে আমি বেশ পছন্দ করি তেলাপিয়া মাছগুলো দেখে মন ভরে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে

 2 years ago 

বিডিওতে দেখলাম জেলেরা পুকুরে অল্প পানি থাকতেই মাছ গুলো ধরে ফেলেছে। কারন পানি একেবারে শুকিয়ে গেলে মাছ গুলো খুব তারাতারি মারা যাবে। আর মাছ মারা গেলে খুব তারাতারি নষ্ট হয়ে যায়। তাদের মাছ ধরার স্টাইল দেখেই বুঝা যায়। তারা মাছ ধরাই খুব দক্ষ। ধন্যবাদ।।

 2 years ago 

ভাইয়া মটর দিয়ে ছেকে ধরা হচ্ছিল তো। তাই জেলেরা প্রস্তুত ছিল।

 2 years ago 

পুকুর থেকে মাছ ধরার ভিডিও মুহূর্তটি আমার ভীষণ ভালো লাগে। আসলে আমিও ছোটবেলায় এভাবে মাছ ধরতাম। মাছ ধরা বেশ মজার একটা বিষয়। সকলে মিলে একসাথে দেখতেও ভীষণ ভালো লাগতেছে। মাছগুলি দেখতেও ভীষণ ভালো লাগতেছে আমার কাছে। আমাদের সকলের সুপরিচিত দুই ভাই মিলে মাছ চাষ করে। এটা বেশ ভালো লাগে। তাদের দেখে আমরা ভীষণ অনুপ্রেরণা পাই।

 2 years ago 

হ্যাঁ ওরা দুই ভাই মাছের পিছে খুব পরিশ্রম করে

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন আপু বড়শি দিয়ে যদিও সকলেই মাছ ধরতে পছন্দ করে কিন্তু এইভাবে কাঁদার মধ্যে নেমে মেয়েদের জন্য তো আর মাছ ধরাটা সম্ভব নয়। আপনাদের পুকুরের তেলাপিয়া মাছগুলো দেখছি ভালই বড় হয়ে গিয়েছিলো। কিছুদিন আগে আমিও আমার পুকুর থেকে এভাবেই কাদার মধ্যে নেমে মাছ ধরেছিলাম।

 2 years ago 

হ্যাঁ আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ ছিল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আদকে আমাদের মাঝে শেয়ার করেছেন পুকুর থেকে মাছ ধরার খুব সুন্দর একটা ভিডিওগ্ৰাফি পোস্ট। আপু আপনার পোস্ট দেখে আমার এইভাবে মাছ ধরার কথা মনে পড়ে গেল। সত্যিই মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। আর এখন প্রতিটাই পুকুর থেকে এইভাবে পানি সরিয়ে মাছ ধরা হচ্ছে। ধন্যবাদ আপু খুব সুন্দর করে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন

 2 years ago 

ছোটবেলায় অনেক বার আমাদের জমিতে মাছ ধরেছিলাম। কিন্তু এখন আর তা হয়না। আজকে আপনার বাড়ির পুকুর থেকে মাছ ধরার ভিডিও দেখে আমার ও ধরার ইচ্ছা জাগলো। মনে হচ্ছে আমিও তাদের সাথে সেখানে নেমে মাছ ধরি। আসলে মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ এগুলা দেখলে একদম মনে হয় নিজেও রয়েছি তাদের সাথে।

 2 years ago 

পুকুরে পানি নিষ্কাশন করার পরে মাছ ধরার মুহূর্তটা সত্যি দারুন। নিষ্কাশন করার পরে বেশ কাট মাছ পাওয়া যায়। তবে ভিডিওতে ওই সব মাছ গুলো উপস্থিতি লক্ষ্য করলাম না।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার একটি ভিডিওগ্ৰাফি পোস্ট শেয়ার করেছেন। গ্ৰামে পুকুর থেকে মাছ ধরার এই সুন্দর মুহূর্ত দেখলে আমার কাছেও অনেক ভালো লাগে। এই দৃশ্য দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে। যখন ছোট ছিলাম তখন পুকুর থেকে এভাবে মাছ ধরা দেখলেই কাঁদার মধ্যে নেমে যেতাম। অবশ্য আমি মাছ ধরতে পারতাম না কিন্তু কাঁদায় ভাই-বোনেরা মিলে মাখামাখি করতে খুব ভালো লাগতো। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এখনো এই সমস্ত দৃশ্যগুলো সব সময় চোখে পড়ে। কারণ এই নিয়ে আমাদের জীবন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38