অভিমান

in আমার বাংলা ব্লগ5 years ago

আমি জানিনা আমার মনের মতিগতি কি। তবে আমি মানুষের মনের মতিগতি দেখলেই হুট করে কিছু একটা আন্দাজ করতে পারি। যদিও আমার আন্দাজ করা অনেক সময় বৃথা যায় না। কারণ হয়তো বা আমি কিছু কিছু সময়, কিছু কিছু ব্যাপার গুলো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারি যে, কার মনের ভিতরে কি চলছে।প্রতিদিন যখন অফিসে যাই, তখন প্রতিনিয়ত বহু মানুষের সঙ্গেই যাত্রা পথে দেখা হয়। হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি বিধায়, এরকম মাঝে মাঝে চিন্তা হয়।


জগত সংসারে কত কিছুই ঘটে যাচ্ছে প্রতিনিয়ত মানুষের জীবনে । সত্য কথা বলতে গেলে কি, এখনও আমাদের সমাজে প্রতিনিয়ত বাড়ি ঘরগুলোতে নারী নির্যাতন হয়েই যাচ্ছে। যেটা আমাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়ে থাকে ।কারন আমি এই সকল বিষয় মোটেও সহ্য করতে পারিনা।হুট করে যখন একটা ভদ্রমহিলা গাড়িতে চড়ে বসল এবং তার চোখের কোণে যখন পানি জমা দেখলাম । তখন আমি বুঝতে পেরেছি ,হয়তো তার সংসারের কোনো ঝামেলা চলছে ।হয়তো স্বামী কর্তৃক সে নির্যাতনের শিকার হয়েছে।
প্রতিটি সংসারেই ঝুট-ঝামেলা থাকেই। কিন্তু আমি মনে করি সমাধান একটা ভালো একটা বিষয়। কিন্তু সমাধানের পথ যেন কোনভাবে নির্যাতনের মাধ্যম না হয়, সেইটা আমার কাছে সব থেকে বড় বিষয়।অভিমান বড্ড খারাপ জিনিস। এই অভিমানে কেউ সবকিছু ত্যাগ করে, আবার এই অভিমানে কেউ পরপারে পাড়ি জমায়। যাইহোক এমন অভিমান সবার ভেঙে যাক ।সবাই মানসিকভাবে শান্তিতে থাকুক এই কামনাই করি।
20210816_101727.jpg

20210816_100342.jpg

20210816_100545.jpg

Sort:  
 5 years ago 

ভাইয়া আপনার উপস্থাপনা টি সম্পূর্ণ বাস্তব ধর্মী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

ভাইয়া আপনার লেখা টা অসাধারণ, আপনি ঠিকই বলেছেন,এখনও অনেক ঘরে নারী নির্যাতন চলছেই,যা খুবই অশ্লিল এবং নোংরা কাজ

 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62568.13
ETH 1763.39
USDT 1.00
SBD 0.39