বাঙ্গির শরবতের রেসিপি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh
৩ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।

১৭ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

কেমন আছেন সবাই?আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

প্রস্তুতি প্রনালীর ছবি

GridArt_20230417_014711895.jpg

Made by @rahimakhatun
Device- Galaxy A13


প্রতিদিনের মত আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজকে আমি গরমের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে বাঙ্গি এমন একটা ফল অনেকেরই অপছন্দের , আমি নিজেও বাঙ্গি তেমন একটা খেতাম না,তবে এভাবে জুস বানিয়ে খেতে বেশ ভালোই লাগে।যাই হোক রেসিপিটি আপনাদের বেশ ভালো লাগবে,কথা না বারিয়ে যাওয়া যাক মূল রেসিপি

বাঙ্গির শরবতের ফটোগ্রাফি

341604993_1909830136050035_6515161528947181254_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

341789040_901038817853304_4934432373992044591_n.jpg


উপকরন
পরিমান
বাঙ্গি পরিমানমত
চিনি পরিমানমত
লবন সামান্য
পানি পরিমানমত
পুদিনা পাতা প্রয়োজন মত
লেবু ১ টি
🍸🍹🍷 প্রস্তুত প্রণালী 🍸🍹🍷
১ম ধাপ

341709503_210663921674160_964490713890636855_n.jpg

প্রথমে বাঙ্গিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব।


২য় ধাপ

341419287_5889433021155081_8042646844759797643_n.jpg

ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।


৩য় ধাপ

341514095_647196477233093_7772841947958250953_n.jpg

চিনি মিশিয়ে নিব।


৪র্থ ধাপ

341491606_769013964853058_4799756802191260072_n.jpg

চিনি দিয়ে ব্লেন্ড করার পর পানি মিশিয়ে নিবো।


৫ম ধাপ

341535217_764205075408967_4182755561677641700_n.jpg
তারপর প্রয়োজন মত বরফ মিশিয়ে শরবত ঢেলে নিব।
হয়ে গেলো বাঙ্গির শরবতের রেসিপি । তারপর ঠান্ডা ঠান্ডা ম পরিবেশন করবেন। এই গরমে সময়পোযোগী আয়োজন। আশা করি খুব ভালো লাগবে।
যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি ড্রিংক

Sort:  
 3 years ago 

আপু আপনি তো এমন রেসিপি দিয়ে রোজা হালকা করে দিলেন। আমি বাঙ্গি খেতে পারিনা তবে এভাবে শরবত বানিয়ে খেতে ভালো লাগে। সত্যি যারা বাঙ্গি পছন্দ না করে তাদের জন্য এভাবে শরবত বানিয়ে খেতে ভালো লাগবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এখন যে পরিমাণ গরম পড়েছে এরমধ্যে আবার রমজান মাস চলে এই সময় ইফতারিতে এমন এক গ্লাস শরবত হলে খুব ভালো লাগে।ধন্যবাদ ঠান্ডা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই গরমে বাঙ্গি কেনো আমার মনে হয় যে কোন শরবত অনেক ভালো লাগে।আর আপনি ঠিক বলেছেন বাঙ্গি অনেকেরই অপছন্দ। তবে এভাবে জুস বানিয়ে খেলে সবারই কাছে অনেক ভালো লাগে। আপনার বাঙ্গির শরবত দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু, বাঙ্গি ফল হিসেবে আমার কাছেও খুবই অপছন্দ। ছোটবেলায় বাবা জোর করে খাওয়াতেন তাই একটু একটু খেতাম। কিন্তু বড় হয়ে যাওয়ার সাথে সাথে বাঙ্গি ফল আমার তেমন একটা খাওয়া হয় না। তবে এখন আমি চেষ্টা করি আমার ছেলেমেয়েদেরকে বাঙ্গি ফল খাওয়ানোর জন্য। যাইহোক আপু, বাঙ্গির শরবত রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই টেস্টি হয়েছে। আর এই টেস্টি শরবত রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাঙ্গির শরবতের জুস কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। যাইহোক একদিন দাওয়াত দিবেন এবং শরবত বানিয়ে খাওয়াবেন সে প্রত্যাশায় আজকের মত এখানে বিদায় নিলাম। 😂😂ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

বাহ বাঙ্গির শরবত তো খুব সহজেই তৈরি করা যায়। ঝটপট কিভাবে বাঙ্গির শরবত তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। পরিবেশন করা বাঙ্গির শরবতের রেসিপি দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আপু বর্তমান সময়ে এবং বর্তমান জেনারেশন বাঙ্গি প্রায় কেউই তেমন একটা পছন্দ করেনা তবে আমার আব্বু এবং কাকুদের অনেক ফেভারিট একটি খাবার। বাঙ্গি দিয়ে আপনি খুবই মজাদার একটি জুস রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখেই বোঝা যাচ্ছে শরবত অনেক বেশি সুস্বাদু ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাঙ্গির শরবতের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার বাঙ্গির শরবতের রেসিপি দেখে ছোটবেলার একটি কথা মনে পড়ে গেল বন্ধুদের সাথে রাত্রে বেলায় বাঙ্গি খেতে চুরি করে খাওয়ার গল্প 😁😁😁।
যাহোক এই গরমে ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় এক গ্লাস শরবত মানে অনেক প্রশান্তি।।
আপনার প্রস্তুত করা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হয়েছে।।

 3 years ago 

বাঙ্গির শরবত তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। বর্তমানে যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে তাতে টিকে থাকার জন্য এই ধরনের শরবত খুবই গুরুত্বপূর্ণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37