শিং মাছের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো শিং মাছের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250514_143121.jpg

শিং মাছ খুবই পুষ্টিকর একটি মাছ।গ্রাম অঞ্চলে শিং মাছকে রোগিদের খাবার মানা হয়।নতুন মায়েদের কিংবা অসুস্থ কোন ব্যাক্তির জন্য শিংমাছ রাখতেই হবে খাবারের তালিকায়।

গ্রাম অঞ্চলে মানুষরা শিং মাছকে জিওল মাছও বলে থাকে।আগেকার দিনে যেহেতু গ্রামে ফ্রীজ ছিলো না তাই শিং মাছ এনে হাঁড়িতে বা মাটিতে গর্ত করে জিইয়ে রাখতেন আর সেজন্য শিং মাগুর, কৈ মাছকে জিওল মাছ বলে থাকে।শিং মাগুর, কৈ মাছ অনেকদিন পর্যন্ত জিওল থাকতো জন্য এই মাছের চাহিদা ছিলো অনেক বেশি।

আগের দিনে সব দেশিও শিং মাগুর মাছ ছিলো কিন্তুু এখন সব চাষের শিং মাগুর মাছ।দেশি মাছে পুষ্টি ও স্বাদ আলাদা।আমরা বাবার বাড়ির মাছ বারোমাসে খেয়ে থাকি আর আজকের শিং মাছ গুলো আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। বাবার বাড়ির পুকুরের দেশি শিং মাছ এগুলো। প্রায় দশ বছর পর পুকুর সেচেছে আর সেই পুকুর থেকে এই সুন্দর বড়ো বড়ো শিং মাছ গুলো পাওয়া গেছে। অনেক মাছ পেয়েছে আর কিছু মাছ বিক্রি করেছে কিছু মাছ নিজেদের খাওয়ার জন্য রেখেছেন আর কিছু আমাদের বাড়িতে পাঠিয়েছেন।

শিং মাছ গুলো এতো বড়ো সাইজের যে দেখলে হাইব্রিড মনে হয় কিন্তুু এগুলো দেশি শিং মাছ।শিং মাছের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই শিং মাছ গুলোর বেশি ভাগেই ডিম যুক্ত ছিলো।মজা করে খেয়েছি।

IMG_20250514_143121.jpg

IMG_20250514_143057.jpg

ভিডিও সোর্স লিঙ্ক

এই ছিলো আমার দেশি শিং মাছের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
# টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250514_145630.jpg

IMG_20250513_215804.jpg

Sort:  
 last year 

বাহ,অনেক সুন্দর ফটোগ্রাফি ও ভিডিও করেছো দিদি।আমার কাছে খুবই ভালো লেগেছে।আমরাও
শিং মাছকে জিওল মাছ বলতাম।এটি খুবই উপকারী মাছ তবে আমি খাই না।আমার বাবা ও মা খেয়ে থাকেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

 last year 

বাহ অসাধারণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন। শিং মাছ গুলো দেখেই অনেকটাই ভালো লাগলো। কেমন ছটফট করছে শিং মাছগুলো। আমি এমনিতে শিং মাছ খাই না। কিন্তু আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

শিং মাছের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শিং মাছ সম্পর্কে আপনি অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করেছেন। বর্তমানে ডাক্তারেরা অপারেশন হলেই শিং মাছ খেতে বলে। শিং মাছ খেলে নাকি শরীরে রক্তের চাহিদা পূরণ হয়। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ঠিক বলেছেন ডাক্তার ও শিং মাছ খেতে বলে।

 last year 

খুব সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ভিডিওগ্রাফি৷ যেভাবে আপনি শিং মাছের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ একইসাথে এই ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার ভিডিওগ্রাফির দক্ষতা খুব ভালোভাবেই আপনি ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42