অল্প সময়ে সুস্বাদু সন্ধ্যার নাস্তা তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230222_002336_0000.png

Canva দিয়ে তৈরি

আজ ২১ ফেব্রুয়ারি। আন্তজাতিক মাতৃভাষা দিবস। সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব অল্প সময়ে সন্ধ্যার নাস্তা বানানোর রেসিপি। আর হ্যাঁ এই রেসিপিটি বানাতে তেমন বেশি কিছুর প্রয়োজন হবে না। যে যে উপকরণ গুলো লাগবে সেগুলো প্রায় সবার বাড়িতেই প্রায় থাকে। যাইহোক তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
আটা১ কাপ
পেঁয়াজ২টি
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
ধনেপাতাইচ্ছে মতো
কাঁচামরিচ৭ টি
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা ও ধনিয়ার গুঁড়া মিক্স১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো

IMG_20230222_003016.jpg

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221201_182512-01.jpeg

প্রথমে সমস্ত উপকরণ গুলো গুছিয়ে নিব। এবং সবকিছু গুছিয়ে নেওয়ার পর পেঁয়াজ,কাঁচামরিচ ও ধনেপাতা গুলোকে কুঁচি কুঁচি করে কেটে নিব।

ধাপ-২

IMG_20221201_182557-01.jpeg

এরপর একটা পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে নিব।

ধাপ-৩

IMG_20221201_182637-01.jpegIMG_20221201_182651-01.jpeg

তারপর আটার মধ্যে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব ।

ধাপ-৪

IMG_20221201_182727-01.jpegIMG_20221201_183105-01.jpeg

তারপর সবগুলো উপকরণ আটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব এবং রেসিপিটা বানানোর জন্য আটার মধ্যে অল্প অল্প করে পানি দিতে দিতে ব্যাটার তৈরি করে নিব।

ধাপ-৫

IMG_20221201_183359-01.jpeg

এরপর রুটি বানানোর জন্য ব্যবহৃত তাওয়াটা চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে এখানে অন্য কোন পাত্র ব্যবহার করতে পারেন সমস্যা নাই। যাইহোক এরপর তাওয়াটাতে হালকা হালকা ভাবে তেল মাখিয়ে নিব।

ধাপ-৬

IMG_20221201_183833-01.jpeg

তাওটাতে তেল মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মিডিয়াম আঁচে গরম করে নিব। এরপর একটা গোল চামচ এ করে কিছুটা ব্যাটারটা দিয়ে দিব।

ধাপ-৭

IMG_20221201_184510-02.jpeg

এরপর এভাবেই জাল দিতে থাকবো। এই সময় যদি তেল কমে আসে তাহলে একটা ছোট চামচে করে সাইডে সাইডে হালকা হালকা করে তেল দিয়ে নিব।

ধাপ-৮

IMG_20221201_184025-01.jpegIMG_20221201_184306-01.jpeg

যাই হোক তারপর দুইদিকে ভালোমতো ভেঁজে নেওয়ার পর ব্যাস আমাদের সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে।

ফাইনাল আউটপুট

IMG_20221201_185930-01.jpeg

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন । আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

এই রেসিপিটা আমাদের বাসায় সকালেও তৈরি করা হয়। তবে আম্মু এই রেসিপি তৈরি করার সময় ডিম আর ঘি যুক্ত করে যার কারণে আরো বেশি মজা লাগে। যাইহোক আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে ভাই। অনেক লোভনীয় ছিল।

 3 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন ডিমা আর ঘি যুক্ত করলে আরো বেশি সুস্বাদু লাগবে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার সন্ধ্যার নাস্তাটি বেশ সুস্বাদু হয়েছে দেখতে এটি কে আমাদের এখানে চাপরি বলে থাকে। আমার কাছে এটি খেতে বেশ ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এটার নাম আমার জানা ছিল না,আপনার কাছে জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

অল্প সময়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে সন্ধ্যাবেলায় খাওয়ার মজাটা অন্যরকম হয়। এরকম রেসিপি গুলো খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কালার কম্বিনেশনটা ও জাস্ট অসাধারণ ছিল বলতে হয়। আমি তো দেখে একেবারে মুগ্ধ। এরকম একটি মজাদার রেসিপি দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

এরকম রেসিপি গুলো আমি বিকেলের এবং সুন্দর নাস্তা হিসেবে তৈরি করে থাকি। সব সময় একই রকমের নাস্তা খেতে আর ভালো লাগেনা। তাই মাঝে মধ্যে চেষ্টা করি এরকম ভিন্ন রকমের রেসিপি তুলে ধরার। এই রেসিপিটি আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম আসলে সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। আপনার আজকের এই পোষ্টের মাধ্যমে রেসিপিটা আবারো দেখে ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ আসলে কোন জিনিসই সব সময় খেতে ভালো লাগে না। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আমি লক্ষ্য করে দেখেছি এই ধরনের রেসিপিগুলো সন্ধ্যায় কেটে সবথেকে বেশি ভালো লাগে। আরো একটা সুবিধার কথা এই যে এই রেসিপিগুলো তৈরি করার ক্ষেত্রে খুব একটা বেশি সময় এবং কষ্টের প্রয়োজন হয় না।

 3 years ago 

হ্যাঁ সন্ধ্যার সময় এ ধরনের রেসিপি গুলা খেতে বেশ ভালই লাগে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

সন্ধ্যাবেলা খুবই মজাদার নাস্তা রেসিপি তৈরি করেছেন। দেখেই খেতে ইচ্ছা করছে। আসলে সন্ধ্যাবেলা এরকম রেসিপি খেতে খুবি ভালো লেগে।আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

তৈরি করতে অল্প সময় হলেও এ নাস্তাটি ক্ষেত্রে ভীষণ ভালো লাগে। আমি নিজেও বাড়িতে কয়েকবার তৈরি করেছিলাম। পেঁয়াজ আর বিভিন্ন জিনিসের সাথে আমি আলুও দিয়েছিলাম। তখন খেতে আরো বেশি ভালো লাগলো। আপনি তৈরি করেছেন দেখেও মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। ভাবতেছি আজকে আবার তৈরি করব বিকালের নাস্তা হিসেবে। চমৎকার নাস্তা তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ এ ধরনের রেসিপিগুলো তৈরি করতে সময় সময় কম লাগলেও খেতে কিন্তু সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খুবই সুস্বাদু ও মজাদার সন্ধ্যার নাস্তার রেসিপিটি এবার আপনার মাধ্যমে দেখতে পেলাম ভাই।এটা ছোটকালে আমরা চাপটি বলতাম।খেতে খুবই সুস্বাদু লাগে।সকালের নাস্তায় ও মাঝে মধ্যে খাওয়া হতো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুস্বাদু ও মজাদার সন্ধ্যার নাস্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য ‌।

 3 years ago 

মাঝে মাঝে সন্ধ্যায় প্রচন্ড রকম ভাবে খিদা লাগে আর তখন সামনে যা পাওয়া যায় সেটাই অনেক বেশি সুস্বাদু মনে হয়। আপনি আমাদের মাঝে অনেক ইউনিক ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন এই রেসিপিটি অল্প সময়ের মধ্যেই তৈরি করে সকলের সঙ্গে আড্ডা দেওয়ার মুহূর্তে খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ কথায় আছে না খিদা লাগলে বাঘেও ধান খাই আসলে সেরকমই। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59437.70
ETH 1589.95
USDT 1.00
SBD 0.38