কেন আমরা পৃথিবীর ঘূর্ণন অনুভব করি না..? লেখক- আল সারজিল ইসলাম সিয়াম
আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন, আমাদের পৃথিবী এত দ্রুত ঘুরছে কিন্তু কেন আমরা এই ঘূর্ণন গতি অনুভব করতে পারছি না?
চলুন বুঝতে চেস্টা করি...
- আমাদের এই পৃথিবী ১৬০০ কিলোমিটার/আওয়ার, গতিতে ঘূর্ণন করে যাচ্ছে, এবং ১০৭০০০ কিলোমিটার/আওয়ার, এই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে যাচ্ছে। আমারা এই দুইটি গতি অনুভব করি না, কারণ এই দুটির গতি কনস্ট্যান্ট। পৃথিবী নিজের অক্ষরেখায় প্রদক্ষিণের গতি এবং সূর্যকে পরিক্রমণ এর গতি কখনোই পরিবর্তন হয়না এবং সব সময় একই রকম থাকে। এই জন্য আমাদের ত্বরণ এবং হ্রাস অনুভব হয় না। আপনি গতি তখনই অনুভব করতে পারবেন, যখন এই গতির মধ্যে পরিবর্তন হবে।
আপনাদের বুঝানো সুবিধার্থে একটি উদাহরণ দেই:
- মনে করেন আপনি একটি গাড়ির মধ্যে বসে আছেন এবং গাড়িটি ভালো রাস্তায় একটি কনস্ট্যান্ট গতিতে চলছে। আপনার কাছে গাড়ির ভিতর থেকে মনে হবে গাড়ির স্পিড খুবই সামান্য। এই গাড়ির স্পিড অনুভব করতে হলে গাড়িটিকে ব্রেক করতে হবে। তাহলে সেই গাড়ির যে গতিটি আপনি অনুভব করতে পারবেন । ঠিক এটার মতো, এই পৃথিবী যদি কোন সময় থেমে যায় বা ব্রেক কষে দেয় তখন আমরা এর গতি আমরা বুঝতে পারব এবং অনুভব করতে পারব।
আমরা কখনই চাইব না সেটি কখনো ঘটুক। কারণ একবার পৃথিবী ব্রেক কষে দিলে আমরা সবাই ১৬০০ কিলোমিটার/ঘন্টা গতিতে ছিটকে পরবো।
আমার এই ক্ষুদ্র প্রচেস্টা আপনাদের ভালো লাগলে সাপোর্ট করবেন। ধন্যবাদ।
বিষয়: পৃথিবীর ঘূর্ণন গতি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖
ভালো তথ্যমুলক পোস্ট হয়েছে।
ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর একটি তথ্যমূলক পোস্ট উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়েছেন। পড়ে খুব ভালো লাগলো। এবং পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
পৃথিবীর ঘূর্ণন গতি সম্পর্কে অনেককিছু জানতে পারলাম ভাইয়া।
ধন্যবাদ, আমার ব্লগ পড়ার জন্য।
ভালো লিখেছেন পোস্টটি এবং ভালোই তথ্য দিয়েছেন ।যাইহোক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনাকেও ধন্যবাদ।