"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬৪২ [ তারিখ : ০৪-০৫-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
ফেলে আসা শৈশব by @ripon40
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: মোঃ রিপন মাহমুদ। স্টিমিট ইউজার আইডি @ripon40। জাতীয়তা- বাংলাদেশী। তিনি একজন বাঙালি আর বাঙালি হিসেবে পরিচয় দিতে তিনি গর্ব বোধ করেন। স্টিমিটকে তিনি অনেক ভালোবাসেন। এছাড়াও ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই অনেক পছন্দের। তিনি ঘুরতে অনেক ভালোবাসেন। তার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই আবার সেটা ভুলে যান এবং স্বাভাবিক হয়ে যান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ফেলে আসা শৈশব by @ripon40 ( ০৪/০৫/২০২৫ )
সময় গতিশীল এবং জীবনের প্রতিটি মুহুর্তকে গতিশীল করে দেয়। আর সময়ের প্রভাবে আমরা স্মৃতিগুলোকে পেছনে ফেলে আসি, তারপর অতীত হিসেবে সেটাকে আকঁড়ে ধরে রাখার চেষ্টা করি। সময়ে কিংবা অসময়ে সেই সুন্দর স্মৃতিগুলো আমাদের জীবনকে চঞ্চল রাখে । হৃদয়ের মাঝে একটা আকাংখা তৈরী করে দেয়, যদি সেই দিনগুলোর মাঝে আবার ফিরে যেতে পারতাম, যদি স্মৃতির সেই রঙিন সুখ পুনরায় জীবনের জড়িয়ে নিতে পারতাম! এমন অসংখ্য আফসোস তৈরী করে।
অতীত সময়ের মাঝে শৈশব অন্যতম একটা অধ্যায়, আমাদের সকলের জীবনের রঙিন সময় হিসেবে উজ্জ্বল হয়ে আছে এই শৈশবের স্মৃতিগুলো। কত আনন্দ, কত হৈ হুল্লোর, কত কিছু করার উত্তেজনা, প্রতিটি মুহুর্তই ছিলো টান টান উত্তেজনায় পূর্ণ । অথচ জীবনের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় এই অধ্যায়টিকে আমাদের পেছনে ফেলে আসতে হয়, বর্তমান নিয়ে অনেক বেশী ব্যস্ত থাকতে হয়। কিন্তু তবুও কি আমরা শৈশবের সেই মুহুর্তগুলোকে ভুলে থাকতে পারি? চাইলেই কি এগুলোকে আড়াল করে রাখতে পারি? একদমই পারি না বরং বাকি জীবনের পুরো সময়টাতে এই স্মৃতিগুলোকে আগলে রাখার চেষ্টা করি।
আজকের ফিচার্ড পোষ্টটি সেই শৈশব স্মৃতিকে ঘিরে, শৈশবের বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই আজকের ফিচার্ড পোষ্টটি নির্বাচিত করেছি। ফেলে আসা শৈশব স্মৃতি নামে @ripon40 ভাই অনেকগুলো বিষয়কে আজকের পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, অনেকগুলো বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার বিশ্বাস লেখাটি পড়লে আপনাদের কাছে সেটা ভালো লাগবে, হয়তো আপনি সুন্দর শৈশবের সেই স্মৃতিতে ফিরে যাবেন।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শৈশবের প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি সুন্দর ছিল। আমরা শৈশব হারিয়ে ফেলেছি আর সময়গুলো হারিয়ে গেছে জীবন থেকে।
ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। শৈশবের স্মৃতি আসলেই মধুময়।আর শৈশবের স্মৃতি ভোলার মত নয়। আমরা হারিয়েছি শৈশব কিন্তু স্মৃতিগুলো জড়িয়ে আছে আমাদের জীবনে ওতপ্রথা ভাবে।