ভূমিকম্প কি শুধু প্রাকৃতিক ভাবে হয়? নাকি কৃত্রিম ভাবেও ঘটানো সম্ভব?
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| ভূমিকম্প কি শুধু প্রাকৃতিক ভাবে হয়? নাকি কৃত্রিম ভাবেও ঘটানো সম্ভব? |
|---|
আজকে হঠাৎ সকাল সকাল ভূমিকম্প অনুভব করলাম। যদিও ভূমকম্প হয়েছে এর আগে অসংখ্যবার শুনেছি বা কিছুটা মনে হয়েছে। তবে সেটি ঘুমের মধ্যে ছিলাম যার কারণে তেমন একটা উপলব্ধি করতে পারিনি।কখনো মনে হয়েছে দুঃস্বপ্ন কখনো মনে হয়েছে যেখানে শুয়ে আছি সেই অংশটি হালকা নড়েছে। আর ঘুম ভাঙতেই দেখি সব ঠিকঠাক।তবে আজকে স্বচক্ষে সজ্ঞানে উপলব্ধি করলাম।
সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করার পরে আমি এবং আমার ওয়াইফ বাচ্চা সহ দাঁড়িয়েছিলাম বাইরে। হঠাৎ করে আমার চোখ ঝাপসা হয়ে আসলো।এরপরে একই সময় দেখতে পাই মাটি ধাক্কাচ্ছে। মনে হয়েছে উত্তর দিক থেকে ধাক্কা মেরে কিছুটা দক্ষিনে গেল। আবার দক্ষিণ থেকে ধাক্কা দিয়ে উত্তরে আসে। এরপরে বন্ধ হয়ে গেল। নিভৃত কিছুটা ভয় পেয়ে ওরা আম্মুকে জড়িয়ে ধরে রাখল। এদিকে অন্যান্য যারা এই ভূমিকম্প উপলব্ধি করেছে। তারা সবাই চিৎকার দিতে লাগলো।
তখন ভূমিকম্প এক সেকেন্ডেরও কম সময় নিয়ে হয়েছিল, ভূমিকম্প শেষেই বুঝতে পারলাম আসলে এটি অনেক ডিপ একটি ভূমিকম্প ছিল। পরবর্তীতে আমি একটা জায়গাতে ফোন দিয়ে খবর নিলাম, তারা বলছে তাদের সেখানেও ভূমিকম্প হয়েছে।তার দুই থেকে তিন মিনিট পরে হঠাৎ দেখতেছি নোটিফিকেশন আসলো, যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে।তারমানে আমরা যে স্থানে আছি শুধু সেখানে নয়। বরং সারা বাংলাদেশে এই ভূমিকম্পটি হয়েছে।
যাক পরবর্তীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি আসলে ভূমিকম্প ন্যাচারালি হয়। বর্তমানে মানুষ চাইলেও ভূমিকম্প ঘটাতে পারে। আর সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। অনেক সময় নিউজেও এসব বিষয়ে আলোচনা হয়। মূলত শব্দ তরঙ্গ কে ব্যবহার করে ভূমিকম্প ঘটানো সম্ভব। আর এরকম একটি মেশিন তৈরি করেছিল নাকি এমেরিকা। যদিও কতটুকু সত্য জানিনা তবে নিউজে দেখেছিলাম। লাস্ট যখন ভূমিকম্প হয়েছিল তখন সবাই আমেরিকার বানানো সেই যন্ত্রের দোষ দিতে চাচ্ছিল।এরকম একটি নিউজ দেখেছিলাম।
যাইহোক সেদিকে বিস্তারিত না গেলাম।মূলত সেই মেশিনটি বানানো হয়েছিল শব্দ তরঙ্গের মাধ্যমে যে কোন কান্ট্রিতে খুব সহজে ভূমিকম্প ঘটানোর একটি মেশিন। তাহলে কি বুঝলেন কোন দেশকে ধ্বংস করার জন্য এখন পারমাণবিকেরও প্রয়োজন হবে না। শুধু শব্দ তরঙ্গ ব্যবহার করে ওই নির্দিষ্ট দেশ ও দেশের অর্থনীতি দুটোই ধ্বংস করে দিতে পারে। আর এসব সম্ভব শুধু মাত্র টেকনোলজির কারণে। দিন দিন টেকনোলজি যতই আপডেট হচ্ছে ততই আমরা হুমকি সম্মুখীন হচ্ছি।
