নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করুন

in আমার বাংলা ব্লগ2 years ago
নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করুন

book-794978_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তৃতীয় বর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি। আমি জানি আপনাদের মাঝেও তৃতীয় বর্ষ নিয়ে অনেক উৎসবময় পরিবেশ বিরাজ করছে এবং সবার মধ্যেই একটি উদ্দীপনা কাজ করছেন। আশা করছি এইবারের বর্ষপূর্তি অনুষ্ঠানে নতুন নতুন কিছু চমক থাকবে আপনাদের জন্য। তবে চলুন আজকের পোস্ট শুরু করি।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, মোটিভেশন আমাদের জীবনের একটি অংশবিশেষ। যেমন প্রতিনিয়তই আমাদের মোবাইল চার্জে লাগাতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের নিজেকেও চার্জ করার জন্য মোটিভেশন দরকার। একটি মানুষ মোটিভেশন ছাড়া কখনোই তার ফুল পটেনশিয়ালে কাজ করতে পারে না, এটা আমি মনে করি। আমরা এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি এবং জন্মগ্রহণ করার পরেই এই পৃথিবীর সম্পর্কে আমরা আস্তে আস্তে জানতে পেরেছি। এক সময় আমরা বেড়ে উঠেছি, বড় হয়েছি। এখন আমরা বুঝতে পারছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে অবশ্যই আমাদের উপার্জন দরকার। সেই সাথে দরকার মানসিক শান্তি এবং নিজেদের ইচ্ছে গুলো পূরণ করা।

fantasy-2861107_1920.jpg

Source

আচ্ছা, আপনারা যে যেই অবস্থানে রয়েছেন। সেই সেই অবস্থানে দাঁড়িয়ে একটু কল্পনা করুন তো! আজ থেকে ১০ কিংবা ১৫ বছর আগে আপনি কি ধরনের চিন্তাভাবনা করতেন? কি ধরনের স্বপ্ন আপনার মধ্যে বিরাজ করত? সেই সব স্বপ্ন গুলোর মধ্যে আপনি কয়টি পূরণ করতে পেরেছেন এবং কয়টি অপূর্ণতায় থেকে গিয়েছে বা আপনার স্বপ্নের লিস্ট থেকে বের হয়ে গেছে? যখন আমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইফে চলে আসি, তখন থেকেই কিন্তু আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে কমে থাকে। অন্যদিকে বাড়তে থাকে টেনশন। কিভাবে এই পৃথিবীতে আমরা টিকে থাকবো, এই টেনশন।

জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পরিবারদের যত্ন নিতে হবে সেই সাথে নিজেকে ও ভালো রাখতে হবে। এই সব কিছুর জন্যই আমরা নিরলস ভাবে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। কিন্তু আপনি একটি বিষয় চিন্তা করুন তো, ধরুন আপনার বই পড়তে ভালো লাগতো। এই ব্যস্ততম জীবনে এখন আপনি কতবার বই পড়তে পারছেন বা কতটুকু সময় আপনি আপনার পছন্দের কাজে ব্যয় করছেন? একটু কল্পনা করে দেখুন! আমরা এমনটাই যান্ত্রিক হয়ে গেছি যে নিজেদের স্বপ্নগুলো, ভালো লাগাগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আচ্ছা, একটু শৈশবে ফিরে যাই। শৈশবে তো আপনার সবাইকেই ক্রিকেট বা ফুটবল খেলেছেন। তখন কিন্তু আমাদের হাতে এত টাকা পয়সা ছিল না কিন্তু সবার কাছে চাঁদা উঠিয়ে বল ব্যাট কিনে তারপরে ক্রিকেট খেলতাম। এখন আমাদের সবার কাছে বল এবং ব্যাট কেনার সামর্থ্য রয়েছে কিন্তু সেই সময়টা, সেই বন্ধুবান্ধব আজ এখন নেই।

hot-air-balloon-2411851_1920.jpg

Source

এখন যেমন শৈশবের কথাগুলো ভাবলে আমাদের অনেক খারাপ লাগে। আমাদের আরও অনুভব হয় যদি সেই সময়টা আরো একটু বেশি ইনজয় করতাম তাহলে হয়তো ভালো কিছু স্মৃতি আমাদের স্মৃতির পাতায় থেকে যেত। ঠিক এমনটা আপনার আবারো অনুভব হবে আজ থেকে দশ বছর পরে এবং এই বর্তমান সময়ে ঘিরে। কেন আমি নিজের ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করলাম না, কেন আমি আমার ভালো লাগা গুলোর গুরুত্ব দিলাম না। জীবনে বেঁচে থাকার কিছু লক্ষ্যের প্রয়োজন এবং সেই লক্ষ্য গুলো অ্যাচিভ করার জন্য আপনাকে পরিশ্রম করে যেতে হবে এবং এই পরিশ্রমের এনার্জি জোগাতেই আপনার ছোট ছোট স্বপ্ন পূরণ সাহায্য করতে পারে।

