একটি জামা কাটিং ও সেলাই পদ্ধতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা😍😍

আসসালামু আলাইকুম ❤️❤️

প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺

  • আশা করি সবাই ভালো আছেন।আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • আজ আমি আপনাদের মাঝে একটি জামা কাটিং ও সেলাই নিয়ে হাজির হয়েছি।আমি আমার নিজের জামা নিজে সেলাই করি।নিজে নিজের জামা সেলাই করতে পারার অন্য রকম আনন্দ আছে।আমার আপুর কাছ থেকেই সেলাই শেখা।টুকটাক এটা সেটা সেলাই করি মাঝে মাঝে। সেলাই সম্পর্কে জানা থাকলে হঠাৎ করেই যেকোনো কিছুই সেলাই করা যায়। ছোটদের জামা কাপড় খুব সুন্দর ডিজাইন করে নিজের মনের মত করে তৈরি করা যায়। তাই আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস সেলাই করি।

  • আর আমি মনে করি প্রত্যেকেরই কিছু না কিছু হাতের কাজ জানা থাকা উচিত। এই জামাটি আমি আমার বড় আপুর জন্য সেলাই করেছি। তা ভাবলাম এই জামাটি কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করে নেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমার আজকের ব্লগটি দেখে নেয়া যাক।

20221228_185338.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • জামার কাপড়
  • কাঁচি
  • ফিতা
  • রং

20221228_120748.jpg

💘 ১ম ধাপ💘

  • প্রথমে আমি জামাটি সোজা করে দুই ভাজ করে গলা কেটে নিলাম।

20221228_120817.jpg

20221228_120822.jpg

💘 ২য় ধাপ💘

  • এবার জামার কাঁধ ও বডি কেটে নিলাম।

20221228_120839.jpg

💘 ৩য় ধাপ💘

  • তারপর জামা লম্বা যতটুকু লাগবে ততটুকু কেটে শেষ করলাম।

20221228_120902.jpg

💘 ৪র্থ ধাপ💘

  • এবার জামার হাতা ও গলা কেটে নিলাম।

20221228_120912.jpg

20221228_120927.jpg

💘 ৫ম ধাপ💘

  • এবার জামার কাঁধ ও হাতা সেলাই করে নিলাম।

20221228_154141.jpg

20221228_154931.jpg

20221228_160134.jpg

💘 ৬ষ্ঠ ধাপ💘

  • একইভাবে দুই হাতা সেলাই করে বডি সেলাই করে নিলাম।

20221228_161547.jpg

20221228_185142.jpg

💘 ৭ম ধাপ💘

  • এবার জামার চারপাশ চিকন করে ভাজ করে সেলাই করে নিলাম।

20221228_185155.jpg

20221228_185208.jpg

💘 শেষ ধাপ💘

  • সম্পূর্ণ জামাটি সেলাই শেষ করে ছবি তুলে নিলাম।

20221228_185336.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

নিজের কাজ নিজে করার মাঝে আলাদা একটি মজা আছে।আমিও নিজের কাজ নিজে করতে পছন্দ করি।আপনি অনেক উপকারি এবং শিক্ষণীয় বিষয় পোস্ট করেছেন।তবে এমন পোস্ট এর ভিডিও টিউটরিয়াল দিলে বেশি উপকার হয়। ধন্যবাদ আপু শিক্ষামূলক পোস্ট টির জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে জামা কেটেছেন আর এর সাথে সেলাই পদ্ধতি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমি সেলাই আর কাটা একটাও জানিনা। একবার নিয়ে বসছিলাম শেখার জন্য কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিলি।ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি মনে করি শিক্ষার কোন বয়স নেই আপনি আপনার বড় আপুর কাছ থেকে এই জামা কাটিং এবং সেলাই সম্পর্কে শিখেছেন জেনে খুবই ভালো লাগলো। আপনি যার কাছ থেকে এটা শিখেছেন তার জন্যই অবশেষে একটি জামা কাটিং এবং সেলাই করেছেন জেনে খুবই খুশি হলাম। খুবই চমৎকারভাবে পুরোটা ধাপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখেই বোঝা যাচ্ছে আপনি এ ব্যাপারে অনেক বেশি দক্ষ। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

আপু আপনি আপনার বড় বোনের কাছ থেকে কাটিং ও সেলাই শিখেছেন জেনে ভালো লাগলো। আমি ও আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আজকে আপনি জামার কাটিং ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন। যে কেউ দেখলে খুব সহজেই শিখে নিতে পারবে। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65205.67
ETH 1760.94
USDT 1.00
SBD 0.42