তবে হ্যাঁ সব টেকনোলজি যে খারাপ, বা টেকনোলজি যে খারাপের জন্য আবিষ্কার করা হয় তা কিন্তু নয়।এদের পজেটিভ এবং নেগেটিভ দুটি দিকই থাকে।আসল কথা হলো যে যেভাবে ইউজ করে ওই টেকনোলজির।আর বাংলাদেশের কথা বলতে গেলে ঢাকা শহর আছে এক নাম্বর রেড সিগনালে,অপরিকল্পিত ভাবে বিল্ডিং নির্মাণ সহ মাটির নিচে দিয়ে গ্যাস পাইপ সব মিলিয়ে ঢাকা শহর ভয়াবহ একটি অবস্থানে রয়েছে। যদি একটি বড় মাত্রায় ভূমিকম্প হয় তাহলে শতশত, হাজার, হাজার বিল্ডিং ভেঙ্গে পড়বে।
যাইহোক কিছুক্ষণ এরকম আলোচনা করলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওয়াইফের সাথে। এরপর জেনারেল চ্যাটে গেলাম তখন জেনারেল চ্যাটে গিয়ে অনেকক্ষণ চ্যাট করলাম। তখন দেখলাম জেনারেল চ্যাটেও সবাই এ বিষয় নিয়ে আলোচনা করছিল। যাই হোক পরবর্তীতে চিন্তা করলাম এ বিষয়টি সবাই অবগত রয়েছে। আর নিজের মতো করে এই অনুভূতি ও কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি।
সত্যি বলতে প্রথমবারের মত এই রকম উপলব্ধি করেছি। এর আগে কখনোই এভাবে ভূমিকম্প উপলব্ধি করিনি। যাইহোক নিজের মনের অগোছালো কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | জেনারেল রাইটিং। |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

https://x.com/Nevlu123/status/1730845940272267671?s=20
আপনার পোস্ট পড়ে তো দারুন চিন্তায় পড়ে গেলুম ভাইয়া। যদি সত্যি সত্যি ভূমিকম্প প্রাকৃতিক ভাবে না হয়ে মানুষের সৃ্ষ্ট হতো তাহলে তো বাংলাদেশে প্রায় প্রতিদিন দুই তিন বার ভূমিকম্প হতো। হি হি হি। দেশের যে পরিস্থিতি। তাতে করে ভূমিকম্প ঘটিয়ে একে অপর কে ভয় দেখানো কোন ব্যাপারই না। যাই হোক ভাইয়া সকালে অফিসে বসে বুঝতে পারলাম যে বাংলাদেশের সব জায়গায় আজ ভূমিকম্প হয়েছে। তাই আমাদের সকলের বেশী বেশী আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। সবাই নিরাপদে থাকুক ।
জি আপু।।।
সকাল ৯.৩৫ মিনিটে যখন মোবাইলে নোটিফিকেশন আসলো ভূমিকম্পের,আমি তখন ফ্লোরে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম এবং নোটিফিকেশন চেক করার জন্য মোবাইল হাতে নেওয়ার সময়ই কাপাকাপি শুরু হয়ে গেল। আমার ওয়াইফ খাটে শুয়েছিল ও ময়না পাখি খাঁচার ভেতর ছিলো। ওয়াইফ এবং ময়না পাখি বেশ ভয় পেয়েছে। তবে আমার কাছে তেমন ভয় লাগেনি, কারণ আমি ততটা বুঝিনি ফ্লোরে দাঁড়িয়ে থেকে। যাইহোক কৃত্রিম ভাবে যে ভূমিকম্প ঘটানো যায় সেটা শুনেছি, তবে কতটুকু সত্যি সেটা জানা নেই। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কতটুকু সত্যি আমারও সেটা জানা নেই।