একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেকদিন হলো থ্রিডি আর্ট করা হয় না। থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। থ্রিডি আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্য্যের প্রয়োজন হয়। কারণ আর্টের ভিতরে অনেক ছোট ছোট পেন্সিলের কাজ থাকে। এই ছোট ছোট পেন্সিলের কাজগুলো যত নিখুঁতভাবে করা যায় তত বেশি সুন্দর লাগে আর্টটি। থ্রিডি আর্টগুলো দেখে খুব সহজ মনে হলেও এই আর্ট গুলো করা বেশ কঠিন। কিন্তু একটু টেকনিক ইউজ করলে ততটাও কঠিন লাগে না ।আজকের থ্রিডি আর্টটিতে একটু ভিন্নতা আনার জন্য আর্ট এর সাইড দিয়ে আমি কিছু ডিজাইন করেছি। আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনগুলো করার কারণে আর্টটি আরো বেশি সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230131123214.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কলম



প্রথমে চারকোনা একটি ঘর এঁকেছি। তারপর ঘরের কোনার দিয়ে গোল গোল কিছু ডিজাইন করেছি। তারপর ডিজাইনের উপর দিয়ে ঘুরিয়ে দাগ দিয়েছি। তার উপরে আবার গোল গোল কিছু ডিজাইন করেছি। তার উপর দিয়ে আবারো কিছু কালো ভরাট করেছি।


IMG20230131115603.jpgIMG20230131115750.jpg
IMG20230131120047.jpgIMG20230131120258.jpg

একই রকম আরও কিছু ডিজাইন করে কোনাকুনি করে স্কেল দিয়ে বেশ কিছু দাগ দিয়েছি। তারপর অন্য কোনা থেকে আবারও কিছু দাগ দিয়েছি এবং ভিতরে ছোট করে একটি করে দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230131120542.jpgIMG20230131120728.jpg
IMG20230131121105.jpgIMG20230131121322.jpg

দাগের উপরে চারকোনা একটি ঘর এঁকেছি এবং কালো কলম দিয়ে ভরাট করেছি । তার সাইডে একটি করে দাগ দিয়েছি।


IMG20230131121904.jpgIMG20230131122153.jpg

ঘরের এক সাইডে পেন্সিল দিয়ে কিছু কালার করেছি।


IMG20230131122656.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230131122659.jpg


IMG20230131122856.jpg


IMG20230131123140.jpg


এভাবে আমার থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি থ্রিডি আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি এই আর্ট দেখে বোঝা যাচ্ছে আপনি বেশ কষ্ট করেছেন। আমি কখনো এ ধরনের আর্ট তৈরি করি নাই। তবে আপনাদেরই আর্ট দেখে ইচ্ছে করছে একদিন তৈরি করার জন্য। পারবো কিনা জানিনা তবে চেষ্টা করে দেখব একদিন। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি আল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনিও এ ধরনের আর্ট করার চেষ্টা করতে পারেন। খুব সহজেই করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আজকে বেশ দারুন দেখতে একটি থ্রিডি আর্ট করে দেখিয়েছেন। আসলে থ্রিডি আর্ট গুলো দেখতে অনেকটাই রিয়েল স্টিক লাগে তাই এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর দেখতে থ্রিডি আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্টগুলো আসলেই রিয়েল লাগে দেখতে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি আর্টটি আপু দারুন হয়েছে। আপনি পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন ডিজাইন শেয়ার করেন।এটা বেশ ভালোই করেন।একঘেয়েমি পোস্ট না করাই ভালো। আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন আমাদের মাঝে। আপনি সাইড দিয়ে ডিজাইন করাতে সত্যি ই আরো সুন্দর লাগছে।ধন্যবাদ আপু চমৎকার এই থ্রিডি আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একধরণের আর্ট করতে করতে আর ভালো লাগে না। এজন্য একটু ভিন্নতা আনার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু থ্রিডি আর্টগুলো দেখে খুব সহজ মনে হলেও এই আর্ট গুলো করা বেশ কঠিন। থ্রিডি আর্ট করতে অনেক সময় লাগে। আমার কাছেও থ্রিডি আর্ট করতে খুব ভালো লাগে। আপনার আর্ট বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেছেন। আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

থ্রিডি আর্টগুলো করতে অনেক সময় লাগলেও করার পরে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে তবে এই ধরণের আর্ট আমার তেমন করা হয় না। কত দিন আগে যে লাস্ট এই থ্রিডি আর্ট করেছিলাম, সেটাও ভুলে গেছি। যাইহোক, আপনার শেয়ার করা এই আর্ট এবং আর্টের উপস্থাপনা অনেক ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

ভাইয়ার সময় সুযোগ পেলে আবারও করার চেষ্টা করবেন। এগুলো আঁকতেও ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি আর্টটি অসাধারণ হয়েছে আপু। আসলেই এই আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। আপনার এই আর্ট টি দারুন লাগছে দেখতে। বিশেষ করে চারপাশের ডিজাইনটার কারণে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আর্টগুলো অনেক সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

হ্যাঁ অনেকদিন পর আপনার থ্রিডি চিত্র অংকন করতে দেখলাম। ঠিকই বলেছেন আপু থ্রিডি আর্ট দেখতে সহজ হলেও অঙ্কন করতে খুবই কঠিন কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিখুঁতভাবে না করলে এর সৌন্দর্য ফুটে ওঠে না ।সেটা আপনি খুব সুন্দরভাবে করে দেখিয়েছেন খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সময়ের অভাবে থ্রিডি আর্টগুলো তেমন একটা করা হয় না। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো করা খুব কঠিন কাজ। আপু আপনার বিভিন্ন ধরণের থ্রিডি আর্ট দেখেছি। আপনার এই আর্টটি ও দেখতে অসাধারন লাগতেছে। নিখুঁত ভাবে কাজ গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

প্রথম প্রথম করলে একটু কঠিন লাগে। কিন্তু করতে করতে এক সময় আর কঠিন লাগে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার থ্রিডি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38