দেশি মাছের হরেক রকম রেসিপির ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ
মাতৃভাষা বাংলার নাম্বার ওয়ান কমিউনিটি-

51.jpg

হ্যালো প্রিয় আমার বাংলা ব্লগবাসি-
আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেশি মাছের কিছু সুস্বাদু রেসিপির ফটোগ্রাফি শেয়ার করবো। ঘরোয়া পদ্ধতিতে তৈরী করা রেসিপির ফটোগ্রাফি গুলো সবার কাছেই ভালো লাগবে।

ছোট সময় তৃতীয় শ্রেণীতে পড়ার সময় বাংলা বিষয়ে পরিক্ষা দেওয়ার সময় একটি প্রশ্ন পেয়েছিলাম। সেটা হলো আমাদেরকে কেন মাছে ভাতে বাঙালি বলা হয়। এই প্রশ্নের উত্তরটা আমি খুবই সুন্দর ভাবেই লিখেছিলাম। বর্তমানে প্রাইমারি স্কুলে এমন প্রশ্ন আসে কি না,সেটা আমার জানা নেই। পৃথিবীর মধ্যে বৈচিত্রময় একটি দেশ হলো আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের ভিতরে শত শত খাল-বিল নদী-নালা রয়েছে। সেই নদী-নালাতে পাওয়া যায় হাজারো রকমের মাছ। তবে বর্তমানে অনেক খালবিল নদী-নালাই বিলুপ্ত হয়ে যাচ্ছে।

আমাদের ঘরের পিছনে একটি খাল ছিল। এই খালটি বিজনা নদী, তিতাস নদী হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছিল। এখন বিভন্ন জাগায় বাঁধ দিয়ে ভরাট করে ফেলার কারনে খালটির অস্তিত্ব বিলিন হয়ে গেছে। একসময় এই খালে আইড় মাছ, বোয়াল মাছ, শোল মাছ, কৈ, মাগুর, শিং, টাকি, পুটি সহ নানা ধরনের মাছ পাওয়া যেতো। বর্তমান প্রজম্মের কাছে সে গুলো এখন স্বপ্ন। আমাদের দেশের মানুষ আগে খাল বিল নদী নালা থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরতো, জমিতে ধান চাষ করতো, সবজি চাষ করতো। নিজের জমির চাষ করা চালের ভাত খেতো। নিজের হাতে ধরে আনা সুস্বাদু মাছ খেতো। মাছ ভাত ছাড়া তারা জীবন অতিবাহিত করা, কল্পনাও করতে পারতো না। প্রত্যেকদিন মাছ ভাত দিয়ে তাদের দিন শুরু হতো। এই জন্যই আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হতো। তবে এখন আমাদের সেই উপাধি বহাল আছে কিনা, সেটা আমার জানা নেই। যায়হোক এখন রেসিপির ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।

মেনি মাছ ভুনা😋😋

57.jpg

কেউ বলে মেনি মাছ, কেউ বলে ভেদা। এই মাছের স্বাদ সব দিক দিয়ে সেরা। আমাদের দেশের ঐতিহ্যবাহি একটি মাছ এই মেনি মাছ। এই মাছটির মধ্যে তুলনা মূলক একটু বেশি মাংস পাওয়া যায়। এক সময় সব খাল বিলেই প্রচুর পরিমানে এই মাছ টি পাওয়া যেতো। তবে এখন প্রায় বিলপ্তির পথে। বড় নদী বা হাওর ছাড়া এই মাছের দেখা মিলে না। এই মাছ গুলো ভুনা করে খেতে ভীষন স্বাদ লাগে।

সিলভার কাপ মাছের মুন্ডু ভুনা।😋😋

50.jpg

যে কোন মাছের মুন্ডু আমার খুবই প্রিয়। সাধারনত আমাদের বাড়িতে যে কোন মাছ ভুনা করলে মা আমাকে মাছের মুন্ডটা খেতে দেয়। সবাই খাওয়ার সময় আমি বাসায় না থাকলেও মা আলাদা করে আমার জন্য মাছের মুন্ডুটা তুলে রাখতো। ঈদের পরের দিন বাবা বড় একটি সিলভার কাপ মাছ এনেছিল। দুপুরে সবাই খাবার খাওয়ার সময় আমি বাসায় ছিলাম না। ফুটবল খেলতে চলে গেছিলাম। আমি সবার লাষ্টে খেতে এসে দেখি মা একটি বাটিতে মাছের মুন্ডুটা তুলে রাখলেন। মায়ের ভালোবাসার তুলনা হয় না।

