ডায়মন্ড ওয়ার্ল্ড এর মেলায় একদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। ব্যবসায়ীদের একেকজনের ব্যবসায়িক পলিসি এক এক রকম থাকে। তারা এমনভাবে নিয়ে তাদের প্রচার করে যে আপনাকে কিনতে বাধ্য হতেই হবে। ঠিক তেমনি ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুমগুলো। তারা বিভিন্ন সময়ে মেলার মাধ্যমে ডিসকাউন্ট অফার দেয়। ডিসকাউন্ট এর কথা শুনলে তো বাঙালিরা ঝাপিয়ে পড়ে। তাছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কোন জিনিস কিনলে তারা আপনার একটি হিস্ট্রি রেখে দেয়। যেমন আপনার জন্মদিন, ম্যারেজ ডে এগুলো। ঠিক আপনার স্পেশাল দিনগুলোতে এরা খুব সুন্দর করে আপনাকে মেসেজ দিয়ে উইশ করবে এবং আপনার জন্য বিভিন্ন প্রোডাক্টের ডিসকাউন্টের অফার দিবে। তারা খুব ভালো করেই জানে যে এসব দিনগুলোতে মেয়েরা সাধারণত গোল্ড টাইপের জিনিস কিনতে বেশি পছন্দ করে। সেই সুযোগে তারা এরকম অ্যাডভার্টাইজমেন্ট করে।


IMG20231121095204.jpg


IMG20231121095138.jpg


কিছুদিন আগে ডায়মন্ড ওয়ার্ল্ড এর মেলা হয়েছিল। এরা আমাকে বাসায় এসে ইনভাইটেশন কার্ড দিয়ে গিয়েছে। কারণ তারও কিছুদিন আগে আমি বেশকিছু গোল্ড কিনেছিলাম এদের এখান থেকে। সেই জন্য তারা বাসায় এসে এই কার্ড দিয়ে গিয়েছে। তারপরও আমি যাইনি জন্য আবারো ফোন দিয়ে যাওয়ার জন্য বলল। তাই ভাবলাম যে গিয়ে ঘুরে আসি। আমার একটি নোস পিন কেনার ইচ্ছা ছিল। সেজন্যই মূলত যাওয়া।


IMG_7764.jpeg


IMG_7761.jpeg


যাওয়ার পর গিয়ে দেখলাম যে খুব সুন্দর ডেকোরেশন করেছে তারা। বাইরে খাবার-দাবারের ব্যবস্থা করেছে। ভিতরে গিয়ে নোস-পিন গুলো দেখে আমার তেমন একটা পছন্দ হলো না। কিন্তু দাম আগে থেকে অনেক বেশি বেড়েছে মনে হলো। সেজন্য আর কেনা হয়নি।


IMG_7765.jpeg


বাইরে একটি স্টেশনারি দোকান দেখলাম। তাই সেখানে চলে গেলাম কিছু রঙিন কাগজ এবং কলম কেনার জন্য। তাই সেখান থেকে রঙিন কাগজ কলম কিনে বাসায় চলে এসেছি।


IMG_7767.jpeg


IMG_7766.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বড়ো দোকানের অফার মানেই প্রোডাক্ট এর দাম বাড়িয়ে সেটার থেকে কিছুটা ছাড় দেওয়া।

দিদি টার্গেট তো বাইরেই হওয়া উচিত ছিলো। খাবার তো সেখানে মজুত 😁। হিঃ হিঃ!!

 3 years ago 

কিছু কিনি নি জন্য আর বাইরে টার্গেট করি নাই। আপনাকে নিয়ে যাওয়ার দরকার ছিলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38