বেগুন ও আলু দিয়ে শিং মাছের মজাদার রেসিপি।
কেমন আছেন সবাই? আশা করছি, সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদের মাঝে হাজির হলাম রেসিপি পোস্ট নিয়ে। রেসিপি পোস্ট আমি প্রতি সপ্তাহেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রেসিপি পোস্ট করতে আমার খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি বেগুন ও আলু দিয়ে শিং মাছের মজাদার রেসিপি। একেক অঞ্চলের রান্নার স্টাইল একেক রকম। কিন্তু আমি এই রেসিপিটি এভাবেই তৈরি করে থাকি। খেতে খুবই সুস্বাদু লাগে। বেগুন ও আলু দিয়ে শিং মাছের মজাদার রেসিপি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে চলুন ধাপে ধাপে শেয়ার করি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে।
• শিং মাছ
• বেগুন
• আলু
• লবন
• হলুদ
• ধনিয়ার গুড়া
• মরিচ
• পেঁয়াজ
• রসুন
• তেল
• জিরা
প্রথমে একটি কড়াইতে তেল গরম করে মরিচ,পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিবো৷ তারপর দিবো গুড়া মশলা।
এরপর মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিবো। এখন মশলার সাথে মাছগুলো খুব ভালো ভাবে কষাতে হবে।
মাছ ভালো করে কষানো শেষ হলে একটি পাত্রে উঠিয়ে রাখবো
তারপর বাকি মশলার মধ্যে বেগুন ও আলু আর সামান্য পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপর কষানো শেষ করে পরিমান মতো ঝোলের পানি দিয়ে দিব।
ঝোল ফুটে আসলে মাছগুলো দিয়ে দিবো।
তারপর নামানোর কিছুক্ষন আগে জিরা গুড়া দিয়ে চুলা অফ করে দিবো।
এখন একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি।
আমার আজকের বেগুন ও আলু দিয়ে শিং মাছের মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা মন্তব্যে জানাতে ভুলবেন না।আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করি। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
শিং মাছ খুব মজার মাছ।এই মাছের ঝোল খাওয়া খুব ভালো।আপনি আজ শিং মাছ আলু ও বেগুন দিয়ে রান্না করলেন।খেতে ভীষণ মজার হয়েছিল বেশ বোঝা গেলো।কারন রেসিপিটি খুব লোভনীয় লাগছে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
শিং মাছ আলু এবং বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক মজার হয়। মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
রেসিপি পোস্ট শেয়ার করতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আলু বেগুন এবং শিং মাছ দিয়ে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের এলাকার রান্নার ধরন গুলো অনেক টাইট এরকমই হয়ে থাকে। তবে মাছ রান্নার ক্ষেত্রে প্রায় সব সময় মাছগুলোকে ভেজে তারপর রান্না করতে দেখি। যাই হোক এভাবে রান্না করলে অবশ্য খেতেও বেশ সুস্বাদু লাগে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমরাও মাছ ভেজে রান্না করি। কিন্তু সব ধরনের মাছ ভেজে রান্না করলে ভালো লাগেনা। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ আপু একেক অঞ্চলের রান্নার স্টাইল একেক রকম এবং আপনি আজকে অনেক সুস্বাদু ভাবে বেগুন ও আলু দিয়ে শিং মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন এবং এটি কিভাবে তৈরি করেছেন। তার সম্পূর্ণ বর্ণনা আমাদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে পরিবেশনা করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। আশা করি,, সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে সব প্রতিনিয়ত পাশে থাকবেন।
আসলে বিভিন্ন অঞ্চল ভেদে রান্নার স্টাইল বিভিন্ন রকম। বিভিন্ন জায়গায় ভ্রমন করে বিভিন্ন ধরনের সাদ গ্রহণ করতে বেশ ভালো লাগে। শিং মাছ আমাদের দেশের জন্য খুবই উপকার। আমি নিজেও একটি খেতে বেশ পছন্দ করি।
আপনার কথার সাথে একমত আপু।
বেগুন এবং আলু দিয়ে শিং মাছ রান্নার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শিং মাছ রান্নার ক্ষেত্রে আপনি কাঁচা মরিচ বেটে ব্যবহার করেছেন এজন্য এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়।
শুকনা মরিচের থেকে কাঁচামরিচের তরকারি টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে। সেজন্য কাঁচা মরিচ ব্যবহার করেছি। আপনাকে অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।
বেগুন ও আলু দিয়ে শিং মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি তৈরি করেছেন যা দেখে খুবি ভালো লেগেছে আমার। রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।
আপনার কাছে ভালো লাগছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।
শিং মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর বেগুন এবং আলু দুটোই আমার বেশ পছন্দের। বেগুন এবং আলু দিয়ে শিং মাছ রান্নার মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু,,রেসিপিটি সত্যিই অনেক মজা হয়েছিল খেতে। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি।
শিং মাছের ঝোল খেতে খুবই মজা হয় আপু । তবে বেগুন খাওয়া হয়না এলার্জিজনিত সমস্যার কারণে । আপনি যেভাবে রান্না করেছেন খেতে নিশ্চয়ই খুবই মজা হয়েছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আমার মনে হয়, এই সমস্যাটা সবারই আছে। আমারও এই সমস্যাটা হয় মাঝে মাঝে।
শিং মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনি ঠিক বলেছেন একেক অঞ্চলের রান্না একেক ধরনের। তবে শিং মাছ আমি বেশির ভাগ সময় এভাবে রান্না করি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু ঠিক বলেছেন,, শিং মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং এই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল খেতে।
বেগুন ও আলু দিয়ে এভাবে শিং মাছ রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
মন্তব্য দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।