চোখের বেহাল অবস্থা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG20241004093331.jpg

আজকে তিনদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে।তবে আমাদের এদিকে রাতেই বৃষ্টি হচ্ছিল দুদিন।আজই দিনে বৃষ্টি হলো। তারপরে আবার সারাদিন বৃষ্টি ।যদিও সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি ছিলনা।এজন্য ডাক্তারের নিকটে যেতে পেরেছিলাম।আমর পোস্টটি কি বিষয় নিয়ে সেটা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।কয়েকদিন যাবৎ চোখে খুব একটা দেখছিলাম না চশমা নিয়েও।আর এজন্য প্রচুর মাথা ব্যাথাও হতো। আসলে সাত - আট মাস আগে যখন চোখের ডাক্তার দেখিয়েছিলাম তখন ডান চোখের অবস্থা মোটামুটি ভালো ছিল।সমস্যা ছিল বাম চোখে।কিন্তু আজকে ডাক্তার দেখাতে গিয়ে জানতে পারলাম আমার দুই চোখেই সমস্যা হয়ে গিয়েছে।আর আগে ডান চোখটি ভালো ছিল সেটাই এখন বেশি খারাপ অবস্থা অর্থাৎ ২.০০ পাওয়ার।অথচ আগে এই চোখের পাওয়ার ছিল ২৫।আর বাম চোখে ৫০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.০০।বাম চোখের টা স্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু ডান চোখে একটু অস্বাভাবিক।

যেই ডাক্তার আমাকে দেখলেন তিনি বলেন মাত্র এই কয় মাসে চশমা চেইন্জ করার কোনো দরকার হয়না।এক থেকে দেড় বছর পর পাওয়ার চেইন্জ এর বিষয় আসে।আগে যেহেতু অন্য ডাক্তার দেখিয়েছিলাম আর পাওয়ার এর থেকে অনেক কম ছিল।তাই ডাক্তার আগের প্রেসক্রিপশন দেখতে চাইলেন ।কিন্তু দুর্ভাগ্যবশত আমি প্রেসক্রিপশন টা যাওয়ার সময় নিয়ে যায়নি।আর না নিয়ে যাওয়ার কারণ একমাত্র একটাই হারিয়ে ফেলেছি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না।এজন্য তাকে শুধু পাওয়ার বলতে পেরেছি।তারপর রিপোর্ট দেখে তিনি আমার চোখের পাওয়ার অনুযায়ী চশমা দিলেন।তবে আমার চোখের এই বেহাল অবস্থার জন্য নাকি দায় আমার নিজেরই সবসময় চশমা ব্যাবহার না করা।এটা যেই অঙ্কেলদের থেকে চশমা বানিয়ে থাকি তারা বলছিলেন।এজন্য অল্প সময়ের মধ্যে অনেক তফাৎ হয়ে গিয়েছে পাওয়ারের।

যেহেতু প্রচুর বৃষ্টি ছিল।তাই চেম্বার থেকে বেরিয়ে ওষুধ গুলো আর চশমা বানাতে দিয়ে চলে এলাম বাসায়।আর বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম।আর অনেকটাই খারাপ লাগছে এত তাড়াতাড়ি চোখের এই অবস্থার জন্য।আপনারা যারা পাওয়ারের চশমা ইউজ করেন তারা অবশ্যই সবসময় চশমা পরে থাকতে চেষ্টা করবেন।যেহেতু আগের বার প্রেসক্রিপশন আর স্লিপ হারিয়ে ফেলেছিলাম।তাই চিন্তা করেছি এবার ব্লগে শেয়ার করে রাখব।কেননা ফোনে ছবি তুলে রাখলেও একসময় ডিলিট হয়ে যাবে আমার কাছ থেকে।আর প্রেসক্রিপশন ও হারিয়ে যেতে পারে।আর পূর্বের প্রেসক্রিপশন অনেকটা গুরুত্বপূর্ণ যেটা আপনারা সবাই জানেন।তাই স্টিমিট প্লাটফর্মে কোনো কিছু শেয়ার করলে না চাইলে যেহেতু ডিলিট হয়না ।এজন্য বলতে পারেন নিজের সুবিধার্থে ছবিগুলো শেয়ার করে রাখলাম।আর ডাক্তার আমাকে এক মাস পর যেতে বলেছেন ওষুধ গুলো সেবন করার পর চোখের অবস্থার উন্নতি হতে পারে এজন্য। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে চোখের অবস্থার উন্নতি হয়।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 4th October,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

চোখের সমস্যা বড় সমস্যা। তাই এ সমস্যার সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ সব সময় নিয়ে রাখতে হবে এবং সে মোতাবিক চলতে হবে। ডান চোখের অবস্থাটা বেশি খারাপ তাই অবশ্যই চশমা ব্যবহার করতে হবে এবং নিয়ম মেনে চলবেন। তবে চোখের জন্য আমি খেয়াল করে দেখেছি কুষ্টিয়ার রোটারি ক্লাব সবচেয়ে ভালো। জানিনা আপনাদের ওখানকার ডাক্তার কেমন তারপরে ও যাই হোক চোখের ডাক্তার ঠিকভাবে দেখানোর চেষ্টা রাখেন।

 2 years ago 

আপনার বুদ্ধি কিন্তু দারুণ। স্টিমিটে সেভ রাখার বিষয়টা ভালো লেগেছে। আর হ্যাঁ, চশমা অবশ্যই পরবেন। দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার চশমা ব্যবহার করতে বলার পরেও যারা চশমা ব্যবহার করে না তাদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয়। ডাক্তার যেহেতু আপনাকে চশমা ব্যবহার করতে বলেছিলেন আপনি যদি চশমা নিয়মিত ব্যবহার করতেন তবে অবস্থার এতটা অবনতি হয়তো হতো না।

 2 years ago 

আপনার চোখের এমন অবস্থা জেনে খারাপ লাগলো। আসলে কখন কার কোন সমস্যার সম্মুখীন হতে হয় কেউ জানে না। আপনার চোখের জন্য দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। অবশ্য চশমা ব্যবহার করবেন এবং ডাক্তারের পরামর্শ মত চলবেন।

 2 years ago 

শুধু আপনার চোখের বেহাল অবস্থা না, যারা মোবাইল ল্যাপটপ এগুলো ব্যবহার করে সবারই একই অবস্থা। তবে আপনি চশমা নিয়ে রীতিমত পড়ার চেষ্টা করবেন। তা না হলে চশমা নিয়ে তো লাভ নেই। ধন্যবাদ।

 2 years ago 

চোখের সমস্যা সত্যি অনেক মারাত্মক। তাই সবাইকে সচেতন থাকা উচিত আপু। আপনার চোখের সমস্যার কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো। নিজের চোখের প্রতি যত্নশীল হতে হবে।

 2 years ago 

আসলে স্টিমিট ব্লকচেইনে সবকিছু থেকে যায় বলে অনেক সুবিধা হয়। মোবাইলের গ্যালারি থেকে ডিলিট করে ফেললেও,স্টিমিট থেকে খুঁজে বের করে দরকারী কাজ সম্পন্ন করা যায়। আমি তো প্রায়ই এমনটা করে থাকি। যাইহোক চোখের যত্ন নিবেন আপু। তাছাড়া চশমা সবসময় ইউজ করতে হবে। এছাড়া ঔষধ নিয়মিত সেবন করবেন। কারণ চোখ খুব সেনসেটিভ জিনিস। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60423.20
ETH 1583.38
USDT 1.00
SBD 0.42