"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - #৫৬৪ [ তারিখ : ০৫.০২.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @abubakar121


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মোঃআবু বকর সিদ্দিক।স্টিমিট আইডি - @abubakar121। তিনি বাংলাদেশের নাগরিক। পড়াশোনা - জাতীয় বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজের IHC ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছেন। নতুন জায়গায় ভ্রমণ করতে, পড়তে, শুনতে এবং লেখালেখি করতে অনেক বেশ ভালোবাসেন।উনার বড় একটি স্বপ্ন হলো উদ্যোক্তা হওয়া।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২২ সালের অক্টোবর মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৪ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2025-02-05-12-04-36-544-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzygqrJSkPAm7YA42JCGGHoP41jrfzoc7NvSmN2zARkUnvR5wzDUi364P34t3eoRxKmXie9EDAFk3j5sAN.jpeg

ভেরিফাইড ব্লগার হওয়ার সুবাধে বন্ধুদের মিষ্টি মুখ করার অনূভুতি ... @abubakar121 (05-02-2025 )

আলহামদুলিল্লাহ্ আমি গত মাসে আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার হয়েছি।আমি দীর্ঘ ছয় মাস আগে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হই।এবিবি স্কুল থেকে সব পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। এর পর আমাকে ভেরিফাইড মেম্বার করা হয়।এবিবি স্কুলের সকল ..


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি আমার নজরে আসে এবং সত্যি কথা বলতে এই পোস্টটি দেখার পরেই আমার মনে হলো যে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে এটাকেই মনোনীত করা উচিত। তার একটি বিশেষ কারণ রয়েছে। তার বিশেষ কারণটি আমি নিচেই বলছি,

উনার যে অনুভূতির কথা উনি এই পোস্টে উল্লেখ করেছেন। এই অনুভূতির সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। তো এটা আসলে আমাদের সকলের জায়গা থেকেই আমরা বুঝতে পারছি যে উনি কতো বেশি আনন্দের সাথে এই লেখাটি শেয়ার করেছেন। আর সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি। যেখানে শুধুমাত্র কাজ করা হয় না। একসাথে অনেক সময় কাটানো ও হয়। তো এমন একটি জায়গায় যদি ভেরিফাইড মেম্বার হওয়ার সুযোগ থাকে এবং হওয়া যায়। তাহলে সেটা সত্যি আমাদের জন্য একটি আনন্দের ব্যাপার। কারণ আমাদের এই ব্যস্ত জীবনে আমাদের কারো জন্য কিন্তু কোনো সময় নেই। আর সেই জায়গা থেকে যদি সকলে মিলে কিছুটা সময় কাটানোর সুযোগ আমাদেরকে আমার বাংলা ব্লগ করে দেয়। তাহলে সেটা আমাদের জন্যেই সৌভাগ্য বলা চলে।

আর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার আরো অন্যতম একটি কারণ হলো, রবিবারের আড্ডা তে ওনার এই সম্পর্কে অনুভূতি শুনতে চাই। এবং আশা করছি এই লেখার চেয়েও বেশি উনি উনার অনুভূতি সেই আড্ডা তে শেয়ার করতে পারবে। তো দেখা যাক, এই পোস্টটি মনোনীত হয় কি না। আর উনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা করছি উনি আরো অনেক দূর এগিয়ে যাবেন আমার বাংলা ব্লগের সাথেই। আর আমাদেরও কিন্তু মিষ্টি পাওনা রইলো, হাহাহা।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzygqrJSkPAm7YA42JCGGHoP41jrfzoc7NvSmN2zARkUnvR5wzDUi364P34t3eoRxKmXie9EDAFk3j5sAN.jpeg

ছবিগুলো @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 last year 

নতুন হিসেবেও আবুবকর ভাই বেশ ভালো কাজ করে যাচ্ছেন এবং সবদিক থেকেই এক্টিভিটি বজায় রাখছেন। আসলে ভ্যারিফাইড মেম্বার হওয়ার অনুভূতির সাথে আমরা সকলেই পরিচিত! এ আসলেই এক আবেগঘন মুহূর্ত! ভাইয়ের পোস্ট টি কে আজকের ফিচার্ড আর্টিকেল এ দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি রবিবারের আড্ডায় আরোও জানতে পারবো।

 last year 

আমি কখনো কল্পনাও করিনি যে আমার আজকের পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত হবে।আমার আজকের পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমি গত মাসে ভেরিফাইড মেম্বার হয়েছি। এবং এই সপ্তাহে ব্লগার অফ দা উইক নির্বাচিত হয়েছি, আবার আজকে আমার পোষ্টটি ফিচারড হয়েছে দেখতে পেয়ে তো আমি ভীষণ খুশি। সর্বোপরি অনেক অনেক ধন্যবাদ আমার এই পোস্টটি ফিচারড করার জন্য।

 last year 

ভেরিফাইড মেম্বার হওয়ার খুশিতে সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন আবুবকর ভাই,দেখে বেশ ভালো লাগলো। আর এমন একটা সুন্দর অনুভূতিকে ফিচার্ড আর্টিকেলে স্থান দেয়া হয়েছে দেখে আরো বেশি ভালো লাগলো। মাঝে মাঝে অন্যের অনুভূতির সাথে নিজেদের আনন্দগুলোকে ভাগ করে নেয়া যায়।

 last year 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একজন ভেরিফাইড মেম্বার মানে অনেক খুশি খবর। সেই সুবাদে আপনি সবাইকে মিষ্টিমুখ করালেন বন্ধুদেরকে। আশা করি আমরাও খেতে পারব।

 last year 

অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের এই ফিচারড আর্টিকেলে। আর এটা দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবু বকর ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে। ভেরিফাইড ব্লগার হওয়ার অনুভূতিটা একেবারে আলাদা ছিল। তাইতো তিনি মিষ্টিমুখ করিয়েছেন বন্ধুদেরকে। পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 last year 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে আবু বকর ভাইয়ার সুন্দর একটা পোস্ট দেখে অনেক ভালো লাগলো। তবে একটা কথা ভেবেই খারাপ লাগছে যে আমরা এখনো পর্যন্ত মিষ্টি পেলাম না। মিষ্টি কিন্তু আমরা ভাইয়ার কাছ থেকে অবশ্যই চাই। ভাইয়ার এই পোস্ট সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

আবু বকর সিদ্দিক ভাইয়াকে অনেক অভিনন্দন। ভেরিফাইড মেম্বার হওয়ার আনন্দে বন্ধুদের মিষ্টিমুখ করিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। এমন একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে সত্যিই দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

 last year 

আবু বকর ভাইয়ের এ অনুভূতিটি ফিচারড আর্টিকেলে মনোনীত হয়েছে দেখে খুব ভালো লাগলো। আসলে এ ধরনের অনুভূতি প্রতিটা নতুন ইউজারেরই হয়। যাই হোক ধন্যবাদ এ পোস্টটি মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63604.63
ETH 1694.37
USDT 1.00
SBD 0.39