ঈদের আনন্দ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


ঈদ মুবারক


প্রথমে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ। ঈদ মানে খুশি। আমরা সকলেই চাই যে ঈদে পরিবার পরিজন নিয়ে আনন্দে কাটাতে। অনেকেই শুধুমাত্র ঈদের আনন্দ পালন করার জন্য অনেক দূর থেকে আত্মীয়-স্বজনের কাছে যায়। ঠিক যেমন আমরা এসেছি। ঈদ একেকজনের কাছে একে রকম ভাবে হাজির হয়। বড়লোকদের কাছে ঈদের আনন্দ একরকম। আবার গরিবদের কাছে ঈদের আনন্দ অন্যরকম। কিছু কিছু গরীব লোকজনের কাছে ঈদ বলে আলাদা কিছু নেই। অন্যান্য দিনের মতনই কেটে যায়। রোজার ঈদে গরিব মানুষ যেমন যাকাতের বিভিন্ন কাপড় চোপড় পায় তেমনি কোরবানি ঈদে মাংস পায়। এর জন্য কিছুটা হলেও তাদের মাঝে ঈদের আনন্দ দেখা যায়।



Link


ছোটদের কাছে ঈদের আনন্দ একরকম। আবার বড়দের কাছে ঈদের আনন্দ অন্যরকম। ছোটদের কাছে ঈদ মানে অন্যরকম একটা আনন্দের দিন। এই দিনে নেই কোন রোক টোক, নেই কোন বাধা। শুধু সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়ানো। তাছাড়া মেয়ে বাচ্চাদের তো ঈদের আগে মেহেদি নেওয়ার ধুম পড়ে যায়। কিছু কিছু ছেলে বাচ্চারাও মেয়েদের হাতে মেহেদি দেওয়া দেখে তারাও হাতে মেহেদি লাগায়। ছোটবেলায় ঈদের আগের দিন রাতে মেহেদি না নিলে যেন ঈদই পূর্ণ হতো না। তখন এখনকার দিনের মতো পাঁচ মিনিটে মেহেদি পাওয়া যেত না। এমন মেহেদি পাওয়া যেত যে সারারাত হাতে লাগিয়ে রাখলে সকালবেলায় রং হতো। কতবার যে গিয়েছে হাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়ে গিয়েছি। সকাল বেলায় উঠে একজন আরেকজনের হাত দেখাতাম যে কার হাতের মেহেদি কত বেশি রং হয়েছে। ছোটবেলায় ঈদের আনন্দ মনে পরলে এখনো খুব ভালো লাগে। বড় হওয়ার পর ঈদের তেমন একটা আনন্দ আর পাওয়া যায় না। বিশেষ করে মেয়েদের তো ঈদের দিন রান্নাবান্না করতে কেটে যায়। আমার মনে হয় ছেলেদের ছোটবেলায় ঈদে যেমন আনন্দ ছিল বড় হওয়ার পরেও সেরকম আনন্দই পায়। কারণ তাদের সকাল বেলায় গোসল করে নামাজ পরতে যাওয়ার একটা আনন্দ থাকে। যা ছোট বড় সব বয়সেই পাওয়া যায়। বিয়ের আগে সকালবেলায় আব্বু আর ভাইকে রেডি হয়ে নামাজ পরতে যেতে দেখতাম। আর এখন হাজবেন্ড আর বাচ্চাদেরকে নামাজ পরতে যেতে দেখি। বাচ্চাদেরকে যখন বিদায় দিতে দাড়াই তখন অজান্তেই মন ভারি হয়ে আসে। সেই আগেকার দিনে ফিরে যেতে মন চায়। কিন্তু চাইলেই কি আর সেই শৈশবে ফিরে যাওয়া যায়। আমার মনে হয় আমার মত সব মেয়েদেরই ঈদের দিন কিছুটা হলেও মন খারাপ থাকে। বিশেষ করে শৈশবে ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা রয়ে যায় মনের ভিতরে। তারপরও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়।
যাইহোক অনেক কথা বলে ফেললাম। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই। আশা করি পরিবারের সঙ্গে সবাই আনন্দে ঈদ পালন করছেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন বড় হবার সাথে সাথে যেন ঈদের আনন্দটা কমে গিয়েছে। আসলে ঈদে ছোটরাই সবথেকে বেশি আনন্দ করে থাকে।

 3 years ago 

এখন ঈদ আসলে আর ছোটবেলার মতো সেরকম আনন্দ অনুভব হয় না। বাচ্চাদের আনন্দ দেখেই এখন আনন্দ লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঈদ মোবারক আপু। ঈদের এই দিনে আপনার পরিবার এবং আত্মীয়-স্বজনের প্রতি রইলো দোয়া। আমরা সবাই আমাদের নিজের কাজের জন্য আমরা বাইরে থাকি। আরে ঈদ আসলে আমরা সবাই নিজ গ্রামের দিকে ঝুঁকে পড়ি নিজের আত্মীয়-স্বজনের সাথে ঈদ করার জন্য। গ্রামের গরীব দুঃখী মানুষের পাশে একসাথে ঈদের আনন্দটাকে আমরা ভালো হই করার জন্য। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সকলের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটুক এই কামনাই করি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ঈদের সময় সবাই মিলে একসঙ্গে ঈদ করতে পারলেই মজা অনেক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38