"ঈদ মোবারক ডিজাইন অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গরমের তীব্রতা যা বেড়েছে তাতে বৃষ্টি হলেও প্রকৃতি শীতল হচ্ছে না।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

ঈদ মোবারক ডিজাইন অঙ্কন:

IMG_20240617_100658.jpg

আজ ঈদ মোবারক।তাই সকল মুসলিম ভাই-বোনদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি ঈদের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকদিন পর ঈদ মোবারক উপলক্ষে একটি ডিজাইন অঙ্কন করলাম।আর চাঁদ ছাড়া ঈদ পরিপূর্ণতা লাভ করতে পারে না,তাই চাঁদ একে দেওয়ারও চেষ্টা করলাম।যদিও আমি এই চাঁদের বিশেষত্ব সম্পর্কে খুব একটা কিছু জানি না।যাইহোক মোম রংয়ের সাহায্যে আমি অঙ্কনটি করেছি।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240617_100728.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.রঙিন মোম রং
4.কাঁটা কম্পাস ও
5.পেন্সিল

IMG_20240617_084134.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240617_091041.jpg
প্রথমে আমি কাঁটা কম্পাস ও পেন্সিলের সাহায্যে অর্ধবৃত্ত একে নিলাম দুটি দাগ কেটে।তারপর কালো রঙের বলপেন দিয়ে দুটি দাগের মাঝখান দিয়ে ঢেউ একে নিলাম এবং নীচে কয়েকটি সরু দাগ কেটে নিলাম।

ধাপঃ 2

IMG_20240617_091056.jpg
এবারে ঢেউয়ের ডিজাইন গাড় করে একে নিলাম।তারপর সরু দাগে পাতার ডিজাইন একে হালকা-গাড় পিঙ্ক ও ব্লু মোম রং দিয়ে কালার করে নিলাম।

ধাপঃ 3

IMG_20240617_091111.jpg
এরপর বৃত্তের উপরে ফাঁকা অংশ কালো রঙের বলপেন দিয়ে ফুল পাতা একে নিলাম।

ধাপঃ 4

IMG_20240617_091133.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।বৃত্তের উপরে একপাশে চাঁদ একে নিলাম।

ধাপঃ 5

IMG_20240617_091150.jpg
এবারে হলুদ ও সবুজ রঙের পাতা একে নিয়ে গোলাপি ও হালকা-গাড় ব্লু রঙের সমন্বয়ে ফুল একে নিলাম।ফুলের উপর বিভিন্ন রঙের সমন্বয়ে চাঁদ একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240617_101204.jpg

IMG_20240617_100728.jpg
সবশেষে ডিজাইনের মধ্যে ঈদ মোবারক লিখে তার নিচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।তো আমার অঙ্কন করা হয়ে গেল "ঈদ মোবারক ডিজাইন"।এটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো অঙ্কনের পর।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি মুসলমান জাতির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুবই সুন্দর একটি ঈদ মোবারক ডিজাইন অঙ্কন করেছেন। আপনার ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ডিজাইন টি অঙ্কন করেছেন। আশা করছি আজকের দিন সকলের অনেক ভালো কাটবে।

 2 years ago 

আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাকেউ প্রথমে অনেক অনেক শভেচ্ছা জানায় এবং ইদ মোবারক। খুব সুন্দর একটি ইদ মোবারকের ডিজাইন একেছেন দেখতে খুবই চমৎকার লাগছে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা রইলো দিদি। ঈদ মোবারক ডিজাইন অঙ্কন দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফুল গুলো তৈরি করাতে চমৎকার ফুটে উঠেছে। ঈদকে কেন্দ্র করে চমৎকার একটি আর্ট পোস্ট উপহার দিয়েছেন। আপনার আর্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঈদ মোবারক আপু। ঈদ মোবারক ডিজাইন আর্ট করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ঈদ মোবারক ডিজাইন আর্ট খুবই নিখুঁত হয়েছে। ঈদ মোবারক ডিজাইন আর্ট বেশ সুন্দর হয়েছে। আপনার আর্ট দেখে ভালো লাগলো। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঈদ মোবারক ভাইয়া আপনাকে ও।আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ঈদ মোবারক আপু ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।ঈদ উপলক্ষে দারুন একটি ডিজাইন অঙ্কন করেছেন আপু। আপনাদের করা ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ডিজাইন তৈরি করেছেন।দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা আপু।আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজ করা সার্থক।ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much.💝

 2 years ago 

কয়েকদিন থেকে আমাদের এদিকে গরম অনেকটাই কমেছে আপু। আপু আপনি ঈদ উপলক্ষে এত সুন্দর একটি আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। সত্যিই আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ওখানে গরম কমেছে ,তাহলে তো বেশ ভালোই।ধন্যবাদ আপু।

 2 years ago 

বোন, তুমি তো খুব সুন্দর একটা আর্ট অঙ্কন করেছো। ঈদ উপলক্ষে তৈরি করা তোমার এই আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আর্টটিতে তুমি চাঁদ এঁকে বেশ ভালই করেছো। কারণ এই চাঁদ ছাড়া ঈদের পরিপূর্ণতা আসে না, এটা একদম ঠিক কথা বলেছো। ধাপে ধাপে এই আর্ট তৈরির প্রক্রিয়াটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে।

 2 years ago 

দাদা,আমার আর্ট তোমার আর্টের কাছে খুবই নগণ্য।তবে তোমার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেকখানি অনুপ্রেরণা পেলুম, অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

বোন, তুমি যে চেষ্টা করে আর্ট টা করেছো, সেটাই সবথেকে বড় ব্যাপার।

 2 years ago 

💝😊

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42