হরেক রকম মাছের ভুনা😋😋

52.jpg

এখানে তিন প্রকার মাছ রয়েছে। পাবদা মাছ, পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ। আমাদের ঘরের জন্য বাবা বাজার থেকে কয়েক প্রকারের মাছ নিয়ে আসেন। বাচ্ছারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। কারন পাঙ্গাস মাছে কাটা কম। ঘরের বউ আবার পাঙ্গাস খায় না। তার জন্য পাবদা মাছ। আর সবাই যেটা খায় সেটা হলো সিলভার কাপ মাছ। আমার আবার কোন মাছে নিষেধাঙ্গা নেই। আমি সব মাছই খেতে পারি। হালাল কোন কিছু খেতে আমার কোন বাধা নিষেধ নেই। সব কিছুই খেতে পারি।

চাপিলা মাছ ভাজা😋😋

54.jpg

চাপিলা মাছটা নদীর মাছ। এটা নদী ছাড়া খালবিলে পাওয়া যায় না। আমাদের তিতাস নদীতে চাপিলা মাছটা প্রচুর পরিমানে পাওয়া যায়। তবে নদীতে দিন দিন মাছের পরিমান কমে যাচ্ছে। ফসলের জমিতে কিটনাশক ব্যবহার করার কারনে মাছের উৎপাদন কমে যাচ্ছে। আবার অন্যদিকে রয়েছে নদী দূষণ। সব মিলিয়ে অনেক মাছ আজকে বিলুপ্তির পথে। এই চাপিলা মাছটা ভুনা করে খাওয়ার চেয়ে ভাজা ভাজা করে খেতে বেশি স্বাদ লাগে। ভাত ছাড়াই এই মাছটা আমি খেয়ে ফেলেছি,হি হি হি।

টেংরা মাছ ভুনা😋😋

55.jpg

এই মাছটা নদী ও বিলের মধ্যে বেশি পাওয়া যায়। এটা খুবই সুস্বাদু একটি মাছ। আমি সব মাছই তেল দিয়ে ভাজি করে তারপর ভুনা করে খায়। তবে এই মাছটা ভাজি করা ছাড়াই ভুনা করেছে। খেতে খুবই স্বাদ লেগেছে। দেশি মাছের স্বাদই অন্যরকম। বর্তমানে দেশি মাছ পাওয়া খুবই কঠিন। বাজারে চাষের মাছের উপস্থিতি বেশি দেখা যায়। নদী এলাকা গুলোতে দেশি মাছ পাওয়া যায়। এখন আবার সব দেশি মাছের ভিতরে ডিম পাওয়া যাচ্ছে। ডিম ওলা মাছ গুলো না ধরলে ভবিষ্যতে প্রচুর মাছ পাওয়ার সম্ভাবনা থাকে।

টাকি মাছের ভর্তা😋😋

53.jpg

যে কোন মাছের ভর্তা আমার খুবই প্রিয়। আর টাকি মাছের ভর্তা হলে তো কোন কথা থাকে না। এই ভর্তার মধ্যে সম্ভবত আরো অন্য মাছও দেওয়া হয়েছিল। মাছ ভর্তা আবার একটু ঝামেলার কাজ। প্রথমে মাছ সিদ্ধ করে,তারপর মাছের কাটা ফেলতে হয়। তারপর আবার তেলে ভাজতে হয়। কয়েকটি স্টেপ অতিক্রম করে,তারপর সুস্বাদু ভর্তা তৈরী করতে হয়। আমার জানা মতে সবাই মাছ ভর্তা পছন্দ করে।

বন্ধুরা দেখতে দেখতে অনেক গুলো দেশি মাছের সুস্বাদু রেসিপির ফটোগ্রাফি শেয়ার করে ফেলেছি। সব গুলোই আমাদের দেশি মাছ। নদী নালা খাল-বিলের মাছ। খেতে খুবই স্বাদ লেগেছিল। আজকে আর বাড়াবো না। বিদায় নেওয়ার সময় হয়েছে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলrealme-53
শিরোনামদেশি মাছের হরেক রকম রেসিপির ফটোগ্রাফি।।
স্থানসৈয়দাবাদ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
তারিখ২০/০৬/২০২৪
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@joniprins

