আলু,সজিনা,ঝিঙ্গা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি ❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আলু,পটল, ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250613_144110.jpg

IMG_20250613_144133.jpg

প্রচন্ড গরমে মানুষ পশুপাখির জীবন ওষ্ঠাগত। গরমে কিছু ভালো লাগে না।এই গরমে যতোটা সম্ভব মসলা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। গরমে কম মসলা যুক্ত পাতলা ঝোল খেতে দারুণ লাগে উপকারী ও অনেক।আমি গরমে বেশি মসলা জাতীয় খাবার এরিয়ে চলার চেষ্টা করি।

আজ আমি রান্না করেছি পুকুরের নানা প্রকারের মাছ দিয়ে ঝিঙে, আলুও সজনে ডাটা দিয়ে পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি অনেক উপকারী গরমের জন্য। খেতেও সুস্বাদু।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20250609_121418.png

১.আলু
২.ঝিঙে
৩.সজিনা
৪.মাছ
৫.পেঁয়াজ কুচি
৬.আদা বাটা
৭.জিরা বাটা
৮.কাঁচা মরিচ
৯.লবন
১০.হলুদ

প্রথম ধাপ

প্রথমে কয়েক প্রকারের মাছ কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো লবন হলুদ দিয়েছি ও মেখে নিয়েছি।
PhotoCollage_1749802227358.jpg

দ্বিতীয় ধাপ

কড়াইয়ে তেল দিয়েছি ও গরম করে নিয়ে সেই গরম তেলে লবন হলুদ মাখা মাছ গুলো দিয়ে ভেজে নিয়েছি।

PhotoCollage_1749803101797.jpg

তৃতীয় ধাপ

মাছ ভাজা তেলেই গোটা জিরা ও পেঁয়াজ কুচি ফোড়ন দিয়েছি। হালকা ভেজে নিয়েছি ও তাতে সবজি উপকরণ গুলো দিয়েছি এবং তাতে লবন, হলুদ দিয়েছি ও ভেজে নিয়েছি কিছু সময়।

PhotoCollage_1749803265028.jpg

চতুর্থ ধাপ

এখন ভাজা সবজিতে বাটা সব মসলা উপকরণ গুলো দিয়েছি ও ভেজে নিয়েছি। ভাজা হলে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1749803492226.jpg

পঞ্চম ধাপ

এখন মাছ ভাজা গুলো দিয়েছি ও কিছু সময় রান্না করে নিয়েছি। সবজি গুলো সিদ্ধ হয়েছে এবং তরকারি গুলো হয়েছে তাই নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1749803658791.jpg

পরিবেশন

IMG_20250613_143659.jpg

IMG_20250613_144133.jpg

IMG_20250613_143659.jpg

এই ছিলো আমার আজকের চমৎকার সুস্বাদু আলু,সজিনা,ঝিঙে দিয়ে মাছের ঝোল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



20250606_184412.jpg

IMG_20250604_161632.png

IMG_20250528_103912.png

Sort:  
 last year 

অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।

 last year 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল।

 last year 

আলু,সজিনা,ঝিঙ্গা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। দেখে মনে হচ্ছে রেসিপিটি খেতে খুবই মজাদার ছিল। কালারটাও বেশ দারুন এসেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মজাদার ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য আপু।

 last year 

আলু,সজিনা,ঝিঙ্গা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয় ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

হ্যাঁ খেতে সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

মজার মজার রেসিপি গুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করা রেসিপি টা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি তো দেখছি আজকে খুবই ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। দেখেই জিভে জল চলে আসলো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। এরকম মজার মজার রেসিপি গুলো খেতে কিন্তু মাঝেমধ্যে ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ রেসিপিটা তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 62771.20
ETH 1668.22
USDT 1.00
SBD 0.42