"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৫৩০ [ তারিখ : ২৯-১২-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


আর্ট :- পুরনো কাঠের ফ্রেমে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং by @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন।উনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পরেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন,রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

01.png
02.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো.jpg

আর্ট :- পুরনো কাঠের ফ্রেমে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং.. by @tasonya (২৯/১২/২০২৪ )

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো কাঠের ফ্রেমে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।
ঘরে যদি পুরনো কোন জিনিস থাকে তাহলেই আমি ওই জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। ঘরে দেখলাম একটা পুরনো কাঠের ফ্রেম রয়েছে। এই কাঠের ফ্রেমের মধ্যে মূলত খেজুর ছিল। বাইরের দেশ থেকে নিয়ে এসেছিল। তবে এটা দেখতে খুবই সুন্দর। তাই জন্য আমার মনে হয়েছে এর ভিতরে পেইন্টিং করলে বেশি ভালো লাগবে। পেইন্টিং করতে বসলেই আমার শুধু সূর্যাস্তের দৃশ্য আঁকতে বেশি ভালো লাগে। তাই জন্য ভাবলাম সূর্যাস্তের দৃশ্য আঁকি। ----


সৃজনশীলতা মানেই ভিন্নভাবে নিজের ভেতরের কল্পনার শক্তিকে ব্যবহার করার চেষ্টা, সেটা যে কোনভাবে এবং যে কোন অবস্থাতেই করা সম্ভব, যদি কল্পনার সাথে ইচ্ছা শক্তির অবস্থানটা ঠিক থাকে। দেখুন আপনি আমি চাইলেই হয়তো কিছু করতে পারবো না, কারন কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ইচ্ছা শক্তি আছে কিন্তু কল্পনার দক্ষতার অভাব আছে আবার সাথে আছে সৃজনশীলতার অভাব। এই জন্যই হয়তো ইচ্ছাশক্তি কিংবা কল্পনাশক্তি থাকলেই কিছু হয়ে যায় না, বরং তার সাথে সাথে সৃজনশীলতার অবস্থানও থাকা চাই।

যাইহোক, কিছু করার আগ্রহ তবুও আমাদের সকলের মাঝে থাকা উচিত, কল্পনার শক্তির বহিঃপ্রকাশও থাকা উচিত, চাই সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। কারন সৃজনশীলতার দক্ষতা একদিনেই তৈরী হয় না বরং সেটা ধীরে ধীরে কাংখিত অবস্থানে আছে। এই জন্য প্র্যাকটিস কিংবা চেষ্টা দুটোই সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে। আর সেটা যদি ড্রয়িং তাহলে আপনি পুরাতন যে কোন জিনিষকে বেছে নিতে পারেন নিজের হাত কিংবা সৃজনশীলতার কাংখিত প্রকাশের জন্য। হয়তো প্রথম দিকে কাংখিত কিছু হবে না কিন্তু চেষ্টার পর চেষ্টা করতে থাকলে একটা সময় দেখবেন বাড়ির সকল পুরাতন জিনিষই নতুন ও আকর্ষণীয় কিছুতে পরিণত হয়েছে।


ফটো.jpg
ছবিটি @tasonya আপুর ব্লগ থেকে নেওয়া।

আজকের ফিচারড পোষ্টটি নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিই আমার কাছে বেশী ভালো লেগেছে, পুরাতন কিছু যা হয়তো তেমনভাবে আমাদের কাজে আসে না। কিন্তু সৃজনশীল কিছু করার মাধ্যমে সেগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি এবং দৃষ্টি নন্দন কিছুর মাধ্যমে সেটার প্রতি আকর্ষণ বাড়িতে তুলতে পারি। আর এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকার উপায় হলো ড্রয়িং। তাসলিমা আক্তার সনিয়া আপু সে কাজটাই বেশ দক্ষতার সাথে করেছেন এবং পুরাতন কাঠের ফ্রেমটিকে বেশ আকর্ষণীয় কিছুতে পরিনত করতে সক্ষম হয়েছে। আশা করছি আজকের ফিচারড পোষ্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপুর এই পেইন্টিং অসাধারণ হয়েছে। রং এর ব্যবহার আর সুন্দর এই পেইন্টিং চমৎকার হয়েছে দেখতে।

 last year 

সোনিয়া আপুর আর্টের স্কিল তো বরাবরই অসাধারণ। তার উপর এমন পুরানো ফেলে দেয়া জিনিস এর উপর আর্ট করে সেগুলোকে এক একটি আর্ট পিস হিসেবে তৈরি করে ফেলেন আপু। আমারো এই বিষয় টি বেশ ভালো লাগে!

 last year 

আজকের ফিচার্ট আর্টিকেল হিসেবে সোনিয়া আপুর চমৎকার একটি পোস্ট নির্বাচন করা হয়েছে।আপু আমাদের মাঝে প্রতিনিয়ত পেইন্টিং গুলো উপস্থাপন করে তা এক কথায় অসাধারণ।আপুর হাতের কারো কাছে আমরা ইতিমধ্যে সবাই মুগ্ধ হয়ে গেছি।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আজকের ফিচারড হিসেবে আমার পোস্ট মনোনীত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য। আমার কাছে পুরনো কোনো কিছুর উপর পেইন্টিং করতে অনেক ভালো লাগে। আর এই জন্যই তো আমি কাঠের ফ্রেমের উপর পেইন্টিংটা করেছিলাম। অনেক ধন্যবাদ আমার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last year 

ফিচার্ড আর্টিকেলে সোনিয়া আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপু বেশ দারুন পেইন্টিং করেন। তার পেইন্টিং গুলো মুগ্ধ করার মত। কালার কম্বিনেশন অসাধারণ। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

বিভিন্ন রকম জিনিসের উপর পেইন্টিং করলে দেখতে অনেক সুন্দর লাগে। পুরনো কাঠের ফ্রেমে করা পেইন্টিং টা দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর ভাবে পেইন্টিং টা করা হয়েছে। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64120.95
ETH 1729.82
USDT 1.00
SBD 0.42