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7J8W9NZEbNsUTLEMkrtgqwUMHmRbAh6UqX4xVw4ivcS7bbpBquT2w2543nYruerj3XBGzuKvCPijibJe6h1hHzcjF.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মাছের সুন্দর সুন্দর রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অসাধারণ রেসিপি গুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। বেশ চমৎকার ভাবে আপনি মাছের রেসিপি উপস্থাপন করেছেন এখানে। আর এরই মধ্য দিয়ে বেশ অজানা মাছের রেসিপি সম্পর্কে ধারণা পেলাম।

 2 years ago 

এগুলো বাড়িতে রান্না করা রেসিপি ভাইয়া। মাছের ভুনা গুলো খেতে ভীষন স্বাদ লাগে। ধন্যবাদ।

 2 years ago 

বেশ মজার মজার খাবারের রেসিপি শেয়ার করেছেন দেখছি। খুবই ভালো লাগলো প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি দেখে। মেনি মাছ কখনো খাওয়া হয়নি। জিভে জল চলে এসেছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ ভাইয়া এত মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মেনি মাছ একবার খেয়ে দেখবেন। দারুন স্বাদের মাছ। ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে লোভনীয় একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন দেখে তো আমার জিভে জল চলে এসেছে।দেশি মাছের হরেক রকম রেসিপির ফটোগ্রাফি। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক প্রিয় তবে ভাজি মাছগুলো আমার খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া এটা কোন রেসিপি না। বিভিন্ন মাছের রেসিপির ফটোগ্রাফি। ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাইয়া আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত আমাদের প্রিয় খাবার। আমরা যত কিছু খায় না কেন মাছ না খেলে মনে হয় সেদিন খাওয়া হয়নি। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ ছিল। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জী আপু আমাদের মাছ ভাত ছাড়া একদিনও চলে না। এই জন্যই আমরা মাছে ভাতে বাঙালি।

 2 years ago 

আপনি আজ দেশী মাছের নানান রেসিপির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। মেনি মাছ আমার আম্মুর খুব পছন্দের মাছ।দেশী মাছ খেতে ভীষণ স্বাদের হয়।ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মেনি মাছটা আমার কাছেও ভালো লাগে। দেশি মাছের স্বাদ অন্যরকম। ধন্যবাদ।

 2 years ago 

এত এত লোভনীয় মাছের রেসিপি দেখে তো ক্ষুদা লেগে ভাইয়া।ছোট মাছ আমার খুবই পছন্দের। আর টাকি মাছের ভর্তা তো আরও বেশি পছন্দের। খুবই লোভনীয় লাগছে খাবারগুরো।ধন্যবাদ ভাইয়া মাছের কয়েকপ্রকার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মাছের ভর্তা আমার কাছেও অনেক ভালো লাগে। সেই স্বাদ। ধন্যবাদ।

 2 years ago 

নদীমাতৃক আমাদের দেশ কত সুন্দর। দিন দিন নদীর সংখ্যা কমে যাচ্ছে। যাই হোক প্রতিটি মাছের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। রান্না করা দেখে লোভ লাগছে।

 2 years ago 

জী আপু নদী নালার সাথে মাছের সংখ্যাও কমে যাচ্ছে। ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে বিভিন্ন দেশি মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। আসলে মাছ ভুনা আমার অনেক পছন্দের। টাকি মাছের ভর্তা তো আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি। আর সিলভার কাপ মাছের কথা কি বলবো ,সিলভার কাপ মাছ ভেজে রেখে দিয়ে পরের দিন যদি খায় আমার কাছে মনে হয় ইলিশ মাছের মত টেস্টি লাগে। অনেক সুন্দর সুন্দর মাছ ভুনার রেসিপি আপনি শেয়ার করেছেন যা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে।

 2 years ago 

সব গুলোই দেশি মাছ। আর সিলভার কাপের মাছটাও খেতে দারুন লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি আমরা নাকি মাছে ভাতে বাঙালি। তবে কথাটা কিন্তু একদম ঠিক। আমরা মাছ ভাত খেতে বেশি পছন্দ করি। লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

জী আপু মাছ ভাতের জন্যই আমরা মাছে ভাতে বাঙালি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38