"ফলন্ত গাছ উপড়ে ফেললাম"
নমস্কার
ফলন্ত গাছ উপড়ে ফেললাম:
বন্ধুরা,প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে।উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়।অনেকদিন থেকেই সরকারি টাইম কল আমাদেরকে দেবে বলে কথা হচ্ছিল।কিন্তু বাড়ির সংখ্যা কম থাকায় দিতে দেরি হচ্ছিল।এই নিয়ে অনেক হাঁটাহাঁটি ,বলতে গেলে অনেক সংগ্রামের পর কাঙ্ক্ষিত দিন চলে আসলো।অনেকের কাছেই টাইম কল শব্দটি নিউ মনে হতে পারে।আসলে এই কল প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হয় এবং স্বচ্ছ জলের ব্যবস্থা করা হয়।এটা দিনের তিনবার নির্দিষ্ট সময়ে দেওয়া হয়।তো সেইজন্যই এই প্রস্তুতি নিতে হচ্ছে।বাবা মা সকাল থেকেই কাজ করতে ব্যস্ত।বিচুলির গাদা সরিয়ে কলার বাসনা দিয়ে বোঝা বেঁধে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।যাতে পথের ড্রেন ঠিকভাবে কেটে পাইপ বসানো যায়।
রাস্তা থেকে কিছুটা পথ ভিতরে এসেই আমাদের ক্ষেত।কুমড়া গাছের মাদা করা ছিল,কুমড়া গাছগুলো অনেক বেড়েছে কয়েক দিনে।এমনকি ফুল ও ফল দেওয়া শুরু করেছে সবে।ছবির কুমড়াটি তার মধ্যে সবথেকে বড় হয়েছে।যদিও গাছগুলো উপড়ে ফেলতে আমার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কি করা যাবে।সরকার থেকে তো আমাদের একার জন্য এই সুবিধা যখন তখন দেবে না।তাছাড়া সময়ের কাজ সময়ে করতে কিছুটা তো ছাড়তে হবে।তাই জন্য কয়েকটি ঝাল গাছ,সাদা শাক ও ফলন্ত কুমড়া গাছ উপড়ে ফেললাম।এখন এগুলো তরকারি করেই খেয়ে নিতে হবে।
কুমড়া গাছে অনেক ছোট ছোট জালি এসেছিল।আসলেই বেশ খারাপ লাগছিল তোলার সময় ,কিন্তু পরে আমরা কিছু কচি কুমড়া ভাজি করে খেয়েছিলাম।আর কচি কুমড়া ভাজি বেশ মজার লাগে।যেদিন এই কাজগুলো দ্রুত করা হয়েছিল সেদিন টাইম কল বসানোর জন্য কয়েকজন লোক 30 ফুট মেপে একটা দাগ কেটে রেখেছিল।আসলে প্রথমে বলা হয়েছিল সরকারি রাস্তা থেকে বাড়ির মধ্যে 30 ফুট অব্দি ফ্রি পাইপ দিয়ে টাইম কল বসিয়ে দেবে।আর বাড়তিটা নিজ খরচে নিতে হবে,পরে অবশ্য এই ধারণা পাল্টে গিয়েছিল।যাইহোক তো সেই অব্দিই মাপ করে একটা চিহ্ন করে রেখে যান তারা ,সেদিন জেসিপি না আসার ফলে কাজটি বন্ধ হয়ে যায়।কিন্তু ততক্ষণে আমাদের কুমড়া গাছ উপড়ে ফেলা শেষ।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতিটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
গতকাল শুনছিলাম টাইম কল বসানোর কথা। সরকারি রাস্তা থেকে বাড়ির মধ্যে 30 ফুট অব্দি ফ্রি পাইপ দিয়ে টাইম কল বসিয়ে দেওয়ার জন্যই আজ আপনাদের কে ফলন্ত গাছ গুলো উপড়ে ফেলতে হলো। এতে অনেক কষ্ট পাওয়ারই কথা। কিন্তু কি আর করার কিছু পেতে হলে তো কিছুই ছাড়তে হবে। আবার লাগিয়ে নিবেন না হয় আপু।
হ্যাঁ আপু,আবার লাগাতে হবে।আসলেই কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ফলন্ত গাছ উঠিয়ে ফেললে কষ্ট তো লাগবেই আপু কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয় ।তবে গাছগুলো উঠানো দেখে আমারও ভিতরটা অনেক কষ্ট লাগলো আমি আবার একটু গাছ প্রেমি। আবার না হয় নতুন করে গাছ লাগিয়ে নিবেন কিছুটা মনের কষ্ট দূর হবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি গাছ প্রেমী জেনে ভালো লাগলো, তবে কষ্ট হয়েছে এইজন্য আমি দুঃখিত।ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু কোন কিছু করার পিছনে উদ্দেশ্য তো অবশ্যই থাকতে হবে।ফলন্ত গাছ এভাবে তুলে ফেলতে সত্যি অনেক কষ্টের। তবে করার কিছু নেই,আসলে আপু কিছু পেতে হলে কিছুটা হলেও ছাড় দিতে হয়। যাইহোক আপু টাইম কল তো আর বারবার লাগানো সম্ভব নয় কিন্তু গাছ হয়তো আবারো লাগানো যাবে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু,কোন দীর্ঘস্থায়ী জিনিস বারবার বসানো সম্ভব নয়।ধন্যবাদ আপনাকে ও।
যখন যে পরিস্থিতির শিকার হতে হয় তখন সেটা মেনে নিতে হয়। হয়তো বিশেষ কারণের জন্য ফলন তো একটি গাছকে উপড়ে ফেলতে হয়েছে। যাইহোক নতুন একটা বিষয় সম্পর্কে অবগত হলাম।
ঠিকই বলেছেন,ধন্যবাদ ভাইয়া।