এক্রাইলিক পেইন্টিংঃ একটি রঙ্গিন ফুলের উপর গুবরে-পোকার পেইন্টিং
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।
আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রেসিপি, আর্ট, ফটোগ্রাফি ও বিভিন্ন ডাই প্রজেক্ট শেয়ার করতে। আজকেও আমি শেয়ার করবো একটি পেইন্টিং। আমি আর্ট বা পেইন্টিং করতে খুবই ভালোবাসি। আমার প্রিয় শখের মধ্যে অন্যতম একটি হলো আর্ট। তাই আমি সময় পেলেই আর্ট করতে বসে যাই।
আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো একটি ফুলের উপর পোকা বসে থাকার দৃশ্য। এমন সুন্দর দৃশ্য কার না পছন্দ, আমার বেশ পছন্দের একটি দৃশ্যটি।তাই আমি আমার পছন্দের একটি আর্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম । আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂
- হলুদ রঙ্গিন কাগজ
- পেন্সিল
- এক্রাইলিকরং
- তুলি
- রংয়ের প্লেট
- একটি কাগজে নিলাম এবং এর মধ্যে রং তুলি রং করার জন্য প্রস্তুত করলাম।
- প্রথমে আমি ফুলের মাঝখানের কিছু অংশ পেইন্টিং করলাম।
- তারপর ফুলের চারপাশের পাপড়ি পেইন্টিং করা শুরু করলাম।
- এখন আমি এভাবে চারপাশের পাপড়ি গুলো পেইন্টিং করা শেষ করলাম।
- এখন পাপড়ির মধ্যে একটি গুবরে পোকা আঁকা শুরু করলাম।
- গুবরে-পোকা সম্পূর্ণ আঁকা শেষ করলাম এবং সাথে আমার সিগনেচার দিয়ে পেন্টিংটি সম্পূর্ণ করলাম।
হলুদের মাঝে ফুল টা দেখতে অনবদ্য লাগছে এক কথায়। নীল রংটা খুব সুন্দর ফুটেছে। আর গোবরে পোকা তো আমার চোখেই পড়েনি প্রথমে 😊,,, অনেকক্ষণ পর ফুলের পাপড়ির উপর থেকে খুঁজে পেলাম। ভালো একটা কাজ ছিল।
পোকাটি আরেকটু বড় দিলে খারাপ লাগবে তাই আমি আর বড় করিনি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু আপনার আঁকা ফুলের পেইন্টিং টি অসাধারন হয়েছে।ব্যাকগ্ৰাউন্ডে দেওয়া হলুদ কালার অসম্ভব সুন্দর হয়েছে।এ কালার টার জন্যই ফুলের পেইন্টিং টি এত চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য। এভাবেই ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান।
আপনার পেইন্টিং গুলো দেখেই আরো উৎসাহিত হই আপু। পাশাপাশি আপনার মন্তব্যটি দেখেও খুবই ভালো লাগছে আমার।
আপু শুধু ভালো লাগবে না এককথায় অসাধারণ লাগে। আপনার এই আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ফুলের কালার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ফুলের উপর এত সুন্দর একটি পোকা এঁকেছেন যা দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রশংসা করে উৎসাহিত করার জন্য।
আপনি ঠিক বলেছেন আপু এমন দৃশ্য সবারই পছন্দ। আমার কাছে দেখেই তো খুব ভালো লাগছে দৃশ টি। ফুলের উপর একটি পোকা বসে রয়েছে। কাগজ এবং রঙের কালার কম্বিনেশন বেশ ফুটে উঠেছে।
আপনার আঁকা দৃশ্য গুলোও বেশ ভালে লাগে আপু। ধন্যবাদ আপনাকে এই মতামতটির জন্য। 😊
রঙ্গিন ফুলের উপর গুবরে-পোকার পেইন্টিং টা চমৎকার হয়েছে আপু।পোকার দৃশটা অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা বেশ সুন্দর লেগেছে। আর্টটি মনোমুগ্ধকর ছিল।স্টেপ বাই স্টেপ ভাবে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পেইন্টিং আর্ট শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।
ধাপে ধাপে বর্ননা দেওয়ার চেষ্টা করেছি ভাইয়া। যাইহোক এখন মন্তব্য দেখে ভালো লাগলো।
ওয়াও অসাধারণ একটি পেইন্টিং করেছেন তো আজকে। ফুলটি সত্যি খুব সুন্দর ফুটেছে। লেডিবাগ পোকাটা খুবই সুন্দর লাগছে। অসাধারণ একটি পেইন্টিং খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য
গুবরে পোকাটি আমারো বেশ পছন্দ। দেখতে ভালোলাগে আমার। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
একটি রঙ্গিন ফুলের উপর গুবরে-পোকার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। হলুদ কাগজের ওপরে পেইন্টিংটি করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর ছোট্ট এই পোকাটি কিন্তু সত্যিকারের পোকার মতই লাগছে। ভালো ছিল আর্ট টি। ধন্যবাদ আপনাকে।
আসলেই ভালো লাগছে মন্তব্য দেখে।
ব্যাকগ্রাউন্ড হলুদ, ফুল নীল, পোকার রং লাল বেশ চমৎকার ছিল রংয়ের কম্বিনেশন এক কথায় অসাধারণ চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে।
আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। শুভেচ্ছা ও অভিনন্দন।