"আমার বাংলা ব্লগের" দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের প্রথম দিনের অনুভূতি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের প্রথম দিনের অনুভূতি জানাতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের সকলের প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় বর্ষপূর্তি তিন দিনব্যাপী উদযাপন করেছি। দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে আমাদের সকলের মাঝে খুবই আনন্দ এবং টানটান উত্তেজনা কাজ করছিলো। দেখতে দেখতে "আমার বাংলা ব্লগ" দু'বছরে পদার্পণ হলো । আসলে "আমার বাংলা ব্লগ কমিউনিটির" সাথে কিভাবে যে দুই বছর পার করেছি তা ভেবে পাচ্ছি না। সময় যেন খুবই তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে গেল। বর্ষপূর্তি পূর্ণ হওয়ার কয়দিন পূর্ব থেকে আমাদের মনে জাগতো কি ভাবে আমরা আমাদের প্রিয় কমিউনিটির বর্ষপূর্তি উদযাপন করবো? বর্ষপূর্তি অনুষ্ঠান কয়দিন চলবে এবং কিভাবে পরিচালনা করা হবে? অবশ্যই বর্ষপূর্তি উদযাপন নিয়ে আমাদের শ্রদ্ধেয় দাদা একটি পোস্ট দিয়েছে সকলের মতামত জানার জন্য। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের মাঝে সেই সেই মাহিন্দ্রক্ষণ মুহূর্ত এসে পড়লো।
দুই বছর পূর্তি হল
আমার বাংলা ব্লগ,
হাসি গানে আনন্দে
আজ বাজাই বাংলা ঢলক।
১১ ই জুন রাত ৯ টায় বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে "আমার বাংলা ব্লগের" সম্মানিত ফাউন্ডার শ্রদ্ধেয় দাদার শুভেচ্ছা বার্তা মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই শুভ ভাই তার আবেগি কণ্ঠে শুভেচ্ছা বার্তা আমাদের নিকট প্রেরণ করেছে। পরে সম্মানিত এডমিন এবং মডারেটর প্যানেলের সকল সদস্য তাদের শুভেচ্ছা বার্তা এক এক করে প্রেরণ করেছে। তাদের প্রতিটি শুভেচ্ছা বার্তার পেছনে হৃদয়ের ভালোবাসা এবং আবেগ জড়িত। পরবর্তীতে সাধারণ ইউজারদের মাঝ থেকে কয়জনকে মনোনীত করা হয়েছে শুভেচ্ছা বার্তা প্রদান করার জন্য। তারা তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে হৃদয় অনুভূতি গুলো চমৎকার ভাবে প্রকাশ করেছে। আর অন্যরা সবাই জেনারেল চ্যাটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছে।
মোবাইলের স্ক্রিনশট থেকে নেওয়া
আমার বাংলা ব্লক মানে ভালবাসার আরেক নাম যেখানে হৃদয়ের ভালো লাগা ভালোবাসার অনুভূতি গুলো সুন্দর ভাবে প্রকাশ করা যায়। নিজের অনুভূতিকে মাতৃভাষায় প্রকাশের স্বাচ্ছন্দ হলো আমার বাংলা ব্লগ। নিজের দক্ষতা, সৃজনশীল নতুনত্বের প্রকাশের আরেক নামে হচ্ছে আমার বাংলা ব্লগ। তাইতো বিশেষ হ্যাং আউটে যারা যে পর্যায়ে পারদর্শী তারা তাদের দক্ষতাকে চমৎকার ভাবে প্রয়োগ করার চেষ্টা করেছে গান পরিবেশন আর কবিতা আবৃত্তির মাধ্যমে। সবাই তাদের ভালোবাসার জায়গা থেকে নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করেছে গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে। অনুষ্ঠানের সময় যত অতিবাহিত হচ্ছে ততোই আমরা আনন্দের বিভোর। সকল ইউজারদের মাঝে কি যে আনন্দ অনুভূতি কাজ করতেছে তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আসলে হৃদয়ের সকল ভালোলাগা ভালোবাসা অনুভূতি কখনো লিখে প্রকাশ করা সম্পূর্ণ ভাবে সম্ভব নয়। কিছু অনুভূতি হৃদয়ের