আমাদের সবার আর্থিক অবস্থা ভালো নাও থাকতে পারে তবে ছোট ছোট স্বপ্ন পূরণ হলো এমন হতে পারে। ধরুন, সপ্তাহে একদিন ভালো কোন জায়গায় ঘুরতে গেলেন কিংবা কাছের বন্ধুর সাথে একটু সময় কাটালেন কিংবা একটি মুভি দেখতে পারেন। ছোট ছোট স্বপ্ন গুলো এভাবে পূরণ করতে হবে। আসলে এই স্বপ্নগুলো পূরণের জন্য আলাদা করে সময় আপনাকে এই জীবন দিবে না। ধরুন, আপনার ইচ্ছে আছে আপনার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন। কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন। এই টাকাটা জোগাড় করতেই প্রতি মাসে অন্ততপক্ষে কিছু টাকা আলাদা করে রাখুন। এভাবে করে কয়েক মাস জোগাড় করার পরে দেখবেন আপনার টাকা হয়ে যাবে। অতঃপর আপনি আপনার পরিবারকে নিয়ে আপনার এই ছোট্ট স্বপ্নটিকে পূরণ করতে পারবেন।

fantasy-1077863_1920.jpg

Source

শুধুমাত্র ৯ টা ৫ টা অফিস করে বাসায় এসে ক্লান্ত নিয়ে শুয়ে থাকার নামই কিন্তু জীবন নয়। জীবন মানেই এক্সপ্লোর করা, জীবন মানেই নিজের পছন্দমত চলা, তবে সেটা অবশ্যই সৎ পথে হতে হবে। আশা করছি আমি যা বক্তব্য দিয়েছি এটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। হ্যাঁ, আমা জানি প্রত্যেকটি মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, অনেক বাধা-বিপত্তি থাকে তবে সেগুলোকে হাসিমুখে মেনে নেওয়ার জন্য একটু শক্তি প্রয়োজন এবং এই শক্তিগুলো জোগাবেন আপনার ছোট ছোট স্বপ্ন পূরণের মাধ্যমেই। আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করুন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

কথায় বলে-বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি।তেমনি ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে করতে একসময় বড় স্বপ্নগুলি আপনাআপনিই পূরণ হয়ে যায়।জীবনকে এগিয়ে নিয়ে যেতে মোটিভেশনমূলক কথাবার্তার গুরুত্ব অপরিসীম বলে আমিও মনে করি।আপনি অনেক সুন্দরভাবে সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন।যেটা পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু, নিজের মতামত তুলে ধরেছি শুধু মাত্র।

 2 years ago 

আপনি বেশ মোটিভেশনাল কিছু কথা তুলে ধরেছেন আমাদের মাঝে। কিন্তু ভাইয়া সবার জীবনযাত্রার মান আসলে একই রকম নয়। আপনি একজন গার্মেন্টস শ্রমিক এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর মধ্যে যদি তুলনা করেন তাহলে এটা আসমান জমিন তফাৎ হয়ে যাবে। তারপরেও নিজের ছোট ছোট ইচ্ছাগুলো থেকেই নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। কেননা আপনি সঠিক বলেছেন এই ছোট ছোট ইচ্ছাগুলোই আমাদের মোটিভেট করে থাকবে আমাদের ফিউচার লাইফে। ছোটবেলা থেকে অনেক স্মৃতি এখন আমাদের পছন্দের তালিকা থেকে বাদ হয়ে গেছে শুধুমাত্র ব্যস্ততার কারণে। ধন্যবাদ বাস্তবিক কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য যেগুলো আমাদের রানিং জীবনযাত্রার সাথে মিলে যাচ্ছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, তবে বেচে থাকার জন্য এই ইচ্ছা গুলো অনেক দরকার।

 2 years ago 

কথাটা সুন্দর বলেছেন ভাই ৯-৫ টা অফিস করে এসে বাসায় ক্লান্ত হয়ে শুয়ে থাকার নাম জীবন না। নিজের ছোটখাট শখ ইচ্ছা এগুলো পূরণ করতে হবে। প্রতিনিয়ত ভালোভাবে বাঁচার জন্য ভালো কিছু করার জন্য নিজেকে মোটিভেট করতে হবে। এছাড়া জীবন টা একেবারে তেজপাতা মনে হবে। দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনার লেখাটা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনার কথাটায় আমিও একমত। আসলেই বর্তমানে কাজের চাপে কিংবা চারপাশের পরিস্থিতিতে আমরা তো নিজের স্বপ্ন গুলোর কথা ভুলে যাই। কিন্তু মোটিভেশনাল কথাগুলো অনেকটাই কাজে দেয়। তাই জন্য এটা আমাদের খুবই প্রয়োজন। আর আমি মনে করি নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করাটা খুবই প্রয়োজন। কারণ একটা মানুষের জীবন যত বেশি হোক না কেন, চারিপাশের মানুষগুলোর কথা ভাবতে ভাবতেই সেটা কেটে যায়। নিজের জন্য আর কোন সময় বেঁচে থাকে না। ছোটবেলায় অনেক স্বপ্ন থাকলেও সেগুলো পূরণ করতে পারি না, আর বড় হয়ে স্বপ্ন পূরণ করার সাধ্য থাকলেও সেটা হয়ে ওঠে না।

 2 years ago 

মোটিভেশনাল কথা গুলো পড়তে বা শুনতে আমার খুব ভালো লাগে। একসময় ইউটিউবে অনেকের মোটিভেশনাল কথা শোনা হতো,তবে ব্যস্ততার জন্য এখন সেটা হয়ে উঠে না। যাইহোক জীবনে ব্যস্ততা থাকবেই, তবে এর মাঝেই নিজেকে এবং নিজের পরিবারকে সময় দিতে হবে। তাছাড়া ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করতে হবে। তাহলেই জীবনটা সার্থক হবে বলে আমি মনে করি। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65642.15
ETH 1719.47
USDT 1.00
SBD 0.42