ডিমের কালিয়া রেসিপি❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ডিমের কালিয়া রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250805_181456.jpg

IMG_20250805_181447.jpg

ডিম অনেক পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। ডিম আমাদের পুষ্টির চাহিদা পূরন করে থাকে।ডিম দিয়ে নানান রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায়। যে ভাবেই ডিম রান্না করা হোক না কেন খেতে দারুণ লাগে।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের কালিয়া রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ও কম উপকরণ দিয়ে চমৎকার সুন্দর রেসিপি টি চলুন দেখে নেয়া যাক।

IMG_20250803_213547.png

ডিম
পেঁয়াজ কুচি
আদা বাটা
জিরা বাটা
পেঁয়াজ বাটা

PhotoCollage_1754236085449.jpg

প্রথম ধাপ

প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়েছি।

IMG_20250803_214932.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও সেই তেলে আগে থেকে সিদ্ধ করে খোসা ছড়িয়ে রাখা ডিম দুটো ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1754236336791.jpg

তৃতীয় ধাপ

এখন ডিম ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়েছি হালকা ভেজে নিয়েছি ও বাটা মসলা উপকরণ গুলো দিয়ে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1754236495691.jpg

চতুর্থ ধাপ

খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও সব মসলা উপকরণ গুলো।

IMG_20250805_180923.jpg

পঞ্চম ধাপ

এখন কষানো মসলায় আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে নারাচারা করে রান্না করে নিয়েছি।

IMG_20250805_181228.jpg

ষষ্ঠ ধাপ

নামিয়ে নিয়েছি পরিবেশের জন্য।

IMG_20250805_181456.jpg

IMG_20250805_181447.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর মজাদার ডিমের কালিয়া রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

#[ টাটা]

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250717_142445.jpg

IMG_20250629_150904.png

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি ডিমের কালিয়ার বেশ লোভনীয় একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপু আপনি রেসিপিটির ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ডিমের মতো সহজলভ্য ও পুষ্টিকর একটি উপকরণ দিয়ে এত দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। সত্যিই, ডিম দিয়ে তৈরি যেকোনো পদই হয় মুখরোচক, আর "ডিমের কালিয়া" তো একদমই স্পেশাল! কম উপকরণে সহজভাবে রান্না করা যায়—এটা নতুন রাঁধুনিদের জন্যও দারুণ সহায়ক হবে।

 last year 

ঠিক বলেছেন আপু ডিম বিভিন্নভাবে রেসিপি করে খাওয়া যায়। আজকে আপনি ডিমের কালিয়া রেসিপি করেছেন। তবে এভাবে ডিমের সাথে পেঁয়াজ দিলে খেতেও বেশ মজা লাগে। মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

বেশ সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি। ডিম আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এমন সুস্বাদু রেসিপি দেখে তো ভীষণই লোভ হচ্ছে। এমন সুন্দর একটি রেসিপি দেখে বেশ ভালো লাগলো।

 last year 

ডিমের বিভিন্ন রান্না খেয়েছি। কিন্তু ডিমের কালিয়া কখনো খাইনি। নতুন একটি রান্নার রেসিপি দেখে ভালো লেগেছে আপু। অসাধারণ একটি রেসিপি আপনি শেয়ার করেছেন।

 11 months ago 

ডিমের কালিয়া আমার খুবই পছন্দের একটি খাবার।সপ্তাহে একদিন হলেও ডিমের কালিয়া রান্না করে খাওয়া হয়।অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38