অগোচরে রয়ে যায়। অনুষ্ঠানে প্রতিটি পর্যায় সাজানো হয়েছে অনেক চমৎকার চমৎকার কিছু সেগমেন্ট দিয়ে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো প্রতিযোগিতার ফলাফল প্রকাশ। এছাড়া তিনদিনের সেগমেন্ট সাজানো হয় অন্যরকম ভাবে । সাধারণ ইউজারদের জন্য যে ডাই প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতার ফলাফল প্রকাশের সময় সত্যি বেশ দারুন টানটান উত্তেজনায় বিরাজ করছে সবার মাঝে। এরপরে আমাদের সম্মানিত এডমিন মডারেটর প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। তা সত্যি খুবই চমৎকার ছিল।
প্রতিযোগিতার ফলাফল পেয়ে সম্মানিত এডমিন এবং মডারেটর প্যানেলের সকল সদস্যরা তাদের নিজের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছে। সবাই গল্পে আনন্দে মেতে উঠেছে। হ্যাংআউটের পুরো পরিবেশ আনন্দের সাগরের ভাসছে।
অনুষ্ঠানের বড় চমক ছিল ইয়ারড্রপ দেওয়া। কিছুক্ষন পর পর শ্রদ্ধেয় বড় দাদা এবং এডমিন মডারেটর প্যানেলের এর পক্ষ থেকে সুমন ভাই এয়ারড্রপ দিতেন। ইয়ারড্রপ সংগ্রহ করতে পারলে কি যে আনন্দ অনুভূতি হতো। ইয়ারড্রপ সংগ্রহের লিস্টে নিজের নামটি দেখলে খুবই খুশি হতাম। বিশেষ মুহূর্ত ছিল খুবই দারুণ। আজ এ পর্যন্ত আগামী পর্ব আবার কথা হবে আপনাদের সাথে।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ দুপুর
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রথম দিনের অনুভূতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া।সত্যি সেদিন সবাই খুব আনব্দ উদ্দীপনার মধ্য দিয়ে সময়টাকে উপভোগ করেছি।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।
পোস্টটি পড়ে এত চমৎকার মতামত শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
https://twitter.com/MdAgim17/status/1669713402615431169?s=20
আমার বাংলা কমিউনিটির দ্বিতীয় বর্ষের পূর্তি উপলক্ষে প্রথম দিনের অনুভূতি আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করলেন আমাদের সাথে। আমরাও অনেক বেশি আনন্দিত ছিলাম প্রথম দিন। প্রথম দিনের অনুভূতি নিয়ে খুব ভালো লিখেছেন আপনি অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাংআউটের মুহূর্ত গুলো বেশ আনন্দিত হয়েছিলো আপু। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে গাওয়া গানটি চমৎকার ছিল।আসলেই এইবারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ভিন্নধর্মী ছিল।যার মাধ্যমে আমরা তিনদিন ব্যাপী দারুণ মজা করেছি।প্রত্যেকটি দিন সমান উত্তেজনা ছিল।আপনি আপনার অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছেন।ধন্যবাদ ভাইয়া।
দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন খুবই অসাধারণ ছিলো দিদি। এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনটি অত্যন্ত জমজমাট এবং আনন্দমুখর একটি দিন ছিল আমাদের সকলের জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনের আপনার অনুভূতির কথাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনটি শতবার ফিরে আসুক আমাদের মাঝে, এমনটাই আমি প্রত্যাশা করি।
আমার বাংলা ব্লগ, কমিউনিটির বর্ষপূর্তি বারবার ফিরে আসুক আমাদের এই প্রত্যাশা। এত চমৎকার কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।